নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
বাবুলকে অপহরণ করে হত্যা চেষ্টার ঘটনায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

বাবুলকে অপহরণ করে হত্যা চেষ্টার ঘটনায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাবুল (৫৫) নামে এক ব্যক্তিকে সশস্্র বাহিনী নিয়ে অস্ত্রের মুখে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার (৩ আগষ্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের আদমজীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মতিউর রহমান মতির ব্যবসায়িক পার্টনার ও বৈষম্যবিরোধী মামলার আসামী, বিএনপির বহিস্কৃত নেতা শাহ আলম মানিকসহ উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী বাবুলের বড়ভাই মো: আবুল হোসেন, ছোটভাই মো: সেলিম, স্ত্রী লিপি বেগম, মো: সালাউদ্দিন, হাবিবুর রহমান মন্ডল ও মো: জাবেদ।
ভুক্তভোগী বাবুলের ছোটভাই মো: সেলিম তার বক্তব্যে বলেন, আমরা একটা নিপীড়িত পরিবার। বিগত আওয়ামীলীগের আমলে আমাদের জায়গা-সম্পত্তির বিষয় নিয়ে আওয়ামীলীগের সাথে কিছু কথিত বিএনপি, যারা আওয়ামীলীগ এবং বিএনপি দুই দলেই যোগসাজশ করে তারা ভূমিদস্যুতা করত। বিগত ২২/২৩ বছর ধরে আমাদের অত্যাচার করতেছে বাড়ি-ঘর থেকে উচ্ছেদ করার জন্য। অনেক কিছুর পরে যখন আওয়ামীলীগ সরকারের পতন হইল তখন আমরা মনে করলাম স্বাধীনতা ফিরে পাব কিন্তু দেখা গেল ঠিকই সরকার পতন হইল কিন্তু সাধারণ জনগণের কোন মুক্তি হইল না। এখন আমাদের বাড়ি-ঘরে থাকা মুশকিল হয়ে গেছে। আদমজীর কুখ্যাত মতিউর রহমান মতির অন্যতম ব্যবসায়ী পার্টনার মো: শাহ আলম মানিক ওনি একজন কুখ্যাত ভূমিদস্যু। ওনি অস্ত্র মামলা খাইছে এবং বিগত দিনে অসহায় মানুষের জায়গা দখল করে সেই জায়গা সে আত্মসাৎ করে এবং হিন্দুদের জায়গা ওরিয়ন কোম্পানীর মধ্যে শত শত পাখি জায়গা সে দখল করে। আরেক জায়গা পাইলাওয়ালার বাড়ি, বি-ফোর, কিং প্যালেস এ সমস্ত জায়গা দখল করে সে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
সেলিম বলেন, গত চার দিন আগে আমার মেঝভাই বাবুল হোসেনকে মেরে ফেলার হুমকি দিছে তারাতারি এই বাড়ি-ঘর ছেড়ে দাও অন্যথায় আমাকে এক কোটি টাকা দাও। আমাদের এই বাড়ি ছাড়া অন্য কোন সম্বল নেই। আমাদের ভয়-ভীতি দেখানোর কারণে এবং এরআগে আমার এক ভাতিজা এবং আমার এক ভাইকে থানায় ধরে নিয়ে গেছে, থানায় কোন মামলা নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সন্দেহভাজনে নিয়ে টাকা খাইয়ে আমার ভাই-ভাতিজাকে মিথ্যা মামলা দিছে এবং তারা আমাদেরকে হুমকি দিছে আমাদের বংশকে নির্বংশ করে দিবে। আমাদেরকে অস্ত্র দিয়ে, মাদক দিয়ে হয়রানী করবে, জেলে দিবে। তখন আমরা ভয় পেয়ে আমার ভাই-ভাতিজা জেলে যারা আমাদের জমিসংক্রান্ত মামলা চালায় তারা এখন নাই। তারা নাই বিধায় আমার মেঝভাইসহ আমাদেরকে মৃত্যুর হুমকি দিছে। এ জন্য আমার মেঝভাই আদালতে ৭ ধারায় একটি অভিযোগ করছে যে, আমাদের যদি কোন ক্ষয়-ক্ষতি হয় তাহলে তারা আমাদের হুমকি দিছে। এটা করার ৩/৪ দিন পরই আমার ভাইকে জালকুড়ি সীমা ডাইং এলাকা থেকে ৩/৪টা হাইয়েস ও ১৫/২০টা মোটরসাইকেল দিয়ে শাহ আলম মানিক, জামান, রাজু এবং হানিফসহ আরো ২৫/৩০ জন লোক ছিল, তারা প্রথমেই আমার ভাইয়ের চোখে পিস্তলের বাট দিয়ে আঘাত করে আহত করে রাস্তায় ফেলে রোল দিয়ে পিটিয়ে হাইয়েসে তুলে। তখন আশ-পাশের লোকজন মনে করেছিল হয়তো তারা ডিবি বা পুলিশের লোক। লোকজন কিছু বুঝে উঠার এবং আশার আগেই তারা আমার ভাইকে গাড়ীতে উঠাইয়া নিয়া সুমিলপাড়া নদীর পাড় নিয়ে যায়। ওই জায়গায় নিয়ে তারা হাত-পা বেধে তাকে নদীতে নিক্ষেপ করতে চেয়েছিল কিন্তু কিছু মানুষ যাওয়ার পরে তারা বলে যে, সে তো নিরিহ মানুষ। তখন তারা আমাদেরকে ফোন দিল যে বাবুল কাকাকে মেরে ফেলতেছে। ওই মুহুর্তে আমাদের নারী-পুরুষ যারা ছিল তারা দৌড়াইয়া গেছে তারা আমাদের উপরও হাত তুলেছে। তারা আবার মারতে মারতে বি-ফোরের সামনে নিয়া আইছে। বি-ফোরের সামনে আবার মাইরা বলে তোদের কোন বাবা আছে পারলে উদ্ধার করতে বল আমাদের কাছ থেকে। সেখান থেকে আবার শাহ আলম মানিকের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে বেধরক পিটাইছে এবং বুকের মধ্যে পারাইছে। তখন সে রক্ত বমি করে। এখন সে মূমূর্ষ অবস্থায় খানপুর হাসপাতালে ৪ দিন ধরে ভর্তি। সরকার এবং জনগণের কাছে আমাদের দাবী আমরা নিরীহ, আমরা আপনাদের কাছে আশ্রয় চাই। আপনারা আমাদেরকে রক্ষা করুন।
ভুক্তভোগী বাবুলের বড়ভাই আবুল হোসেন বলেন, আমার ভাইয়ের উপর শাহ আলম মানিক যে হামলা করেছে আমরা সেই ঘটনার সুষ্ঠ বিচার চাই।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!