প্রেস বিজ্ঞপ্তিতে
অদ্য শুক্রবার (২৮ আগষ্ট)২০২৬ইং অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ ২৪.কমে ফতুল্লায় মসজিদের টাকা মেরে কোটি পতি বাবুল হেনা! ইউএনওর হস্তক্ষেপ কামনা শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে আমরা মসজিদের টাকা মেরে কোটি পতি হয়েছি।আমরা নাকি একবেলাও রুটি খেতে পারতামনা।ম্যানেজার সাইদুল ইসলাম দায়িত্ব পালনকালে মসজিদের টাকা আত্নসাত করেছিল।এটা আমাদের উপর দায় চাপানোর হীনপ্রচেষ্টা চালিয়ে আমাদের আত্নমর্যাদা নষ্ট করছে।
আমরা দৃঢ় ভাষায় বলতে চাই আমরা পৃর্ব থেকে ব্যবসায়ী ও অর্থশালী এবং সামাজিক ভাবে প্রতিষ্ঠিত সম্মানিত ব্যক্তি সর্বজন গৃহীত।
একটি কুচক্রী মহল সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা বাবুল ও হেনা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নাই।আমরা সামাজিক ভাবে বিচার শালিশ নিষ্ঠা ও সততার সহিত ৩০ দীর্ঘ বছর যাবত পালন করে আসছি। প্রকাশিত সংবাদটি তথ্য নির্ভর, বানোয়াট, মিথ্যা হওয়ায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
বাবুল ও হেনা
লামাপাড়া দরগা বাড়ী জামে মসজিদ ফতুল্লা, নারায়ণগঞ্জ।




