নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি

 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
১৯ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ড এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে মহাসড়কের ইউটার্ন ঘুরে চিটাগাং রোড স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত র‌্যালিতে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। এসময় মোটর শোভাযাত্রার পাশাপাশি বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা উৎসবে মেতে উঠে। নেতাকর্মীদের হাতে শোভা পায় নানান রঙ্গের ব্যানার, ফেষ্টুন ও প্লেকার্ড।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পুর সার্বিক তত্ত্বাবধানে উক্ত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মিজানুর রহমান বলেন, দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের যেকোন ক্রান্তিলগ্নে, ঝড়-জলোচ্ছাসসহ দূর্যোগে অগ্রনি ভুমিকা পালন করে থাকে। তাই আগামী দিনেও শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশ গঠনে স্বেচ্ছাসেবক দল ভুমিকা রাখবে সেই প্রত্যাশা করছি।
প্রধান বক্তার বক্তব্যে মমিনুর রহমান বাবু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইতিহাস অনেক গর্বের ও গৌরবের। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে এই স্বেচ্ছাসেবক দল বিএনপি এবং অন্যান্য সহযোগী সংগঠনের সাথে আন্দোলন সংগ্রামে মাঠে কাজ করেছে। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ থাকব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহম্মেদ, মাহাদী হাসান মিথুন, সদস্য আনিসুল হক বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, কবির হোসেন, মনোয়ার বিন রশিদ কর্নেল, সুহিন, সদস্য ইউসুফ মোল্লা স্বপন, রিয়াজ, আলামিন জমাদার, আলামিন শেখ, সুমন, হীরা, রনি, মিজান, মিরাজ, এ আর রানা, সোহাগ, রাসেল ও প্রিন্সসহ প্রমূখ।
এছাড়াও স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন প্রজাতির ৪৫টি ঔষধি বৃক্ষ রোপন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পালন করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!