নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে পুলিশের গাড়ি থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নিলো অনুসারীরা

রূপগঞ্জে পুলিশের গাড়ি থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নিলো অনুসারীরা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশি অভিযানে যুবদল নেতা ও গ্রেফতারকৃত একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীমকে পুলিশের গাড়িরে থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) রাত আড়াইটার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

শামীম মিয়া রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আব্দুল খালেদের ছেলে।

এদিকে এ ঘটনার পর চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকাটি অপরাধের আঁতুড়ঘড় হিসেবে পরিচিত। এখানে বছরের পর বছর হত্যা, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা ধরনের অপরাধ সংগঠিত হয়ে আসছে। সরকার পরিবর্তনের পর এই অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণও বদল হয়। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ের নিয়ন্ত্রণকর্তা বনে যান রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা শামীম মিয়া। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। এছাড়া কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক এই আসামিকে খুঁজছিলো পুলিশ।

সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের গাড়িতে ওঠানো হয়। পরে শামীমের অনুসারীরা গাড়িসহ পুলিশকে অবরুদ্ধ করে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশের গাড়ি থেকে শামীমকে ছিনিয়ে নিয়ে যায়।

রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স বলেন, আমার জানামতে তার যেসব মামলা আছে সেগুলোতে তিনি জামিনে রয়েছেন। এরপরেও হয়তো কোনো মামলায় ওয়ারেন্ট থাকতে পারে। পুলিশের থেকে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনাটি আমিও শুনেছি। পুরো বিষয়টি আমার জানা নেই। আমরা বিষয়টি খোঁজ নেবো।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশের অভিযানের অংশ হিসেবে মাদক ও অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীমকে গ্রেফতার করা হয়। পরে শামীমের অনুসারীরা পুলিশের ওপর মব সৃষ্টি করে তকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শামীমের স্ত্রীসহ ১৩ জনকে আটক করে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তথ্যসুত্রঃ জাগো নিউজ

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!