নারায়ণগঞ্জ রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
ফতুল্লার ভোলাইলে মাদক সম্রাট আলআমিন রকি প্রকাশ্যে থেকেও অধরা!
শহরের ১নং রেলগেইট এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর!
পুজা উদযাপন কমিটির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সনাতন পার্টির যোগদান
শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
যেখানে ক্ষমতা, সেখানেই শামসুজ্জোহা
বন্দরে শীতলক্ষ্যায় গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু
চর সৈয়দপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসিল্যান্ডসহ আহত ৬
কাশীপুর বড় মসজিদের ওয়াকফ জমি রক্ষায় মুসল্লিদের মানববন্ধন 
ঐতিহ্যবাহী কদম রসূল দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি
বন্দরে গৃহবধূকে হত্যাচেষ্টা ও দুর্ধর্ষ লুটের ৩ দিন পর সেই গ্রিল মিস্ত্রি গ্রেপ্তার
বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও সোলার প্যানেল স্থাপনের উদ্বোধন
আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফতুল্লায় নির্ঝর গার্মেন্টে বয়লার বিস্ফোরণ, আহত ৭
চাদাঁবাজরা ভালো থাকতে দিচ্ছে না -জামায়াত আমির
রূপগঞ্জে নির্মাণাধীন সেতু পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
সিনিয়র সাংবাদিক আমির হোসেন হাসপাতালে 
বন্দর খেয়াঘাটে অবৈধভাবে অর্ধ কোটি টাকা চাদাবাজি !
আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদক বিক্রেতা ও সেবনকারী আরিফ ও ইব্রাহিম বিএনপিতে প্রতিষ্ঠিত,রয়েছেন বড় পদে
এসপি অফিসের পাশেই ২৪ ঘণ্টার মাদকের বাণিজ্য!
সোনারগাঁয়ে ফয়জল হত্যা: প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার
ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ মিজান গ্রেফতার
পুলিশের চোঁখে কাঠের চশমা! ফতুল্লায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল
একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার
নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে নির্মিত হবে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড
খাজনা আদায় বন্ধে সহকারী কমিশনারকে রাজ দাসের চিঠি
Next
Prev
প্রচ্ছদ
বিএনপি নেতা সাখাওয়াতসহ ছয় আসামির জামিন

বিএনপি নেতা সাখাওয়াতসহ ছয় আসামির জামিন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের আদালতে শিশু সন্তানদের সামনে বাবা ও মাকে মারধরের ঘটনায় করা মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ছয় আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুমের আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ছাড়া অন্য আসামিরা হলেন হিরন (৩৮), খোরশেদ আলম (৪০), রাসেল ব্যাপারি (৩৫), আলামিন (৩৯) ও বিল্লাল হোসেন (৩৮)।

তবে মামলার বাদী রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, ‘সাখাওয়াতের হোসেন লোক দিয়ে আমাকে আটকিয়ে রেখেছে। আমাকে আদালতে কথা বলতে দেয়নি। আমার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। সাখাওয়াতের বিরুদ্ধে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেবে না। কেউ দাঁড়ালে তার সনদ বাতিল করে দেবে বলে হুমকি দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার ওপর হামলা করতে চেয়েছিল। যে কোনো সময় আমার ওপর হামলা করতে পারে। আমি নিরাপত্তা শঙ্কায় আছি। আমি লিগ্যাল এইডে সহায়তা চেয়েছি। সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে লিগ্যাল এইড সহায়তা করতে চায়নি। বলছে পরে যোগাযোগ করার জন্য।’

তবে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘মামলার বাদীকে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। যদি বাদী অভিযোগ করে থাকেন তাহলে তিনি মিথ্যা অভিযোগ করেছেন।’

জামিন শেষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। সামনে নির্বাচন। তাই আমার রাজনৈতিক পতিপক্ষ আমার ক্লিন ইমেজ নষ্ট করার জন্য এই মামলা দিয়েছে।’

এর আগে রোববার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে মামলার শুনানিতে যাওয়ার সময় রাজিয়া সুলতানা নামের এক নারী, তার স্বামী ও সন্তানদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় রাজিয়া সুলতানা (৩৮), তার স্বামী ইরফান মিয়া, (৫০) এবং দুই পুত্র জিদান (১৮) ও আব্দুল্লাহ (৫) আহত হন।

এ ঘটনার দুদিন পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৯ জনের বিরুদ্ধে করা অভিযোগটি মামলা আকারে নেয় পুলিশ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!