নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
Next
Prev
প্রচ্ছদ
জয়-ববিকে দিয়ে কিছুই হবে না, আ.লীগের দায়িত্ব নেবেন পুতুল

জয়-ববিকে দিয়ে কিছুই হবে না, আ.লীগের দায়িত্ব নেবেন পুতুল

প্রকাশিতঃ

কী বলছে ফ্যাক্টচেক

একনায়ক শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দেশে ফিরে রাজনীতিতে যোগ দিয়ে আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করবেন জানিয়ে একটি ভিডিওবার্তা প্রচার করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ভিডিওটিতে কথিত সায়মা ওয়াজেদ পুতুলকে বলতে শোনা যায়, “আমার নাম পুতুল। তারেক রহমানকে চ্যালেঞ্জ করার মতো কেউ থাকলে সেটা আমি। আপনারা কী বলেন? আমি দেশে ফিরে আসব, দলের দায়িত্ব নেব। এবং খুব শিগগিরই কিছু করব ব্যাস। আমি বুঝতে পেরেছি যে আমাকে নিজেই রাজনীতির দায়িত্ব নিতে হবে। ববি আর জয়কে দিয়ে কিছুই হবে না।”

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজদ পুতুলের দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করার কথা জানিয়ে ভিডিওবার্তা প্রচারের দাবিটি সত্য নয়। এছাড়া উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটিও আসল নয়। প্রকৃতপক্ষে, সায়মা ওয়াজেদ পুতুলের পুরোনো একটি ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ভিডিও তৈরি করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে, আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধান করা হয়। তবে, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত ভিডিওর সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘Mitol Ahmed Sabuj’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৪ সেপ্টেম্বরে ভিডিওটির সম্ভাব্য প্রথম প্রচার পাওয়া যায়।

তবে ভিডিওটিতে সায়মা ওয়াজেদের বলা বক্তব্য কবেকার বা কোথাকার এরূপ কোনো প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘শেখ হাসিনার মেয়ে পুতুল, যে বার্তা দিলেন বিদেশ থেকে, জমে উঠেছে সবকিছু, আপনার কাছে কী মনে হয়? সূত্র: আনোয়ার টিভি।’ উল্লেখ্য, ‘আনোয়ার টিভি’ মূলত একটি স্যাটায়ার বা ব্যাঙাত্মক প্ল্যাটফর্ম। অর্থাৎ, প্রচারিত ভিডিওটি মূলত সার্কাজমের উদ্দেশ্যে প্রচার করা হয়েছিল যা পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়ে।

এছাড়া প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে সায়মা ওয়াজেদের বক্তব্য, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক অবস্থায় খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় ইংরেজি গণমাধ্যম ডেকান হেরাল্ডের ওয়েবসাইটে পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিত পরিচালক হওয়ার বিষয়ে ২০২৩ সালের ১ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহৃত পুতুলের ছবির সঙ্গে আলোচিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটিতে এবং প্রাপ্ত ছবিতে পুতুলকে একই পোশাকে, একই স্থানে এবং একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে বলা হয়, ছবিটি পুতুলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে। তবে তার এক্স অ্যাকাউন্টে এমন কোনো ছবির সন্ধান পাওয়া যায়নি। সাধারণ এক্স অ্যাকাউন্টের প্রোফাইলে ব্যবহৃত ছবি পরবর্তীতে দেখতে পাওয়া যায় না। তাই ধারণা করা যাচ্ছে, ছবিটি সেসময় তার এক্স অ্যাকাউন্টের প্রোফাইল ছবি ছিল।

এছাড়াও অনুসন্ধানে সায়মা ওয়াজেদ পুতুলের একই স্থানে ধারণ করা কোনো ভিডিওর সন্ধান পাওয়া যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, উক্ত ছবিটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ভয়েসওভারও যুক্ত করা হয়।

সুতরাং, শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করবেন জানিয়ে ভিডিওবার্তা প্রচার করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!