নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিলার হিরা তুমি কার!

দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিলার হিরা তুমি কার!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে বর্তমানে আলোচিত বিষয় হচ্ছে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে প্রবীন এক আওয়ামীলীগের নেতাকে কুপিয়ে হত্যা ঘটনাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ভয়ানকভাবে কুপিয়ে হত্যাকান্ডের ভিডিও ফুটেজটি প্রচার করা হলে মুহুর্তেই তা ভাইরাল হয় এবং সর্বদিক থেকেই ধিক্কার শুরু হয়।
স্থানীয় আওয়ামীলীগ নেতা ও আলীপুর জামে মসজিদ কমিটির সভাপতি মো.সুরুজ মিয়া হত্যাকান্ডের ঘটনায় ইতিমধ্যে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তাদের চৌকস অভিযানের মাধ্যমে মামলার প্রধান আসামী আলাউদ্দিন হিরাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে।
তবে এ বিষয়ে স্থানীয়দের দাবী, দুর্ধর্ষ এ অপরাধ জগতের নক্ষত্র দুই সহোদর আলাউদ্দিন হিরা ও সালাউদ্দিন সালু এতটা বেপরোয়া হওয়ার পেছনের ইন্ধনদাতা কে ? একের পর এক অপরাধ সংঘটিত করে কিভাবেই বা তারা পার পেয়ে যাচ্ছে। তাদেরকে দমানোর মত কোন ব্যক্তি কি নেই কাশিপুর ইউনিয়নে। নাকি যারা দমন করবে তারাই তাদের স্বার্থ রক্ষায় হিরা-সালুগংদেরকে লালন-পালন করছেন। তবে স্থানীয়দের মতে ইউপি চেয়ারম্যান,তার ছেলে ও চেলা-চামুন্ডা এবং ২নং ওয়ার্ড মেম্বারের নামটিই উঠে আসছে সর্বজনের মুখে। তবে রাজনৈতিক সকল মিছিল-মিটিংয়ে চেয়ারম্যান পুত্র সাজন এবং ইউপি সদস্য ইমদাদুল হক খোকার নেতৃত্বেই অংশ নিতো হিরা-সালুগং। তবে এলাকাতে গুঞ্জন উঠেছে যে,সুরুজ হত্যান্ডের আগের দিন নাকি চেয়ারম্যান পুত্র সাজন নারায়ণগঞ্জের বাহিরে চলে যান। যা স্থানীয়দের সন্দেহের মাত্রা আরো প্রখর হয়ে উঠে।
এদিকে দুর্ধর্ষ সন্ত্রাসী হিরা ও সালু যে চেয়ারম্যান ও তার চেলা-চামুন্ডাদের আশ্রয়-প্রশ্রয়ে পুরো এলাকাতে সন্ত্রাসের তান্ডবলীলা চালাতো তাও এখন স্পষ্ট হয়ে উঠেছে স্থানীয়দের মাঝে। ইউপি চেয়ারম্যানের সাথে উঠোন বৈঠকে পাশাপাশি চেয়ারেই মঞ্চে বসা ছিলো সুরুজ হত্যা মামলার প্রধান আসামী আলাউদ্দিন হিরা। আবার চেয়ারম্যানের সেকেন্ড ইন কমান্ড রেহান শরীফ বিন্দুর সাথেও একই সোফায় পাশাপাশি বসে রয়েছেন এ কিলার হিরা। এ ছাড়াও আরও কতকিছু রয়েছে চেয়ারম্যান ও তার চেলাচামুন্ডাদের সাথে তা বলে শেষ করার মত নয় বলে জানান স্থানীয়রা। তারা বলেন, হিরা ও সালুর নেতৃত্বে যে সকল অপরাধীদের টিম ছিলো তার পেছনেও নাকি ইউপি চেয়ারম্যানের ছেলের হাত ছিলো। তবে পুরো কাশিপুর জুড়ে যে কিশোরগ্যাং এবং অপরাধজগত রয়েছে নির্মুল করতে হলে প্রভাবশালী চেয়ারম্যানের পুত্রসহ চেলাচামুন্ডাদের আইনের আওতায় আনা গুরুত্বপুর্ন হয়ে দাড়িয়েছে এমনটাই অভিমত স্থানীয়দের।
দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিলার হিরা-সালুগংরা যে প্রভাবশালী চেয়ারম্যানের ছত্রছায়ায় থেকেই যাবতীয় অপকর্ম করছে তা কিন্তু বলার অপেক্ষা রাখেনা।
তবে স্থানীয়রা দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিলার হিরা-সালুগংদের মদদদাতা ও গডফাদারদের দ্রুত আইনের আওতায় আনার জোড় দাবী জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!