নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
এখন সমগ্র দেশবাসী গনতন্ত্র পূন:প্রতিষ্ঠা দেখতে চায় – গিয়াসউদ্দিন

এখন সমগ্র দেশবাসী গনতন্ত্র পূন:প্রতিষ্ঠা দেখতে চায় – গিয়াসউদ্দিন

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেছেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকার তিন তিনটি জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের নির্বাচন দেখিয়েছিল। মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই। গনতন্ত্রকে ধ্বংস করেছিল। এখন সমগ্র দেশবাসী গনতন্ত্র পূন:প্রতিষ্ঠা দেখতে চায়। তাদের ভোটের অধিকার প্রয়োগ করে তাদের পছন্দের ব্যক্তিদেরকে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে চায়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আপনারা আমরা সবাই জানি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। যার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে নেতৃত্ব দিয়ে এই দেশকে অগ্রগতির এক ধারায় উপনিত করেছিলেন। সারাবিশে^ এই দেশের সুনাম-খ্যাতি অর্জন করে গেছেন। তার অবর্তমানে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তিন তিন বার জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন এবং কল্যাণে কাজ করে এক ঐতিহাসিক উন্নয়নের গতিধারা তৈরী করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের প্রিয়নেতা তারেক রহমান বিদেশে থেকে নেতৃত্ব দিয়েছেন। অনেক ষড়যন্ত্র প্রতিহত করে দলকে যেমন সুসংগঠিত করেছেন এবং স্বৈরাচার পতনের আন্দোলনকে এগিয়ে নিয়েছেন।
তিনি আরো বলেন, আজকে সমস্ত দেশবাসী বিশ^াস করে আগামী নির্বাচনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তাহলে দেশের কল্যাণে, দেশের মানুষের উন্নয়নে কাজ কতে পারবে। কারণ বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপির মধ্যে রয়েছে অতীত অভিজ্ঞতা রাষ্ট্র কিভাবে পরিচালিত করতে হয়। দেশের উন্নয়নে এবং কল্যাণে কিভাবে কাজ করতে হয়। অন্য যারা আজকে রাজনৈতিক অঙ্গনে আছেন তারা কি পরিমান জনপ্রিয়, কতটুকু আসন নিয়ে তারা নির্বাচনে বিজয় লাভ করে আসত পারবে, রাষ্ট্র পরিচালনায় তাদের কি ভুমিকা থাকবে এই সম্পর্কে জনগণ জানে, সেই কারণে অধির আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচন আসবে বিএনপি মনোনীত প্রার্থীদেকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়ার জন্য।
নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, ডিএইচ,বাবুল, এ্যাড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি কাজী শাকিল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, যুবদল নেতা জাকির হোসেন ও রোমান প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!