নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ভুইগড় ও সাইনবোর্ড এলাকায় বেড়েছে নাজমুল বাহিনীর উৎপাত !

ভুইগড় ও সাইনবোর্ড এলাকায় বেড়েছে নাজমুল বাহিনীর উৎপাত !

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার (   ) নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের ভুইগড় ও সাইনবোর্ড এলাকায় এক ভয়ঙ্কর বাহিনী গড়ে তুলেছেন নামদারি বিএনপি নেতা কাজী নাজমুল হাসান। গত কয়েকদিন ধরে ভুইগড় সরদার এলাকার বাসিন্দা মো. হেলাল সরদারের ঘর বাড়ি দখল করার জন্য পায়তারা করছে নাজমুল ও তার বাহিনী।

 

পরবর্তীতে হেলাল সরদার কোনো উপায় না পেয়ে ১৫ অক্টোবর ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। হেলাল সরদার ভূইগড় কাজী পাড়ার বাসিন্দা মৃতঃ বিল্লাল হাজীর ছেলে কাজী নাজমুল, সাইনবোর্ড শান্তিধারা এলাকার বাসিন্দা মুন্সিগঞ্জের সহিদুল ইসলাম সহিদ, ভুইগড় করইতলা এলাকার বাসিন্দা কাজী আমিনের ছেলে কাজী ফাহমি, একই এলাকার বাসিন্দা নবিউল্লাহ মাহমুদের ছেলে কাউসার মাহমুদ সহ অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে হেলাল সরদার অভিযোগ দায়ের উল্লেখ করেন।

 

অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদীরা হেলাল সরদারের সম্পত্তি জবর দখল করার কটুকৌশল অবলম্বন করিয়া গভীর রাত্রে আমার বাসার গেইটের সামনে আড্ডা দেওয়া সহ আমার গেইটে ইট পাটকেল নিক্ষেপ করিয়া বিরক্তি সৃষ্টি করে এবং বিভিন্ন সময় দেশীয় অস্ত্র শস্ত্র প্রদর্শন করিয়া ভয়ভীতি প্রদান করে থাকে এবং আমার বাসার ভাড়াটিয়া মহিলারা প্রতিবাদ করার চেষ্টা করিলে বিবাদীরা তাদেরকেও বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ আমার বাসা হইতে চলিয়া যাওয়ার জন্য হুমকি প্রদান করে। বিবাদীদের বিভিন্ন উৎপাতে আমি অতিষ্ট হইয়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত নারায়ণগঞ্জে পিটিশন মামলা নং-৩২৪/২০২৫ দায়ের করি। তবুও নাজমুল বাহিনী থেমে নেই উৎপাত করেই যাচ্ছে।

 

গোপন সুত্রে জানা যায়, নামদারি বিএনপি নেতা কাজী নাজমুল হাসান মূলম বিএনপি নেতা পান্না মোল্লার বাতিজা রাশেদ মিল্কীর সাথে চলাফেরা করে আর সেই রাশেদ মিল্কীর ইন্ধনেই নাজমুল বাহিনী এতো উৎপাত করে বেড়ায়। তাছাড়া কাজী নাজমুল হাসানের বড় ভাই কাজী হুমায়ুন কবির আওয়ামী লীগের সন্ত্রাসী। আওয়ামী লীগের দোসর কাজী হুমায়ুন কবিরের নামে বৈষম্য বিরোধী হত্যা মামলা থাকার পরেও ওপেন ঘুরে বেড়ায় আর এদিকে কাজী নাজমুল বিএনপির পরিচয় দিয়ে চাঁদাবাজি দখলবাজি সহ বিভিন্ন অবকর্ম করে বেড়াচ্ছে। কাজী নাজমুল বাহিনীর অনতম সদস্য মুন্সিগঞ্জের সহিদুল ইসলাম সহিদ, কিশোর গ্যাং লিডার কাজী ফাহিম, নবিউল্লাহ, কাউসার ও আওয়ামী লীগের দোসর জামান এবং মিজানুর রহমান মিলন সক্রিয় সদস্য।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগ দায়েরকারী হেলাল সরদার জানান, কাজী নাজমুল বাহিনী আমার সম্পত্তি জবর দখল করে নেওয়ার জন্য পায়তারা করছে, বিভিন্নভাবে উৎপাত করে আমাকে ও আমার বাড়ির ভাড়াটিয়াদের বিরক্ত করে হুমকি দিয়ে যাচ্ছে। আমি বিভিন্নভাবে খোজ কবর নিয়ে জানতে পারি বিএনপি নেতা পান্না মোল্লা বাতিজা রাশেদ মিল্কীর পাওয়ারে নাজমুল বাহিনী এতো উৎপাত করছে। আমি কোনো উপায় না পেয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছি, এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আইনের সহযোগিতা চাই।

 

অভিযোগের তদন্তের দায়িত্ব পাওয়া ফতুল্লা থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো অফিসিয়াল ভাবে অভিযোগ টি হাতে পাইনি তবে আমি শুনেছি একটি অভিযোগ হয়েছে। অভিযোগের কপি আমার হাতে আসলে আইনগত ব্যবস্থা নিবো।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!