নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
সস্তাপুরে খালের ময়লায় অচল সড়ক, ইউএনওর হস্তক্ষেপে স্বস্তি

সস্তাপুরে খালের ময়লায় অচল সড়ক, ইউএনওর হস্তক্ষেপে স্বস্তি

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের ফতুল্লায় খাল পরিষ্কারের ময়লাবাহী ট্রাক চলাচলে একটি আবাসিক এলাকার সড়ক ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। টানা পাঁচ দিন কাদা ও দুর্গন্ধে চলাচল বন্ধ হয়ে যায় সড়কটি। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের হস্তক্ষেপে বুধবার সকালে সড়কটি মেরামত করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ফতুল্লার দক্ষিণ সস্তাপুর বাইতুল মনির সড়ক দিয়ে খালের ময়লা বহনকারী ট্রাক চলাচল করায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। ট্রাক থেকে খালের ময়লা ও কাদা সড়কে পড়ে পুরো এলাকা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে সড়কসংলগ্ন তিনটি মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসী পায়ে হেঁটে চলাচল করতে পারেননি।

এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের তত্ত্বাবধানে সস্তাপুর বাঘঢুমারী খাল পরিষ্কারের কাজ চলছে। এতে জলাবদ্ধতা নিরসনের আশা তৈরি হলেও খননকাজের ময়লা নির্ধারিত স্থানে না ফেলে আবাসিক এলাকায় এক ব্যক্তির জমিতে ফেলা হচ্ছিল। এ কারণে প্রতিদিন ময়লাবাহী ট্রাক যাতায়াত করে সড়কটি ভেঙে ফেলে।

তারা আরও জানান, একাধিকবার অনুরোধ করেও ট্রাক চলাচল বন্ধ করা সম্ভব হয়নি। পরে ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সহযোগিতায় বিষয়টি সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিনকে জানানো হয়। খবর পেয়ে তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে ময়লাবাহী ট্রাক চলাচল বন্ধ করেন এবং লোকজন পাঠিয়ে সড়কটি মেরামতের উদ্যোগ নেন।

এদিকে এলাকাবাসী ইউএনওর কাছে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানও দাবি করেছেন। তাদের ভাষ্য, সস্তাপুর হযরত শাহর মাজারসংলগ্ন সদর উপজেলার পুরোনো সড়কের প্রায় ৫০০ গজ এলাকায় এক যুগ ধরে হাঁটুপানি জমে থাকে। স্থানীয়রা কয়েক লাখ টাকা ব্যয় করেও স্থায়ী সমাধান পাননি। সড়ক নিচু হয়ে যাওয়ায় ড্রেনের পানি খালে নিষ্কাশন না হয়ে রাস্তায় জমে থাকে। দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!