নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
চাঞ্চল্যকর ৪ হত্যা মামলার তদন্ত কবে শেষ হবে

চাঞ্চল্যকর ৪ হত্যা মামলার তদন্ত কবে শেষ হবে

প্রকাশিতঃ

দীর্ঘদিন ঝুলে থাকা চাঞ্চল্যকর কয়েকটি হত্যা মামলার তদন্তে কিছুটা গতি আসে অন্তর্বর্তী সরকারের সময়ে। সরকারের দায়িত্বশীলরা দ্রুততম সময়ে তদন্ত শেষ করে বিচারের আশ্বাস দিয়েছিলেন। এর মধ্যে বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড তদন্তে গঠন করা হয় টাস্কফোর্স। সুত্র: সমকাল

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী ও কুমিল্লার শিক্ষার্থী-নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত-সংশ্লিষ্টরাও নড়েচড়ে বসেন। দীর্ঘ সাত বছর পর কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক হত্যার বিচারে নেওয়া হয় উদ্যোগ।

সরকারের দায়িত্বশীলদের বক্তব্য ও তদন্ত-সংশ্লিষ্টদের তৎপরতায় আশাবাদী হয়ে ওঠেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। অন্তর্বর্তী সরকারের সময়েই তারা কাঙ্ক্ষিত বিচার পাবেন– এমন কথাও বলেন কেউ কেউ। তবে শেষ পর্যন্ত সরকারের মেয়াদ শেষ হলেও কোনো গন্তব্যে পৌঁছাতে পারেনি তদন্ত। এখনও জানা যায়নি আলোচিত এই হত্যাকাণ্ডগুলোয় কারা জড়িত, কেন তাদের হত্যা করা হয়। শুধু একরামুল হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যদিও সেই প্রতিবেদনের বিষয়ে এখনও পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়নি।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বা অন্য কোনো কারণে এসব মামলার বিচার এতদিন হয়নি। বর্তমান সরকার ভালো উদাহরণ তৈরি করতে চাইলে দ্রুত তদন্ত শেষ করে বিচারের ব্যবস্থা করতে পারে। এটি জনগণের মধ্যে ইতিবাচক বার্তা দেবে। আর প্রমাণ না পেলে উন্নত দেশের মতো মনস্তাত্ত্বিক অনুসন্ধান পদ্ধতিও ব্যবহার করতে পারে পুলিশ।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) এ এইচ এম শাহাদাত হোসাইন সমকালকে বলেন, মামলাগুলো অত্যন্ত সংবেদনশীল ও জটিল হওয়ায় তদন্তে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রমাণভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এসব মামলা তদন্তের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের গতি বাড়াতে প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে। চূড়ান্তভাবে আদালতে টেকসই অভিযোগপত্র দাখিল করাই পুলিশের প্রধান অগ্রাধিকার।

ত্বকী হত্যার বিচারে ১৩ বছরের অপেক্ষা 
২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর খোঁজ মিলছিল না তানভীর মুহাম্মদ ত্বকীর। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার এক বছরের মাথায় র‍্যাব জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করে।

র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘মামলাটি তদন্তাধীন। আমরা কাজ করছি।’ তবে তদন্তের বর্তমান অবস্থা এবং কবে নাগাদ প্রতিবেদন জমা দিতে পারবেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে চাইলে তদন্ত শেষ করে চার্জশিট দিতে পারত। অবশ্য তাদের সময়ে প্রমাণ বা আলামত সংগ্রহের কিছু কাজ হয়েছে। সম্প্রতি র‍্যাব আমাকে বলেছে, তদন্ত শেষ পর্যায়ে। আমি চাই, এ পর্যন্ত জবানবন্দিতে যাদের নাম এসেছে, তারা কেউ যেন বাদ না পড়ে।’

সাগররুনি হত্যা মামলা কোন পথে
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচারের অপেক্ষায় একে একে ১৪টি বছর কেটে গেছে স্বজন ও সহকর্মীদের। অন্তর্বর্তী সরকার এই মামলার তদন্তে টাস্কফোর্স গঠন করায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছিলেন সবাই। তবে এখনও আশাব্যঞ্জক কোনো খবর মেলেনি। বরং তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, শেষ পর্যন্ত প্রমাণ না করতে পারলে এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হতে পারে।

টাস্কফোর্সের প্রধান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘মামলার রহস্যভেদ করার মতো কোনো উপাদান এখনও আমরা পাইনি। তবে আমরা আশাবাদী। শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব।’

সাগর সরওয়ারের মা সালেহা মনির বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে তদন্তে সত্যিটা উঠে আসবে বলে আশা করেছিলাম। কিন্তু এখন হতাশ। আদৌ কোনো দিন বিচার পাব কিনা, জানি না।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাট থেকে সাগর-রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

তনু হত্যা: ডিএনএ মেলানোর উদ্যোগ
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি ঝোপের মধ্যে ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে।

গত ১০ বছরে চাঞ্চল্যকর এই মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে ছয়বার। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে মামলাটি তদন্তের দায়িত্ব পান পিবিআই ঢাকা মহানগর উত্তরের বিশেষায়িত তদন্ত ও অভিযান বিভাগের পরিদর্শক তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ডিএনএ মেলানোর উদ্যোগ নিয়েছি, আশা করি রহস্যভেদ হবে।’

এর আগে ৬ এপ্রিল তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার একটি আদালত অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যের ডিএনএ প্রোফাইল মিলিয়ে দেখার নির্দেশ দেন।

তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল বলেন, ‘আগের (অন্তর্বর্তী) সরকার সুষ্ঠু তদন্ত করতে চেয়েছিল, কিন্তু কোনো কারণে শেষ পর্যন্ত আর হয়নি। এখন নতুন সরকার যদি চায়, তাহলে হয়তো বিচার পাব।’

একরাম হত্যার বিচার নিয়ে কী জানা যাচ্ছে
২০১৮ সালের ২৬ মে রাতে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক। চাঞ্চল্যকর এই ঘটনায় সাত বছর কোনো আইনি পদক্ষেপই নেওয়ার সাহস পায়নি তাঁর পরিবার। অবশেষে গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন তাঁর স্ত্রী আয়েশা বেগম।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আনসার উদ্দিন খান পাঠান বলেন, ‘ফেব্রুয়ারিতে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন প্রসিকিউটর চাইলে ট্রাইব্যুনালে এটির বিচার শুরু হতে পারেন বা তিনি সাধারণ আদালতেও বিচারের জন্য পাঠাতে পারেন।’

একরামুলের স্ত্রী আয়েশা বেগম বলেন, ‘মূল আসামি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দেশের বাইরে পালিয়ে গেছেন। নতুন সরকারের কাছে দাবি, তাদের খুঁজে এনে বিচার করুন।’

বিশেষজ্ঞরা যা বলছেন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক বলেন, নতুন সরকারের জন্য এটা প্রাইম টাইম। এখনই এসব মামলার বিচারে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। তবে দেখার বিষয় হলো, সরকারের সেই সদিচ্ছা আছে কিনা। তারা যদি এটিকে রাজনৈতিকভাবে দেখতে চায়, তাহলে আর বিচার হবে না।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, চাঞ্চল্যকর মামলার সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে কোনো সরকারই কার্যকর ব্যবস্থা নেয়নি। এই কারণে জড়িতরা সুযোগ পেয়েছে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তদন্ত ও বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং সফলও হচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন, আইনের শাসনই মূলকথা। অপরাধীরা যদি বিচারের আওতায় না আসে, তাহলে কথার বাস্তবায়ন হবে না।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!