নারায়ণগঞ্জ রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
শহরের ১নং রেলগেইট এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর!
পুজা উদযাপন কমিটির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সনাতন পার্টির যোগদান
শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
যেখানে ক্ষমতা, সেখানেই শামসুজ্জোহা
বন্দরে শীতলক্ষ্যায় গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু
চর সৈয়দপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসিল্যান্ডসহ আহত ৬
কাশীপুর বড় মসজিদের ওয়াকফ জমি রক্ষায় মুসল্লিদের মানববন্ধন 
ঐতিহ্যবাহী কদম রসূল দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি
বন্দরে গৃহবধূকে হত্যাচেষ্টা ও দুর্ধর্ষ লুটের ৩ দিন পর সেই গ্রিল মিস্ত্রি গ্রেপ্তার
বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও সোলার প্যানেল স্থাপনের উদ্বোধন
আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফতুল্লায় নির্ঝর গার্মেন্টে বয়লার বিস্ফোরণ, আহত ৭
চাদাঁবাজরা ভালো থাকতে দিচ্ছে না -জামায়াত আমির
রূপগঞ্জে নির্মাণাধীন সেতু পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
সিনিয়র সাংবাদিক আমির হোসেন হাসপাতালে 
বন্দর খেয়াঘাটে অবৈধভাবে অর্ধ কোটি টাকা চাদাবাজি !
আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদক বিক্রেতা ও সেবনকারী আরিফ ও ইব্রাহিম বিএনপিতে প্রতিষ্ঠিত,রয়েছেন বড় পদে
এসপি অফিসের পাশেই ২৪ ঘণ্টার মাদকের বাণিজ্য!
সোনারগাঁয়ে ফয়জল হত্যা: প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার
ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ মিজান গ্রেফতার
পুলিশের চোঁখে কাঠের চশমা! ফতুল্লায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল
একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার
নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে নির্মিত হবে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড
খাজনা আদায় বন্ধে সহকারী কমিশনারকে রাজ দাসের চিঠি
বকশীগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
*রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ পরিদর্শক ও ভূমিদস্যুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,*
Next
Prev
প্রচ্ছদ
জনবান্ধবহীন এক জননেতা শাহআলম!

জনবান্ধবহীন এক জননেতা শাহআলম!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
আলহাজ মো.শাহআলম যিনি শাহ ফতেহউল্লাহ টেক্সটাইলের চেয়ারম্যান। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে নারায়ণগঞ্জ ৪ আসনের মনোয়নের দাবীদার। তিনি কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য। আর নারায়ণগঞ্জের বিএনপির কোন পদ-পদবীতে নেই। তিনি নাকি জননেতা এমনটাই দাবী তার পাশে থাকা কর্মীদের। অথচ কর্মী তো দুরের কথা ৪ আসনের কোন ভোটাদের সাথে তার সর্ম্পক রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ। জনবান্ধবহীন একজন ব্যক্তি কিভাবে জননেতা হন তাও কারো বোধগম্য হয়না।
২০০৮ থেকে ২০২৪ এর ৫ আগষ্ট দুপুর ২টা পর্যন্ত শেখ হাসিনার অধীনে আওয়ামীলীগ দীর্ঘ সময় ক্ষমতাসীন ছিলেন। দীর্ঘ এ সময়ে জনবান্ধবহীন জননেতা শাহ আলমকে বিএনপির কোন নেতাকর্মী হাট-ঘাট কিংবা মাঠে দেখনি। ২০০৭ সালে ১/১১’র পরবর্তী সময়ে নিজেকে বাচাঁতে সুবিধাবাদী শাহআলম কল্যান পার্টিতে যোগদান করে কোষাধ্যক্ষ হন। বিগত আওয়ামী শাসনামলে তাকে একটি বারের জন্যও কোন মিছিলে দেখেনি। কারন তিনি তার ব্যবসা নিয়েই ব্যস্ততার মাঝে সময় আিতবাহিত করে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির রাজনীতিতে যে ক’টি বলয় রয়েছে তার মধ্যে একটি রয়েছে শাহআলমের। তবে অন্যান্য বলয়ের চেয়ে শাহআলমের বলয়টি সম্পূর্ন ভিন্ন। অথ্যাৎ অন্যান্য বলয়ের নেতাকর্মী বিগত সরকারের দমন-পীড়ন-নির্যাতন ও হামলা-মামলাকে উপেক্ষা করে জীবন বাজি রেখে দলের কল্যানে রাজনীতির ময়দান সরব রেখেছিলেন। কিন্তু শাহআলমের বলয়ে সে নিজে বাদে কিছুকর্মীকে মাঠে দেখা গেলেও পুরোপুরি সরবহীন ছিলো। আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হবে এ মর্মে শাহ আলম নিজে নয় মুষ্টিমেয় কর্মীদের টাকা বিনিময়ে মাঠে নামিয়ে সামাজিক কাজের প্রতি মনোযোগী হয়ে পড়েছেন।
