নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন ছোট বোন রেহানা: আইন উপদেষ্টা

শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন ছোট বোন রেহানা: আইন উপদেষ্টা

প্রকাশিতঃ

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির ক্যাশিয়ার ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। আবার শেখ রেহানার ক্যশিয়ার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক।

আজ সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনের এ আলাচনা সভা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। সভাপতিত্ব করেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন। এ সময় দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর একজন পিয়নও চারশ’ কোটি টাকার মালিক হয়েছেন। আবার এটি নির্লজ্জভাবে সাবেক প্রধানমন্ত্রী জনসমক্ষে বলেছেন।’

ড. আসিফ নজরুল বলেন, ‘দুদক বিগত সরকারের দাসে পরিণত হয়েছিলো। এখন কেউ দুদকের প্রতি চাপ সৃস্টি করছে না।’ তিনি বলেন, ‘অন্যায় না করলে রাজনৈতিক চাপ থাকলেও ভালো কাজ করা যায়। এবারের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে।’

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘দুদকের কার্যক্রম পরিচালনার জন্য এই সময়ে অন্তর্বতী কোনো কমিশন গঠন করা হলে, এ নিয়ে নানা জটিলতা দেখা দেবে। তাই বেশি বিলম্ব না করে নতুন কমিশন দেওয়ার জন্য সরকার কাজ করছে।’

বিশেষ অতিথি ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘যারা দুর্নীতি করে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিগত সরকার অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিলো। নজিরবিহীনভাবে বারবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার কারণেই তরুণরা এর বিরুদ্ধে জেগে উঠেছিলো। বিগত দিনে কমিশন, কর্মীরা দুর্নীতিতে নিমজ্জিত ছিলো। দুদককে ঢেলে সাজাতে সাড়াশি অভিযান চালাতে হবে।’

তিনি আরও বলেন, ‘দুদক কমিশন পদত্যাগ করায় কাজে ব্যাঘাত ঘটছে।’ অন্তর্বর্তী কমিশন গঠনের জন্য সরকারকে পরামর্শ দেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন ও দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

এর আগে সকাল ৮টায় জাতীয় পতাকা এবং দুদকের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গেয়ে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে কমিশনের সব মহাপরিচালককে নিয়ে সচিব খোরশেদা ইয়াসমীন দুদক দিবস কর্মসূচির উদ্বোধন করেন। পরে দুদকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!