নারায়ণগঞ্জ সোমবার | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হত্যার প্রতিবাদে মানববন্ধন
আড়াইহাজারে ক্ষমতার দাপট: চিকিৎসক পেটালেন বিএনপি নেতার ভাই
ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা
ফতুল্লার ফাজিঁলপুরে বিপ্লবের ইয়াবায় ধ্বংসের পথে যুব সমাজ!
এইচএসসি পরীক্ষার্থীদের অভিবাবকদের মাঝে খোরশেদের হাতপাখা ও পানি বিতরন
বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত
সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
বন্দরে হাতুড়ি পেটায় আলমগীর হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২
বন্দরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
টেক্সটাইল খাতের মহাপুরুষ মাইক্রো ফাইবার গ্রুপের কর্নধার প্রকৌশলী এম. এস. জামান এর সাফল্য
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন
বাড়ছে রাজনৈতিক হানাহানি: নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি
ফতুল্লায় মাতাল অবস্থায় যুবদল নেতা ও কাউন্টার ষ্টাফদের মারধর করলো কিলার নয়ন-মিঠু খান!
খুনী নয়নের ‘শেল্টারদাতা’ যুবদল নেতা মিঠু! ফতুল্লায় তোলপাড়
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেয়ায় অটোরিকশা চালককে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
মাদকের একাধিক মামলার আসামি রকির নতুন কান্ড, ফতুল্লা থানায় জোড়া অভিযোগ!
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর নৃশংস হত্যা
প্রকল্পের প্রয়োজনেই মাটি কাটা হচ্ছে: সেতুমন্ত্রী
সোনারগাঁয়ে কলেজ ছাত্রীকে বিবস্ত্র করে হানিট্র্যাপ চক্রের ভিডিও ধারণ, চাঁদা দাবি
খোরশেদের উদ্যেগে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি বিতরণ
রূপগঞ্জে এমপির উদ্যোগে এ‌ইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস চালু
ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ
বন্দরে প্রেমের ফাঁদে ফেলে শিক্ষার্থীকে মারধর ও মুক্তিপন দাবি, গ্রেপ্তার ৭
নিজাম উদ্দিনের ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ
ফতুল্লায় স্বামীকে হত্যা: আদালতে ঘাতক স্ত্রীর দায় স্বীকার
সোনারগাঁয়ে ১৯ মামালার আসামি জঙ্গী সোহান গ্রেপ্তার
পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিশেষ মিশনে মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম 
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নারী শ্রমিকের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার

দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিতঃ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন। ইইউ’র কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ অনুরোধ করেন।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইইউ’র ১৯ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠকে ১৫ জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, ডিসেম্বর মাসে গোটা মাসজুড়ে আমরা বিজয় উদযাপন করি। বিজয়ের মাসে আপনাদের সঙ্গে এমন একটি ইনট্যারক্টিভ আলোচনায় অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত।

বাংলাদেশে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতের প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি। এ সময় তিনি গত ১৬ বছর ধরে অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, মানবাধিকার লঙ্ঘনের সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেন। তিনি অর্থনৈতিক শ্বেতপত্রের বিষয় উল্লেখ করে দুর্নীতি, অর্থপাচার এবং ব্যাংকিং সিস্টেমকে কিভাবে বিপর্যস্ত করা হয়েছিল— কূটনীতিকদের সেসব কথা জানান।

বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এই মিসইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করি।

জুলাই গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সহযোগীরা যে ব্যাপক টাকা পাচার করে নিয়ে গেছে, তা দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও জানান তিনি।

সম্প্রতি জাতীয় ঐক্যের লক্ষ্যে বাংলাদেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথাও বৈঠকে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও ইইউ প্রতিনিধিদের বিশদভাবে জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত রাষ্ট্রদূতদেরকে বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনও দেশে স্থানান্তরের অনুরোধ জানান।

তিনি বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনও দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে।

বৈঠকে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইতোমধ্যে বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে। তিনি অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।

সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইইউ প্রতিনিধিরা। পরামর্শ ও সুপারিশ জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!