নারায়ণগঞ্জ রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
ফতুল্লার ভোলাইলে মাদক সম্রাট আলআমিন রকি প্রকাশ্যে থেকেও অধরা!
শহরের ১নং রেলগেইট এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর!
পুজা উদযাপন কমিটির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সনাতন পার্টির যোগদান
শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
যেখানে ক্ষমতা, সেখানেই শামসুজ্জোহা
বন্দরে শীতলক্ষ্যায় গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু
চর সৈয়দপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসিল্যান্ডসহ আহত ৬
কাশীপুর বড় মসজিদের ওয়াকফ জমি রক্ষায় মুসল্লিদের মানববন্ধন 
ঐতিহ্যবাহী কদম রসূল দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি
বন্দরে গৃহবধূকে হত্যাচেষ্টা ও দুর্ধর্ষ লুটের ৩ দিন পর সেই গ্রিল মিস্ত্রি গ্রেপ্তার
বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও সোলার প্যানেল স্থাপনের উদ্বোধন
আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফতুল্লায় নির্ঝর গার্মেন্টে বয়লার বিস্ফোরণ, আহত ৭
চাদাঁবাজরা ভালো থাকতে দিচ্ছে না -জামায়াত আমির
রূপগঞ্জে নির্মাণাধীন সেতু পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
সিনিয়র সাংবাদিক আমির হোসেন হাসপাতালে 
বন্দর খেয়াঘাটে অবৈধভাবে অর্ধ কোটি টাকা চাদাবাজি !
আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদক বিক্রেতা ও সেবনকারী আরিফ ও ইব্রাহিম বিএনপিতে প্রতিষ্ঠিত,রয়েছেন বড় পদে
এসপি অফিসের পাশেই ২৪ ঘণ্টার মাদকের বাণিজ্য!
সোনারগাঁয়ে ফয়জল হত্যা: প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার
ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ মিজান গ্রেফতার
পুলিশের চোঁখে কাঠের চশমা! ফতুল্লায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল
একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার
নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে নির্মিত হবে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড
খাজনা আদায় বন্ধে সহকারী কমিশনারকে রাজ দাসের চিঠি
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার ভোলাইলে মাদক সম্রাট আলআমিন রকি প্রকাশ্যে থেকেও অধরা!

ফতুল্লার ভোলাইলে মাদক সম্রাট আলআমিন রকি প্রকাশ্যে থেকেও অধরা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার চিহ্নিত মাদককারবারি ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলআমিন মিয়া ওরফে রকি দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তার অপরাধ সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে।
চিহ্নিত মাদক ব্যবসায়ী আলআমিন রকি ফতুল্লা থানার ভোলাইল মিলিটারি বাড়ি এলাকার মো. হাসান আলীর ছেলে।
রনির বিরুদ্ধে চট্টগ্রামও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদক এবং ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া স্বত্তেও সে গ্রেফতার না হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, রনির অপরাধের পরিধি শুধু নারায়ণগঞ্জেই সীমাবদ্ধ নয়, ২০১২ ও ২০১৬ সালে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় দুটি বড় মাদকের চালানসহ গ্রেফতার হয়ে ছিল রনি (মামলা নং-৩৭ ও ৩৯)।
২০১৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের পটিয়া থানার মনসা বাদামতল এলাকায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ হাতেনাতে গ্রেফতার হয় রনি। পরদিন ২৭ নভেম্বর পটিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয় (এফআইআর নং-৪২, জিআর নং-৪২৯)। এই মামলায় জামিনে বেরিয়ে দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় বর্তমানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ঝুলছে।
২০১৮ সালে মাদক ব্যবসার পাশাপাশি রনি স্থানীয় একটি সশস্ত্র ডাকাত দলের নেতৃত্ব দেয় বলেও অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ৬ জুন ফতুল্লা থানায় দন্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় দায়ের হওয়া একটি ডাকাতির প্রস্তুতি মামলায় তাকে এজাহারভুক্ত প্রধান আসামি করা হয় (এফআইআর নং-১৭)।
স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, বিভিন্ন সময় মাদক ব্যবসায়ী রনি মাদকসহ গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে বা আত্মগোপনে থেকে রনি আরও বেপরোয়া হয়ে ওঠে। বর্তমানে সে ভোলাইল, মিসিটারী বাড়ি, কায়েমপুর সহ ফতুল্লার বেশ কয়েকটি এলাকায় নিজস্ব ‘কিশোরগ্যাং’ ও মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে। তার এই সিন্ডিকেটের মাধ্যমে খুচরা পর্যায়ে ইয়াবা ও ফেন্সিডিল সরবরাহ করা হয়।
আলআমিন রকির অন্যতম সহযোদ্ধা রেহানার ছেলে বড় সোহেল এবং মুক্তিযোদ্ধা সালামের ছেলে বক্কর ও রাকিব। ভোলাইল মরা খালপাড় এলাকায় মাছ খামারের ভেতরেই রয়েছে আলআমিন রকির এক গোপন আস্থানা। যেখানে রয়েছে প্রচুর দেশীয় অস্ত্রেও সমাহার এমটাই জানান স্থানীয়রা। তারা আরও জানান,উক্ত মাছ খামারের চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করেই পুলিশ সহ সবকিছুই নিজেদের দৃষ্টির মাঝে রেখেই রকি ও তার বাহিনীর সদস্যরা চালাচ্ছে নানাবিধ অপরাধকর্ম। সেখানে ইয়াবা সেবীদের ইয়াবা সেবনের জন্য সুবন্ধোবস্ত রাখা হয়েছে। এছাড়াও ভোলাইলসহ আশপাশ এলাকায় চুরি-ছিনতাইসহ যাবতীয় অপরাধ চালিয়ে যাচ্ছে রকি। আর এ কাজে সহযোগিতা করার জন্য একাধিক কিশোরগ্যাংয়ের গ্রুপও রয়েছে আলআমিন রকির।
অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী মহলের পরোক্ষ ছত্রছায়ায় থাকার কারণে সে বারবার পার পেয়ে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, রকির মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বা আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিলে তাকে নানাভাবে হয়রানি করা হয়। মিথ্যা মামলায় জড়ানো, বাড়িতে হামলা কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে চরিত্রহনন করার ভয় দেখানো হয়। ফলে নিরাপত্তার অভাবে সাধারণ মানুষ এখন মুখ খুলতে ভয় পাচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসী শুধু পুলিশি অভিযান নয়, বরং মাদক নির্মূলে তথ্য দাতাদের কঠোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বি:দ্র: শীর্ষ মাদক ব্যবসায়ী আলআমিন রকি’র বিশেষ পেশার কর্তাবাবু বনে যাওয়া বিস্তারিত জানতে আগামীকাল চোখ রাখুন জাগো নারায়ণগঞ্জ২৪.কমে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!