স্থানীয় বিএনপির তৃনমুলের মতে,বিগত দিনে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে শিল্পপতি শাহ আলমকে দেখা যায়নি। উল্টো দল থেকে পদত্যাগ করে তা মিডিয়াতে জোড়ালো ভাবে প্রচার করতে দেখা গেছে। দলের দুঃসময়ে নেতাকর্মীদের ফেলে নিজের আখের গুছাতে কৌশলটা ভালভাবেই রপ্ত করেন এই শিল্পপতি নামক এ জননেতা।
অথচ ৫ আগষ্টের পর তার আচরণ দেখে মনে হচ্ছে তিনি রাজপথে থেকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। যার ফলশ্রুতিতে তিনি দল থেকে মনোনয়ন প্রত্যাশি হয়েছেন বলে দাবি করেন দলের নেতাকর্মীরা। অথচ বর্তমান প্রচার প্রচারনা বা কোন কর্মসূচিতে তিনি উপস্থিত না থাকলেও থাকেন তার সমর্থিত নেতাকর্মীরা।
তারা আরও জানান,ফতুল্লায় তো তার মুখমন্ডলটি দেখা সৌভাগ্যের ব্যাপার এমনকি ঢাকায় অবস্থিত তার ব্যবসায়ী অফিসে গিয়ে তার সাথে সাক্ষাত করাটা যেন ভাগ্যবান ব্যক্তির মত। যে ব্যক্তিটি আগামী নির্বাচনে বিএনপির ব্যানারে সংসদ নির্বাচন করবেন কে তার কর্মী বা কেইবা তার ভোটার সে সর্ম্পকে অনেকটা অজ্ঞ এ জনবান্ধবহীন জননেতা শাহআলম। জনতার সাথে সর্ম্পকহীন একজন ব্যক্তিকে যদি জনপ্রতিনিধি নির্বাচিত করা হয় তাহলে নারায়ণগঞ্জ ৪ আসনের উন্নয়নটা নিয়েও প্রশ্ন থেকে যাবে। তাদের মতে নারায়ণগঞ্জের নির্বাচনের ৫ আসনের মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে নারায়ণগঞ্জ ৪ আসনটি। তারা বলেন,বিগত সময়ের এমপি উন্নয়নের নামে টাকা এনে নিজের আখের ঘুচিয়ে এখন প্রবাসী আর তিনি হলেন ঢাকাবাসী। কারন তার ব্যবসায়ীক সকল কার্য সম্পন্ন করে ঢাকায় বসে নারায়গঞ্জের ফতুল্লায় নয়। সুতরাং একজন ব্যক্তিকে জনপ্রতিনিধি হতে হলে জনতার সাথে সুসর্ম্পক বজায় রেখে সামনে এগুতে হয়। কিন্তু শাহআলম অনেকটা ভিন্ন।
গুঞ্জন রয়েছে যে,বিগত সময়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা খরচ,তার বাসাভাড়া এমনকি লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কন্যার পড়াশুনার বেশীরভাগ খরচের অংশ নাকি এ শাহআলম সাহেব বহন করেছেন। যে কারনে তিনি যথেষ্ট আশাবাদী। দলের ত্যাগী নেতারা কি পাবে না পাবে সেটা ভাববার বিষয় নেই। জিয়া পরিবারের জন্য এতকিছু করা ব্যক্তিকে কি আর অবহেলা করা যায়। সেই সুযোগটিই কাজে লাগাতে চাচ্ছে শাহআলম এমনটাই অভিমত তৃনমুলের। যার পলে তার সমর্থকরা শতভাগ নিশ্চিত যে আগামী নির্বাচনে ৪ আসনে বিএনপির কান্ডারী হচ্ছেন শাহ আলম।
ফতুল্লার অনেক বিএনপির তৃনমুলের নেতাকর্মীরা বলেন,শাহ আলম সাহেব ভাল মানুষ কথাটা সত্যিই। কিন্তু এতভাল মানুষকে প্রয়োজন নেই যার সাথে নেতাকর্মী ও ভোটারের দুরত্ব আকাশ পাতাল। শুধুমাত্র টাকার কারনেই তিনি সবকিছু করতে পারেন এমনটা অনুভুতি তার মুষ্টিমেয় কর্মীর। তারা বলেন,বিগত সময়ে যারা বিএনপির রাজনীতি করার সুবাদে মামলা-হামলায় নির্যাতিত হয়ে নিজের এবং পরিবারের সুখ ত্যাগ করেছেন তাহলে কি দলের হাইকমান্ডের কাছে ত্যাগের কোন মুল্য নেই। দলটি শুধু টাকার উপর নির্ভরশীল হয়ে শিল্পপতিকে সাংসদ বানাবে ? যে ব্যক্তির সাথে একজন ভোটারের সর্ম্পক নেই,যে ব্যক্তির সাথে নেতাকর্মীদের ব্যাপক দুরত্ব সে ব্যক্তিকে দলের পক্ষে মনোনয়ন দেয়াটাও অনেকটা বোকামী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!