নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
যমুনার বিস্তৃর্ণ চর রাঙাচ্ছে লাল মরিচ, বাম্পার ফলনেও হতাশ কৃষকরা

যমুনার বিস্তৃর্ণ চর রাঙাচ্ছে লাল মরিচ, বাম্পার ফলনেও হতাশ কৃষকরা

প্রকাশিতঃ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার বিস্তৃর্ণ চরাঞ্চলে নতুন পলি মাটিতে চাষ হয়েছে লাল সোনা খ্যাত মরিচের। এখন চরাঞ্চলের বিস্তৃর্ণ ক্ষেত রাঙাচ্ছে লাল মরিচ। এই মৌসুমে চরাঞ্চলগুলোতে মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে কাঁচা মরিচের কাঙ্খিত দাম না পাওয়ায় হতাশ মরিচ চাষীরা। গেলো বছর মরিচ চাষে লাভের মুখ দেখলেও চলতি বছর লোকসানের শঙ্কায় ক্ষতি পুষিয়ে নিতে তপ্ত রৌদে মরিচ শুকাচ্ছেন চাষীরা।
সরেজমিন গিয়ে দেখা যায়, ইসলামপুর উপজেলার যমুনা, ব্রহ্মপুত্র নদী বেষ্টিত কুলকান্দি, সাপধরী, চিনাডুলী, বেলগাছা, গোয়ালেরচর, চরগোয়ালিনী, চরপুটিমারি, গাইবান্ধা ইউনিয়নে ব্যাপকভাবে মরিচের চাষ হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের ফলনও হয়েছে বাম্পার। চলতি বছর মরিচের ফলন ভালো হলেও কৃষকের মুখে হাসি নেই। চলতি মৌসুমে কাঁচা মরিচের বাজার দর কম থাকায় লাভের মুখ দেখা তো দূরের কথা উৎপাদন খরচ উঠনো নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকরা। যমুনার বিস্তৃর্ণ চরে উৎপাদিত কাঁচা মরিচ ও শুকনো মরিচ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রয় করতে আসেন ব্যবসায়ীরা। প্রতি সপ্তাহে ইসলামপুরের উলিয়া ও গুঠাইল বাজারে বসে মরিচের হাট। এই হাট থেকে ব্যাপারীরা মরিচ ক্রয় করে চরের তপ্ত বালুর ওপর শুকিয়ে নিয়ে যান রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে।
কৃষকরা জানান, এবার মরিচের ফলন অনেক ভালো। তেমন বৃষ্টি না হওয়ায় মরিচ গাছ মরেনি। এছাড়া এবার রোগবালাই ও পোকা মাকড়ও আক্রমণ করেনি। কৃষি অফিসের পরামর্শে রোগবালাই দমনের জন্য সব ধরনের পরামর্শ নেওয়া হয়েছে। কিন্তু ফলন ভালো হলেও বাজারে মরিচের দাম নেই। গুঠাইল হাটের মরিচ ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, এ বছর মরিচ চাষীদের মাথায় হাত। বাজারে মরিচের আমদানি বেড়ে যাওয়ায় কম দামে ক্রয় করতে পারছি।
মরিচ চাষী সোলায়মান হোসেন জানান, এ বছর কাঁচা মরিচ প্রাইকারি ১৫ থেকে ২০ টাকা কেজি এবং খুচরা ২০ থেকে ২৫ টাকা বিক্রি হচ্ছে। আর মণ প্রতি বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৭শ’ টাকা। সেই টাকা মরিচ তোলা শ্রমিক দের দিতেই শেষ। সেজন্য কাঁচা মরিচ বিক্রি না করে শুকনো মরিচ বিক্রি করতে তপ্ত বালুতে শুকাচ্ছি। লাভবান হওয়ার আশায় আমার মত অনেকেই মরিচ শুকাতে তপ্ত রৌদে দিন পার করছে।
ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান বলেন, আবহাওয়া অনুকুলে থাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে দাম নিয়ে হতাশ কৃষকরা। আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। আমাদের পরামর্শ নিয়ে দেশি বালিঝুড়ি সহ বিভিন্ন হাইব্রিড প্রজাতীর মরিচ চাষ করে বাম্পার ফলন পাচ্ছে চাষীরা। এ বছর ইসলামপুর উপজেলায় ৩ হাজার ৫শ ২০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!