নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান

নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে ধারাবাহিক পথসভা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জে আসছেন দলের চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
দলীয় সূত্র জানায়, আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান।
ওই দিন থেকেই তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সরাসরি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় পথসভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাঠপর্যায়ে প্রস্তুতি শুরু করেছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রস্তুতি সভা, সাংগঠনিক সমন্বয় এবং জনসংযোগ কার্যক্রম জোরদার করা হয়েছে।
এর মধ্যে রূপগঞ্জ উপজেলায় পথসভাটি সবচেয়ে বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জানান, লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে। শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের কর্মীরা দায়িত্ব পালন করবেন।
সোনারগাঁও উপজেলায় পথসভা ঘিরে প্রস্তুতির দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে একাধিক সমন্বয় সভা হয়েছে। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে পোস্টার, ব্যানার ও মাইকিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
আড়াইহাজার উপজেলায় নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক জনসংযোগ চালানো হচ্ছে। এখানেও পথসভায় সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করাই প্রস্তুতির মূল লক্ষ্য।
জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা যৌথভাবে ধারাবাহিক প্রস্তুতি সভা করছেন। এসব সভায় জনসংযোগ কৌশল, দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়নের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, তারেক রহমানের এই পথসভাগুলো নারায়ণগঞ্জে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন গতি আনবে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করবে। সিলেট থেকে ঢাকায় যাওয়ার পথে এসব পথসভা অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রাম থেকে ফেরার পথেও আরও কিছু পথসভা করার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্যভাবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি বড় জনসভা আয়োজনের চেষ্টাও চলছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!