নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
আওয়ামী দোসর হাবু এখন রিকশা-ভ্যান অটোচালক দলের সভাপতি!

আওয়ামী দোসর হাবু এখন রিকশা-ভ্যান অটোচালক দলের সভাপতি!

প্রকাশিতঃ

আওয়ামী দোসর হাবিবুর রহমান এখন রিকশা–ভ্যান–অটোচালক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি! কিন্তু এই পদ ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক ও ক্ষোভ। অভিযোগ উঠেছে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নারায়ণগঞ্জের আলোচিত ‘গডফাদার’ শামীম ওসমানের ঘনিষ্ঠ বলয়েই ছিলেন এই হাবু।

বিশ্বস্ত সূত্র ও প্রাপ্ত তথ্যে জানা যায়, আওয়ামী শাসনামলে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভির সঙ্গে হাবুর একান্ত সাক্ষাতের ছবি রয়েছে।

এসব ছবি তার দীর্ঘদিনের আওয়ামী ঘনিষ্ঠতার প্রমাণ বলেই মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমানসহ আওয়ামী লীগের শীর্ষ ও তৃণমূল নেতাদের সঙ্গেও তার গভীর সখ্যতার অভিযোগ রয়েছে।

অভিযোগ আরও গুরুতর। ওই আওয়ামী ঘনিষ্ঠতাকে পুঁজি করে নিজের এলাকা এনায়েতনগরে ইটভাটা নিয়ন্ত্রণ, ভূমিদস্যুতা এবং বিভিন্ন অপকর্মের ‘সেল্টারদাতা’ হিসেবে তিনি কাজ করেছেন বলে দাবি স্থানীয়দের।

ফ্যাসিস্ট সরকার পতনের পর এসব অপকর্ম বন্ধ হওয়ার কথা থাকলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। অভিযোগ রয়েছে, বিএনপির অঙ্গ সংগঠনের জেলা সভাপতির পদ বাগিয়ে নিয়ে সেই পদ ব্যবহার করেই আগের নিয়ন্ত্রণ ও প্রভাব ধরে রেখেছেন হাবু।

এতে করে দীর্ঘদিন ধরে নির্যাতিত ও ত্যাগী বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। তাদের ভাষায়,

“আমরা বছরের পর বছর আন্দোলন–সংগ্রাম করেছি, নির্যাতন সহ্য করেছি, ফ্যাসিস্টদের সঙ্গে কখনো আপস করিনি। অথচ যারা আওয়ামী দোসর ছিল, সুবিধা নিয়েছে, তারাই এখন বিএনপির নাম ব্যবহার করে আবার ক্ষমতার অপব্যবহার করছে।”

তারা আরও বলেন, ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাতকারীদের বিরুদ্ধে এখনই কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিলে মাঠপর্যায়ে বিএনপির ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে হাবিবুর রহমান হাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন,

“আমি ইউনাইটেড ক্লাবের যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমার ক্লাবে অনেক মানুষ এসেছে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ছবি থাকতে পারে। ছবি থাকলেই কেউ আওয়ামী লোক হয়ে যায় না।

ফতুল্লায় যখন সবাই প্রোগ্রাম করতে ভয় পেত, তখন এনায়েতনগরে একমাত্র আমিই বড় বড় প্রোগ্রাম করেছি। আমার নিজের ইটভাটা আওয়ামী দোসররা দখল করে নিয়েছিল, আমি এলাকাতেই থাকতে পারিনি। শামীম ওসমানের লোক তানভীর আহমেদ টিটুকে আমি চিনি না।”

তবে মাঠপর্যায়ের বিএনপি নেতাকর্মীদের প্রশ্ন—যদি হাবু সত্যিই আওয়ামী বিরোধী হন, তবে আওয়ামী শীর্ষ মহলের সঙ্গে তার ঘনিষ্ঠতার এত ছবি ও অভিযোগ আসছে কোথা থেকে?
এই বিতর্ক এখন নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!