নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
দেশজুড়ে আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লায় বিএনপির বিক্ষোভ

দেশজুড়ে আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লায় বিএনপির বিক্ষোভ

প্রকাশিতঃ

ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধায়নে আওয়ামী লীগকে প্রতিহত করার কঠোর ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

 

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে ডিআইটি মাঠে জমায়েত হলে পুরো এলাকা একসময় বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

 

সমাবেশে সভাপতিত্ব করেন থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী,যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আঃ খালেক টিপু, শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারী, কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী প্রমুখ। এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের কয়েক হাজার  নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হন।

 

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ‘ফ্যাসিবাদী’ সরকারের সময়ে ফতুল্লাকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। তারা দাবি করেন, শামীম ওসমান তার সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি আর হামলা-মামলার মাধ্যমে ফতুল্লার সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল।

 

বক্তারা আরও বলেন, “আজকে সেই সন্ত্রাসী গোষ্ঠী পালিয়ে বেড়াচ্ছে, অথচ বিএনপির নেতাকর্মীরা এখানেই অটল থেকে লড়াই করে যাচ্ছে। এই ফতুল্লায় কেউ অঘটন ঘটানোর দুঃসাহস দেখালে আওয়ামী লীগের একজন কর্মীকেও ছাড় দেওয়া হবে না।”

 

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ডিআইটি মাঠ থেকে শুরু হয়ে ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড় প্রদক্ষিণ করে। মিছিলটি পুনরায় ফতুল্লায় এসে শেষ হয়। মিছিলজুড়ে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেয়া হয়। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহতের সংকল্প ব্যক্ত করেন।

 

এ বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে সাধারণ মানুষের কৌতূহল ও উৎসুক ভিড় দেখা যায়। ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীর নিদর্শনায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিগত দিনেও ফতুল্লা থানা বিএনপি,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল,তাতি দল,শ্রমিকদল, কৃষকদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে সংগঠিত থেকে ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!