নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় থানা শ্রমিক ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

ফতুল্লায় থানা শ্রমিক ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

প্রকাশিতঃ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় ফতুল্লা থানা শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে ফতুল্লা মডেল থানার শিয়াচর লালখা এলাকায় ফতুল্লা থানা শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধানের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলের ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এডঃ আব্দুল বারী ভূইয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

 

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী তার বক্তব্যে বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী ছিলেন।বিএনপি এবং জিয়া পরিবার ও বিএনপির শির্ষ নেতৃবৃন্দ আমাদের  ভাগ্য উন্নয়নের জন্য মনির হোসেন কাসেমী কে এ আসন থেকে মনোয়ন দিয়ে আমাদের নিকট পাঠিয়েছেন।

 

কতিপয় ব্যক্তিবর্গ শয়তানতন্ত্র থেকে নির্বাচন করছেন তাদের বলতে চাই এ আসনে কোন শয়তানতন্ত্রের ফুমন্ত্র কাজে আসবেনা।

যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিরোধী, তারেক রহমানে বিরুদ্ধাচরন করছেন তারাই শয়তানতন্ত্র থেকে নির্বাচন করছেন। তারেক জিয়া, খালেদা জিয়া ও বিএনপির মনোনীত প্রার্থী মনির হেসেন কাশেমীর খেজুর গাছের নিকট নির্বাচনে কোন শয়তানতন্ত্র জয়লাভ করবেনা।

 

প্রধান বক্তা হিসেবে এডঃ বারী ভূইয়া বলেন,আমাদের এখানে একজন দাবী করেন বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি রিপাবলিকান পার্টি থেকে নির্বাচন করেছেন। আর দুজন  বিএনপি থেকে বহিষ্কার হয়ে  স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। যার একজন হলো নিজের ভোট ফতুল্লাতে নাই ইচ্ছে করলে তিনি নিজেই তার ফতুল্লায় ভোট দিতে পারবেনা। আবার অন্যের ভোট দাবী করেন।আপনি একাধিক বার দল পরিবর্তন করেছেন। এবারও পারলে করতেন।

এনসিপি ব্যবহার করলেও আপানি সেখানেই যেতেন। কিন্ত এনসিপিও আপানাকে দলে টানেনি।

আরেকজন আসছে কল্যাণ পার্টি থেকে।দীর্ঘদিন খবর নাই এখন আসছে নির্বাচন করতে।

তারা বিএনপির রাজনীতির কাছে শিশু বাচ্চা। তিনি বলেন, আপনি তারেক রহমান ও বিএনপি কে নিয়ে বিষেদাগার করে বক্তব্য দিয়েছেন সেদিন থেকই তিনি বিএনপি থেকে বহিষ্কৃত। আপনি বলেন নেতা-কর্মীদের মামলা-হামলা থেকে রক্ষা বাচাতেই আমি আন্দোলনে নামিনি। তাহলে আজ দলের সু সময়ে বিএনপির নাম কেনো ব্যবহার করছেন।

তিনি আরো বলেন যে দুজন শয়তানতন্ত্র থেকে নির্বাচন করেছেন আপনারা আগে নিজের ঘর দেখেন। প্রতিদিন আপনারা এখন নেতা-কর্মীদের চার,পাঁচবার করে ফোন দেন। আগেতো কোন দিন খোঁজ নেননি। যারা এখন আপনার সভায় থাকেন তারা না পেরেই যাচ্ছেন৷ ক্যামেরার সামনে কিন্ত আসেনা, পেছনে মুখ লুকিয়ে রাখে। ধীরে ধীরে তারা চলে আসছে। আর কয়েকদিন দিন গেলে দেখবেন যারা বিএনপি কে ভালবাসে, বিএনপির প্রকৃত কর্মী তারা কেউ আপনার পাশে নেই। তাই তিনি আহবান করেন তারেক রহমানের কাছে  ভুল স্বীকার করে মাফ চেয়ে নেন।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন,বেগম খালেদা জিয়া এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা দেশের অনেক বড় রত্ন কে হারিয়েছে। অনেকে বলেন নারায়নগঞ্জ -৪ আসনে ধানের শীষ মার্কা দেয় নাই। এটা ঠিক না। আমাদের জাতীয়তাবাদী দল হলো সবাই কে নিয়ে এগিয়ে যাওয়ার দল। নির্বাচনে সব সময় একটা জোট হয়। সেই জোটের ধারাবহিকতায় বিএনপি মনির হোসেন কাশেমী কে মনোয়ন দিয়েছেন।সে ২০১৮ সালে  জোট থেকে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে মনোয়ন পেয়ে ধানের শীষের প্রতিক নিয়ে নির্বাচন করেছে।  এবারও বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে নারায়নগঞ্জ-৪ আসনে মনির হোসেন কাশেমী কে মনোয়ন দেওয়া হয়েছে। কিন্তু আইনি জটিলতার কারনে তাকে এবার ধানের শীষের পরিবর্তে খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করতে হচ্ছে।

 

তিনি আরো বলেন, আপনারা আমাকে চিনেন। আমি কতোটা নির্যাতিত হয়েছে।আমাকে গুলি করা হয়েছে। চোখে গুলি করা হয়েছিলো। ভাগ্যক্রমে বেঁচে যাই।

আমিও এ আসন থেকে মনোয়ন চেয়েছিলাম।  কিন্ত দল দিয়েছে মনির হোসেন কাশেমী কে। তাই বলছি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দল যে সিদ্ধান্ত দিয়েছে আমরা সেই সিদ্ধান্তনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মনির হেসেন কাশেমীকে জয়যুক্ত করে তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার,সহ সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সহ সাধারন সম্পাদক আনিছুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে ওলামায়ে ইসলামের সদস্য সচিব মাওলানা মনোয়ার হোসেন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী,ফতুল্লা থানা শ্রমিক দলের সদস্য সচিব আল আমিন মিয়া,ফতুল্লা থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ সুমন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস,কে শাহিন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!