নারায়ণগঞ্জ বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিশেষ মিশনে মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম 
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নারী শ্রমিকের মৃত্যু
আমতলীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
চাঁদা না দেওয়ায় গাড়ি আটকে মারধর,ডেভিডের ভাই তপনকান্ডে পরিবহন ধর্মঘট
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
সোনারগাঁয়ে রাস্তার উপর স্থাপনা নির্মাণ, লাশ বের করতে বাঁধা
অপহরনকারী জুয়েল আরমানের লোমহর্ষক ঘটনায় আইনশৃঙ্খলা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে পচন ধরেছে !
ফতুল্লায় জুটের গুদামে ভয়াবহ আগুনে ৪০ লাখ টাকা ক্ষতি
ফতুল্লার পোস্ট অফিস টু শিবু মার্কেট সড়কে নতুন ভোগান্তি
খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু
শক্তিশালী ভুমিকম্প হলে মাঝারি ও উচ্চ ঝুঁকিপুর্ন অঞ্চলে নারায়ণগঞ্জ
‘নাজুক ভূমির’ ওপর ঢাকা, ভূমিকম্প ঝুঁকিতে ৫৫-৬০ শতাংশ এলাকা!
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
৫ দিনের রিমান্ডে ,আদালতের সামনে নাসির হত্যা মামলার আসামিকে গণপিটুনি!
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
যে কারণে বাতিল হলো বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা
বকশীগঞ্জ পৌরসভার ৩০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
দালালের খপ্পরে না পড়ে প্রশিক্ষণে বৈধ উপায়ে বিদেশ যান: জেলা প্রশাসক
টংগীবাড়ীতে মানবাধিকার ফাউন্ডেশনের ৩৪ সদস্যের কমিটি অনুমোদন
ইসদাইর রাবেয়া হোসেন স্কুলে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির বৃক্ষরোপণ উদ্বোধন
বন্দরের নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 
সোনারগাঁয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা
‘ফল চাষ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে’: ডিসি
ফতুল্লায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার
শিশুরা থাকবে স্কুলে কিংবা খেলার মাঠে কারখানায় নয় -ডিসি মো: রায়হান কবির
সুমন আকবর-হাসান আলীর দেয়া কমিটিতে ঠাই হয় দরবেশ আলীর
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রস্ততি সম্পন্ন
কৃষকদল নেতার অত্যাচারে নিজ শহরে অনিরাপদ ব্যবসায়ী, রাজধানীতে আর্তনাদ!
ফতুল্লায় ট্যাংকলড়ি চালকের বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৪
সোনাকান্দায় খাল পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন
Next
Prev
প্রচ্ছদ
চাঁদা না দেওয়ায় গাড়ি আটকে মারধর,ডেভিডের ভাই তপনকান্ডে পরিবহন ধর্মঘট

চাঁদা না দেওয়ায় গাড়ি আটকে মারধর,ডেভিডের ভাই তপনকান্ডে পরিবহন ধর্মঘট

প্রকাশিতঃ

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় প্রকাশ্যে চাঁদাবাজি, পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং গাড়ি আটকে রাখার অভিযোগে ফের অস্থির হয়ে উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

পাঁচ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় একটি পরিবহন গাড়ি আটকে রেখে শ্রমিকদের মারধরের গুরুতর অভিযোগ উঠেছে প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের ভাই মাহাবুব উল্লাহ তপনের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা, যার ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

আজ বুধবার (১ জুলাই) দুপুরে শহরের ১নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন মালিক-শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা, আর প্রশ্ন উঠেছে—কার দখলে শহরের সড়ক ?

সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা মালিকরা আজ চরমভাবে নির্যাতিত। মিশনপাড়ায় আমাদের গাড়ি আটকে রেখে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দিলে গাড়ি ফেরত দেওয়া হবে না—এমন হুমকি দেওয়া হয়েছে। শ্রমিকদের মারধর করে গাড়ির চাকা পাংচার করে ফেলে রাখা হয়েছে। এমনকি পুলিশ গিয়েও গাড়ি উদ্ধার করতে পারেনি। এটা কোন আইনের শাসন ?”

তিনি আরও অভিযোগ করেন, তপন প্রকাশ্যে ঘোষণা দিয়েছে—“এই রোড তার, এখানে নির্দিষ্ট পরিবহন চলবে না।”

এ ধরনের দখলদারী আচরণকে তিনি সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই। চাঁদাবাজদের কোনো আশ্রয় থাকতে পারে না।”

মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, “এটা নতুন কিছু নয়। মাত্র ১০ দিন আগেও একইভাবে একটি গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন ব্যবস্থা নেওয়া হলে আজকের ঘটনা ঘটতো না। এখন পাঁচ লক্ষ টাকা চাঁদার জন্য গাড়ি আটকে শ্রমিকদের মারধর করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত তপনকে গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ নারায়ণগঞ্জে কোনো গাড়ি চলবে না।”

এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে চাঁদাবাজির একাধিক ঘটনায় জড়িত থাকার পরও তপনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে তার বেপরোয়া আচরণ আরও বেড়েছে বলে দাবি করছেন মালিক-শ্রমিকরা।

তবে জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

তিনি বলেন, “আমি এসপি’র সাথে কথা বলছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নারায়ণগঞ্জে দিনের আলোয় এমন চাঁদাবাজি, হামলা ও সড়ক দখলের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে—আইনের শাসন কি কেবল কাগজেই সীমাবদ্ধ? নাকি প্রভাবশালীদের কাছে জিম্মি হয়ে পড়েছে পুরো পরিবহন খাত ?

 

সুত্র:এনএনইউ২৪.কম

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!