নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
হামলার শিকার জুলাই যোদ্ধা পরিবারের পাশে দাঁড়ালেন সেলিম প্রধান

হামলার শিকার জুলাই যোদ্ধা পরিবারের পাশে দাঁড়ালেন সেলিম প্রধান

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় জুলাই বিপ্লবের যোদ্ধা ও ছাত্রদল কর্মী কাজী মেহেদী হাসানকে বেদড়ক মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এতে সে মুহূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তার বিচারের দাবিতে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান।

 

রোববার (২৫ মে) বিকেলে আহত ছাত্রদল কর্মী কাজী মেহেদী হাসানের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। এ সময় তিনি ভুক্তভোগী পরিবারের পাশে থাকার কথা জানান।

 

এ সময় জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, জুলাই বিপ্লবের আন্দোলনকারী ছেলেটা এখন আইসিইউতে ভর্তি আছে। সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা ঘরে বসে থাকবেন না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাবেক মন্ত্রী গাজীর লোকজন এখনো ফের বেশ পাল্টে একই তান্ডব চালাচ্ছে।

 

তিনি আরও বলেন, আমি রূপগঞ্জ উপজেলা কে মডেল হিসেবে তৈরি করতে চাই। দেশের যে কোন উপজেলাকে রূপগঞ্জের সাথে তুলনা করলে দেখবেন, এই উপজেলার মত এতো অপরাধ আর কোথাও নেই। রূপগঞ্জবাসী আগে যেমন নির্যাতনের শিকার হয়েছে এখনো তেমনি হচ্ছে। কোন পরিবর্তন নেই। এ উপজেলায় অনেক ব্যবসায়ী চাঁদাবাজদের ভয় পায়। আমি তাদেরকে বলবো আমার সাথে যোগাযোগ করেন, আমি তাদের নিরাপত্তা দেব। আমি দেড় বছর আগে থেকে যুদ্ধ করে আসছি। আমার একটাই লক্ষ আমি রূপগঞ্জকে পরিষ্কার করে ছাড়বো।

 

এ বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে তিনি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

 

এদিকে আহত ছাত্রদল কর্মী কাজী মেহেদী হাসানের পরিবারের সদস্যদের সাথে আলাপকালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় আহত ছাত্রদল কর্মীর চাচা কাজী মো. নুরুল আলম বলেন, আমার ভাতিজা একজন জুলাই যোদ্ধা। এই এলাকার মাদক, চাঁদাবাজি সহ নানা অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে তাকে আজ হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। গত সোমবার বিকেলে এলাকার সন্ত্রাসী চাঁদাবাজরা তাকে মারধর করে হাত-পায়ের ও পাজরের হাড় ভেঙে ফেলেছে। এখন সে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে।

 

হামলাকারীদের নাম উল্লেখ করে তিনি বলেন, দুলাল, আলমগীর, জাহাঙ্গীর, জিপু, গৌতম, ভুট্টো সহ অর্ধশতাধিক লোকজন দেশিয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে। তারা সবাই আওয়ামী লীগের দোসর। এই দোসররা বিএনপি লোকদের ছত্রছায়ায় থেকে এসব অপকর্ম করে বেড়াচ্ছে।

 

প্রসঙ্গত, গত সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া পোরাবো এলাকায় এ ছাত্রদল কর্মী ও জুলাই যোদ্ধা কাজী মেহেদী হাসানের উপর একদল সন্ত্রাসী হামলা করে রক্তাক্ত জখম করে। হামলার শিকার কাজী মেহেদী হাসান রূপগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম কনকের ছেলে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর সুপারম্যাক্স হেলথকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!