নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
বন্দরের স্কুলছাত্রী আলিফা হত্যার বিচার দাবিতে ডিসিকে স্মারকলিপি

বন্দরের স্কুলছাত্রী আলিফা হত্যার বিচার দাবিতে ডিসিকে স্মারকলিপি

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দায় নিহত স্কুলছাত্রী আলিফার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল তিনটায় জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের মহানগর নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন– খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেন, সহ–সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল, জেলা সহ–সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, বন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, নাসিক ২০ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা, নিহত স্কুলছাত্রী আলিফার বাবা মোহাম্মদ আলীসহ সামাজিক নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) বন্দর ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় মেধাবী স্কুলছাত্রী আলিফা আক্তারকে অত্যন্ত নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করা হয়। একটি স্বাধীন ও সভ্য সমাজে একজন নিষ্পাপ শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই জঘন্য হত্যাকাণ্ড নারায়ণগঞ্জের বিবেকবান মানুষের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। আলিফার পরিবারের আর্তনাদ আজ আকাশ–বাতাস ভারী করে তুলেছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, এ ধরনের অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, তবে সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে এবং অপরাধীরা আরও দুঃসাহসী হয়ে উঠবে।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হলো– হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতা ও সহযোগীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল।

মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে স্বল্পতম সময়ে বিচার সম্পন্ন। খুনিদের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত করা। বন্দর এলাকাসহ পুরো জেলায় বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি ও টহল জোরদার।

স্মারকলিপিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, আইনের শাসন সমুন্নত রাখতে এবং নিহত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। অন্যথায় নারায়ণগঞ্জের সচেতন জনগণ ও ছাত্রসমাজ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!