নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ইকবাল বিএনপির কেউ না আওয়ামী লীগের দোসর- আলীরটেক ইউনিয়ন বিএনপি

ইকবাল বিএনপির কেউ না আওয়ামী লীগের দোসর- আলীরটেক ইউনিয়ন বিএনপি

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার

আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম জুলহাস, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন  বলেছেন,ইকবাল মাহমুদ আলীরটেক ইউনিয়ন বিএনপির কেউ নয় আওয়ামী লীগের দোসর।
গত ১৫ বছর আওয়ামী লীগের পদতলে থেকে নানানবিধ  সুযোগ-সুবিধা নিয়েছে।

বিএনপি’র নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে এলাকা ছাড়া করেছে। বরং ইকবালের নামে নারায়ণগঞ্জ বিভিন্ন থানায় ছাত্র বৈষম্য বিরোধী গণহত্যায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ মামলা থেকে রেহাই পেতে বিএনপি’র নাম ব্যবহার করছে। এমন কি গত ২৫ অক্টোবর শহীদ জিয়া পরিষদ নামে একটি সংগঠনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি দাবি করে বেপরোয়া হয়ে উঠেছে।

তারা দাবি করেন, যখন যে দল ক্ষমতায় আসে ইকবাল মাহমুদ সে দলের চামচামিতে ব্যস্ত হয়ে পড়ে। এখন নিজেকে শহীদ জিয়া পরিষদের নারায়নগঞ্জ মহানগরের সভাপতি  পরিচয় দিয়ে বিভিন্ন পোস্টার ছাপিয়ে নিজেকে পিওর বিএনপি নেতা বানানোর অপচেষ্টা চালাচ্ছে।

এ ব্যাপারে বিএনপি নেতা কর্মীদের বিভ্রান্ত না হয়ে ইকবাল মাহমুদকে বয়কট করার আহবান জানান আলীরটেক ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

জানা যায়, ইকবাল মাহমুদ, শামীম ওসমান ও সেলিম ওসমানের কর্মী হিসাবে কাজ করতো এমনকি আলীরটেক ইউনিয়নের বিএনপি নেতা কর্মীদের বিভিন্ন তথ্য সরবরাহ করে তাদের কাছে দিতো। এ থেকে সুযোগ সুবিধা গ্রহন করতো ইকবাল মাহমুদ।

সেলিম ওসমান ও শামীম ওসমানকে গুরু মেনে এতদিন আওয়ামী লীগের দালালী করে আসলেও গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা, সেলিম ওসমান এবং শামীম ওসমান পলাতক রইলেও ইকবাল মাহমুদ বিএনপি’র কিছু নামধারী নেতাদের ম্যানেজ করে বহাল তবিয়তে  রয়ে গেছে।
ইকবাল মাহমুদের বিরুদ্ধে ফতুল্লা সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

এ থেকে মামলা থেকে বাঁচার জন্য ইকবাল মাহমুদ শহীদ জিয়া পরিষদ নামে একটি  সংগঠনের নারায়নগঞ্জ মহানগরের সভাপতি দাবি করছে।অথচ শোক দিবস,শেখ হাসিনা,বঙ্গবন্ধু জন্মদিন সহ আওয়ামী লীগ ঘোষিত সবকটি কর্মসূচি পালনে অগ্রনী ভূমিকা পালন করেছিল ইকবাল মাহমুদ।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আলীরটেক পুরান বাজারে এসএম আকরামের নির্বাচনী গনসংযোগ ও খাবার নষ্ট করে লাঠিয়াল বাহিনী নিয়ে হামলা,মারধর করে।পরে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করায়।

এখন নব্য বিএনপি বনে যাওয়া সফল হবেনা বলে মনে করেন আলীরটেক ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। বরং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ দায়েরকৃত হত্যা মামলায় ইকবাল মাহমুদ কে গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!