নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
Next
Prev
প্রচ্ছদ
জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ

জামালপুরের ইসলামপুরে ওসমান হারুনী (৪২) নামে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পলাবান্দা ভাটিপাড়া এলাকায় নিজ বাড়ির একটি টিনশেড ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি বেসরকারি টেলিভিশন মোহনা টিভির জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন এবং আমার দেশ পত্রিকার ইসলামপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে তিনি মূল ঘর থেকে পাশের একটি টিনসেট ঘরে যান।

সেখানে তিনি সংবাদ পাঠাতেন। কিছুক্ষণ পর নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ওই ঘরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে নিহতের স্ত্রী ও অন্যান্য পরিবারের সদস্যরা ছুটে গিয়ে মরদেহ নামিয়ে আনেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে যান।

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, গত দুই মাস ধরে সাংবাদিক ওসমান হারুনী বাড়িতেই বেশি সময় কাটাতেন। সংবাদের প্রয়োজনে তেমন বাইরে যেতেন না। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান চলছিল।

দুজনের মধ্যে তেমন কথাবার্তাও হতো না। দুপুরে তিনি বাড়ির অফিস রুমে যান। কিছুক্ষণ পরে ছোট ভাইয়ের স্ত্রী গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তিনি আরো বলেন, ‘বাড়ি নির্মাণ করতে গিয়ে আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। সেটি নিয়ে তিনি চিন্তিত ছিলেন।

তিনি অসুস্থ ছিলেন, আরেকটি অপারেশন প্রয়োজন ছিল। এদিকে প্রায় দেড় লাখ টাকার ঋণও হয়েছিল। কী কারণে আত্মহত্যা করেছেন তা আমরা বলতে পারছি না।’

নিহত সাংবাদিকের দুই ছেলে রয়েছে। বড় ছেলে ইয়ামিন অষ্টম শ্রেণিতে পড়ছে, ছোট ছেলে ইয়াকিন হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আতিকুর রহমান বলেন, ‘সাংবাদিক ওসমান হারুনীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিক তদন্তে দেখা গেছে তিনি আত্মহত্যা করেছেন। যতটুকু জেনেছি তিনি অসুস্থ ছিলেন এবং পারিবারিকভাবে বনিবনা ঠিক ছিল না। এই ঘটনা অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!