নারায়ণগঞ্জ সোমবার | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
গোগনগরের মিছিলের ঘটনায় শীতলক্ষ্যা এলাকা হতে জহিরুল গ্রেফতার
মামলা নিতে টাকা দাবী, মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও
সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীর উপর যুবদল ক্যাডার মোফাজ্জলের হামলা
বন্দরে ৩ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কিশোরীর
ইউনিট কমিটি দিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যর্থতার আড়াই বছর!
সিদ্ধিরগঞ্জে শিক্ষিকার বাড়ীতে লুটপাটের অভিযোগ গণ-অধিকার পরিষদের নেতার বিরুদ্ধে
ফতুল্লায় বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪, অস্ত্র-চোরাই মাল জব্দ
শব্দ দূষণ বন্ধে অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা: ছাত্রদল নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
বন্দরে নারী গৃহকর্ত্রীকে পিটিয়ে ১ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট
জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় এমপি নজরুল ইসলাম আজাদের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পারুলের
শিশু রামিসা ধর্ষণ-হত্যা : সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড
মাদক কারবারের অভিযোগে নির্যাতন, কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন অনেকে?
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
Next
Prev
প্রচ্ছদ
সংস্কারহীন ফতুল্লা পোস্ট অফিস টু শিবু মার্কেট রোডের বেহাল দশা!

সংস্কারহীন ফতুল্লা পোস্ট অফিস টু শিবু মার্কেট রোডের বেহাল দশা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ফতুল্লা পোস্ট অফিস থেকে শিবু মার্কেট পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় ৪-৫ বছর ধরে সংস্কারবিহীন পড়ে থাকা এ সড়কটি বর্তমানে প্রায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। শুকনো মৌসুমে ধুলোবালির কারণে হাঁটাচলা কষ্টকর হয়ে পড়ে, আর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে কাদাময় হয়ে যায় পুরো এলাকা।
স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। ফলে জমে থাকা পানি সহজে নিষ্কাশিত হয় না। একমাত্র রোদই তখন ভরসা, যাতে পানি শুকিয়ে পথ চলার উপযোগী হয়। দিনের পর দিন এমন দুর্ভোগে চলতে হচ্ছে হাজারো মানুষকে।
বসবাসকারী ও পথচারীরা জানান, কিছুদিন আগে পদ্মা অয়েল কোম্পানির কাজের জন্য খোঁড়াখুঁড়ির পর রাস্তার একপাশ আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এরপর আর কোনো সংস্থা রাস্তার সংস্কারে এগিয়ে আসেনি। যে কারণে এখন এই সড়ক একাধিক স্থানে ভয়াবহ ভাঙাচোরা হয়ে গেছে। আর সাধারন মানুষের চলাচলের একমাত্র যানবাহন হিসেবে পরিচিত ইজিবাইকগুলো যাত্রী নিয়েই মাঝে-মধ্যে রাস্তার লুকিয়ে থাকা গর্তে চাকা পড়ে উল্টে দিয়ে অনেক যাত্রীরা হাত-পা ভাঙ্গছেন।
এ সড়কের দুই পাশে রয়েছে বহু গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠান। প্রতিদিন কয়েক হাজার শ্রমিকসহ সাধারণ মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন। বড় বড় কাভার্ডভ্যান ও ট্রাক যাতায়াত করায় রাস্তার ক্ষয় আরও দ্রুত হচ্ছে।
এলাকাবাসীর বিস্ময়, প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ লোকজন এ সড়ক দিয়েই প্রতিদিন চলাফেরা করলেও এত বছরেও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। ফতুল্লা ইউনিয়ন পরিষদ, সদর উপজেলা পরিষদসহ একাধিক দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের পথ এটি, তবুও সংশ্লিষ্টদের উদাসীনতা চোখে পড়ার মতো।
জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তাদের অভিযোগ, “মানুষের দুর্ভোগ নিয়ে কেউ এখন আর কথা বলে না। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি শোনানো হয়, কাজের কাজ কিছুই হয় না।”
স্থানীয়দের দাবি, দ্রুত এ সড়কের পূর্ণাঙ্গ সংস্কার এবং একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুতে হবে। শিল্পাঞ্চল বিবেচনায় নিয়ে প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. গোলাম সারোয়ার বলেন, “আমরা এ সড়কটির সংস্কারের একটি প্রস্তাব পাঠিয়েছি। এটি অনুমোদন হলে দুই-তিন মাসের মধ্যে কাজ শুরু করা হবে।”

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!