নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
বাদীর কাছে ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস: পিবিআই কর্মকর্তা বরখাস্ত

বাদীর কাছে ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস: পিবিআই কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক মো. হাফিজুর রহমানের ঘুষ চাওয়ার একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

রবিবার (৩ আগস্ট) পিবিআই সদর দফতর থেকে হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বিষয়টি সোমবার প্রকাশ পেয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

এর আগে, গত শনিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুষ চাওয়ার একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে। সেই ফোনালাপে শোনা যায়, পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান এক মামলার চার্জশিট দেওয়ার শর্তে বাদী নিপা আক্তারের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করছেন বলে শোনা যায়। তবে বাদী টাকা দিতে অস্বীকৃতি জানান এবং পুরো কথোপকথনের অডিও সংরক্ষণ করেন।

মামলার বাদী নিপা আক্তার রূপগঞ্জ উপজেলার ছোট বুরুলিয়া এলাকায় বসবাস করেন ও পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি অভিযোগ করেন, গত ১৮ জুন কালু (২৫), দীপু (৩২), রাসেল (৩৫) ও শাকিলসহ (৩০) কয়েকজন মাদকসেবী তার দোকানে এসে পিঠা দিতে দেরি হওয়ায় তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান এবং মারধর করেন। এ ঘটনায় তিনি ২০ জুন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে।

নিপা আক্তার জানান, তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান তাকে ফোনে জানায়— চার্জশিট না দেওয়ার শর্তে তাকে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হবে, তা না হলে তাকে মামলায় আসামি করে দেওয়া হবে।

এই অভিযোগের প্রেক্ষিতে ৩ আগস্ট পিবিআই সদর দফতর থেকে হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!