নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী হলেন গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী হলেন গিয়াসউদ্দিন

প্রকাশিতঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে তার অনুসারী নেতা–কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গিয়াসউদ্দিন এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা ও সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সঈনুল হোসেন রতন, ফতুল্লা থানা যুবদলের সাবেক প্রচার ও প্রচারণামূলক সম্পাদক সিমান্ত প্রধানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ–৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন এ আসনের একটি আলোচিত রাজনৈতিক নাম। তিনি ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে ছিলেন তিনি।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ–৪ ছাড়াও তাকে নারায়ণগঞ্জ–৩ আসনের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে নানা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও প্রচারণা চালিয়েছিলেন তিনি।

মনোনয়ন না পেলেও গিয়াসউদ্দিনের প্রতি স্থানীয় বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর সমর্থন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, এ আসনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মনির হোসেন কাসেমীকে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!