নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আমরা পালাইনি তাহলে আপনি পালালেন কেন? – গিয়াসউদ্দিন

আমরা পালাইনি তাহলে আপনি পালালেন কেন? – গিয়াসউদ্দিন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লায় সন্ত্রাস,নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জনসভায় বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন,ছাত্ররা যখন আন্দোলনে নামলো তখন অহংকারী সেই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলো। আমরা তো তাকে পালিয়ে যেতে বলেনি। ফুল দিয়েও ঢিল ছুড়ি নাই। কোন দিন দেখেছেন কোন দেশের এমপি মন্ত্রী পালিয়ে গেছে। যায়নি কিন্তু তারা কেন পালিয়ে গিয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে কারন সে জানতে পেরেছে কিছুক্ষণ সময় যদি সে থাকে তাহলে তাকে শেষ করে দিবে। সেই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে তার দলকে ধ্বংস করে দিয়ে গেছে,তার নেতাকর্মীদের ধ্বংস করে দিয়ে গেছে। এই ফ্যাসিস্ট সরকারের উপর আল্লাহর গজব পড়ছে। আন্দোলনে পর তারা পালিয়ে রয়েছে কারন তারা আন্দোলনের পর সামনে আসলে তাদের ছাত্ররা ছাড়বে না। এমন কোন গ্রামের আওয়ামী লীগের নেতা নাই যারা পালায় নাই। তারা কেন পালিয়েছে তাদের কর্মের কারনে। কারন তারা মানুষের জন্য ভালো কিছু করে নাই। আমরাও তো ক্ষমতা থেকে বিদায় নিয়েছিলাম নির্বাচনের মাধ্যমে। কই আমরা পালাইনি তাহলে আপনি পালালেন কেন?
১৮ই অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় বক্তাবলি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উক্ত কথা বলেন তিনি।
বক্তাবলি ইউনিয়ন বিএনপির সদস্য মিলন মেহেদীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হাসান আলীর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃগিয়াস উদ্দিন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন বলেন,দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে ২০০১ সালের পরই। অনেক করুন সময়ে অনেক ছাত্র আমাকে দেখেনি। আমি যখন এখানে ফেরীঘাটে এসে উপস্থিত হলাম দেখিলাম এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে। আমার নাতীর বয়সি মানুষ হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমি আমার পরিবার আপনাদের কাছে অনেক কতৃজ্ঞ। বক্তাবলির এমন কোন জায়গা নেই যে নির্বাচন এর সময় আপনাদের কাছে আমি যাই নাই। আমাকে আপনেরা যে ভালোবাসা দিয়েছেন তা আমি রাজনৈতিক জীবনে পাই নাই। আমার সফর সঙ্গীদের জামাই আদর করেছেন। আমার পরিবার আপনাদের এই আপ্যায়ন কখনো ভূলবে না। আমার পরিবার ও আমার সন্তানদের নির্দেশ দিয়েছি সব সময় আপনাদের প্রতি খেয়াল রাখতে।
তিনি আরো বলেন,আপনেরা কি কখনো শুনেছেন কোন দেশের বিচারক, পুলিশ শিক্ষক, মসজিদের ইমাম-মোয়াজ্জিন, ডিসি, এসপি, সচিবরা পালায়? কিন্তু বাংলাদেশে পালিয়েছে। কারন তারা ফ্যাসিস্ট সরকারের আওতাধীন ছিলো। তারা বিচার বিভাগকেও স্বাধীনতা দেয় নাই। পুলিশ বাহিনী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে আমাদের কোমলমতি শিশুদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। মসজিদের ইমাম দিয়ে যেভাবে বলতেন সেভাবেই ফতুয়া দিতো। ডিসি, এসপি,সচিব এরা সরকারের লোক। তারা পালিয়ে গিয়েছে কারন হাসিনা সরকার সম্পূর্ণভাবে আওয়ামী লীগ দিয়ে সরকার গঠন করেছে। আমাদের দেশটাকে যখন স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছে।
গিয়াস উদ্দিন আরো বলেন,নির্দলীয় লোকদের দিয়ে এই সরকার গঠন করা হয়েছে তাহলে কেন আপনেরা পালিয়েছেন। আপনেরা চাইলেই তো আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে পারেন। আপনেরা কেন পালিয়ে আছেন? কেমন রাজনীতিবিদ আপনেরা? আপনেরা বোরকা পড়ে পালিয়েছেন। আপনাদের বিচার জনগনই করেছে। আপনেরা রাজনীতিকে ধ্বংস করে গিয়েছেন। কাপুরুষদের রাজনীতি করার দরকার নাই। নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান ২০০১ সালে বোরকা পড়ে পালিয়েছে এবারও তার পরিবার নিয়ে পালিয়েছে। নেতাকর্মীদের কোন খবর নেন না। এমন নেতার পিছনে আপনেরা যান।
গিয়াস উদ্দিন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ কেউ ভাইয়ের রাজনীতি করবেন না। দলের রাজনীতি করবেন। দলের জন্য কাজ করবেন। কোন ভাইয়ের রাজনীতির জন্য না। এই বক্তাবলির পরগণার মানুষ আমার, আমি বক্তাবলির পরগণার মানুষ। আমার কাছে যেতে হলে কোন নেতাকে নিয়ে যেতে হবে না। আমি এটা পছন্দ করি না। আপনেরা আমাকে যদি নাও পান তাহলে আমার পরিবার থাকে তাদের সাথে কথা বলবেন। তারপরই কোন নেতাকে নিয়ে আমার কাছে যাবার প্রয়োজন নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহামুদ মোল্লা, লোকমান হোসেন, আলাউদ্দিন খন্দকার শিপন, সাধারণ সম্পাদক এড.বারী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এড.খন্দকার আক্তার হোসেন, শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি মন্টু মিয়া, কুতুবপুর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!