নারায়ণগঞ্জ সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের পোস্টার লাগাতে গিয়ে গ্রেপ্তার নাজমুল
আমাদের বসবাসের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে: প্রতিমন্ত্রী
( ফলোআপ ) ভোলাইলে মাদকের ডিলার আল আমিন রকি’কে গ্রেফতারের দাবী!
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে
বকশীগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ
শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব?
বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২
ফতুল্লার ভোলাইলে মাদক সম্রাট আলআমিন রকি প্রকাশ্যে থেকেও অধরা!
শহরের ১নং রেলগেইট এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর!
পুজা উদযাপন কমিটির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সনাতন পার্টির যোগদান
শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
যেখানে ক্ষমতা, সেখানেই শামসুজ্জোহা
বন্দরে শীতলক্ষ্যায় গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু
চর সৈয়দপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসিল্যান্ডসহ আহত ৬
কাশীপুর বড় মসজিদের ওয়াকফ জমি রক্ষায় মুসল্লিদের মানববন্ধন 
ঐতিহ্যবাহী কদম রসূল দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি
বন্দরে গৃহবধূকে হত্যাচেষ্টা ও দুর্ধর্ষ লুটের ৩ দিন পর সেই গ্রিল মিস্ত্রি গ্রেপ্তার
বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও সোলার প্যানেল স্থাপনের উদ্বোধন
আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফতুল্লায় নির্ঝর গার্মেন্টে বয়লার বিস্ফোরণ, আহত ৭
চাদাঁবাজরা ভালো থাকতে দিচ্ছে না -জামায়াত আমির
রূপগঞ্জে নির্মাণাধীন সেতু পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
সিনিয়র সাংবাদিক আমির হোসেন হাসপাতালে 
বন্দর খেয়াঘাটে অবৈধভাবে অর্ধ কোটি টাকা চাদাবাজি !
আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদক বিক্রেতা ও সেবনকারী আরিফ ও ইব্রাহিম বিএনপিতে প্রতিষ্ঠিত,রয়েছেন বড় পদে
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে প্রধান উপদেষ্টা ও ডিসি’র কাছে স্মারকলিপি

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে প্রধান উপদেষ্টা ও ডিসি’র কাছে স্মারকলিপি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা ইউনিয়নের লালপুর ও পৌষার পুকুরপাড়সহ জলাবদ্ধতা আক্রান্ত এলাকাগুলোর স্থায়ী সমাধানের দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে স্মারকলিপি প্রদান করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা। একই সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবরও জেলা প্রশাসকের মাধ্যমে আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ফতুল্লা ইউনিয়নের ১,২,৩,৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভয়াবহ জলাবদ্ধতা নিরসনের জন্য পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফতুল্লা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত নলখালি ও বাগডুমারী খাল দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে খনন না হওয়ায় এবং শিল্পবর্জ্য ও মানবসৃষ্ট বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে অল্প বৃষ্টিতেই লালপুর, পৌষার পুকুরপাড় ও ইসদাইর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া রেলওয়ের ডাবল লাইন প্রকল্প বাস্তবায়নের সময় পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা আরো ভয়াবহ রূপ নিয়েছে।
উল্লেখিত সমস্যা সমাধানে স্মারকলিপিতে পাঁচ দফা প্রস্তাব দেয়া হয়েছে। ১. জেলা পরিষদের বর্তমান পাম্পের স্থানে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প স্টেশন স্থাপন। ২. নলখালি ও বাগডুমারীসহ ডিএনডি প্রকল্পের আওতাভুক্ত সকল খাল পুনঃখনন করে কমপক্ষে ১০ ফুট গভীর করা। ৩. লালপুর-পৌষার পুকুরপাড় থেকে নলখালি খাল পর্যন্ত ৫-৭ ফুট গভীরতর বক্স ড্রেন নির্মাণ এবং ২-৩ ফুট উচ্চতার রাস্তা নির্মাণ। ৪. রেলওয়ের পানি প্রবাহ বন্ধকারী বাঁধ অপসারণ করে পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনা। ৫. খালের সাথে সংযুক্ত বন্ধ হয়ে যাওয়া ড্রেনের মুখগুলো পরিষ্কার করে পানির প্রবাহ নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদান শেষে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বছরের পর বছর ধরে আমরা পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছি। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। জেলা প্রশাসক আমাদের দুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, লালপুর-পৌষাপুকুর পাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সহসভাপতি আজাদুর রহমান আজাদ, রেজাউল হক চেঙ্গিস, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান, ফেরদৌস পারভেজ ড্যানি, গাবতলী মাজার রোডের তাতা, মুকুল, সামছুল ইসলাম, লালপুর-আলআমিনবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আরিফুর রহমান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ ভুক্তভোগী এলাকাবাসী।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!