নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাংয়ের তান্ডবে শতাধিক বাড়িঘরে হামলা, আহত ১০

সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাংয়ের তান্ডবে শতাধিক বাড়িঘরে হামলা, আহত ১০

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কয়েকটি এলাকায় শতাধিক বাড়িঘর, দোকানপাটে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে কিশোরগ্যাং। এ সময় তাদের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ, গিয়াস উদ্দিন ও আনিস মিয়ার নেতৃত্বে শতাধিক কিশোরগ্যাংয়ের সদস্য দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উত্তর রসুলবাগ এলাকায় হামলা চালায়। সাজু ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজুর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে কয়েক লাখ টাকার ক্ষতি সাধন করে।
এ সময় সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা নিমাইকাশারী ও বাঘমারা এলাকার মোজাম্মেল হক, মফিজ মিয়া, কামাল হোসেন, মোরতোজা আলী, মোস্তফা মিয়া, জালাল উদ্দিন, হাফিজ উদ্দিন, হাজী টাওয়ার ও মোজাম্মেল হকের মার্কেটের কমপক্ষে ১৫টি দোকানে হামলা ও ভাঙচুর চালায়। তাদের হামলায় সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি তৈয়ম হোসেন, সিজান মিয়া, বিল্লাল হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হন।
আহতদের স্থানীয় ক্লিনিকে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী উত্তর রসুলবাগ এলাকার বাসিন্দা লাতু মিয়া জানান, রিয়াজ উদ্দিন, গিয়াস উদ্দিন ও আনিস মিয়ার নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী হামলা চালিয়ে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে জানালা ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। ঘরের দরজা ভাঙার জন্য তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
আমাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
আব্দুল মোতালিব মিয়া জানান, এলাকার চিহ্নিত কিশোরগ্যাং ও মাদক ব্যবসায়ীরা রসুলবাগ এলাকায় প্রভাব বিস্তার করতে প্রতিপক্ষের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ সময় যাকে সামনে পেয়েছে তাকেই মারধর ও আহত করেছে তারা।
সাজু ডেভেলপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন রিয়াজ প্রভাব বিস্তারের জন্য উঠতি বয়সের কিশোরগ্যাং, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। এ বাহিনী গত কয়েক মাস যাবৎ বিভিন্ন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, বাড়ি-ঘরে হামলা, লুটপাটসহ পুরো এলাকায় সন্ত্রাসের রামরাজত্ব গড়ে তুলছে।
অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি তৈয়ম হোসেন জানান, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে, প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে আমাদের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে আমিসহ কয়েকজন নেতাকর্মী আহত হই।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাঘমারা এলাকার বাসিন্দা আকবর হোসেন জানান, দলীয় নাম ব্যবহার করে যেসব সন্ত্রাসী পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করতেই তারা বিএনপির নাম ব্যবহার করছে। অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে রিয়াজ উদ্দিন রিয়াজ, গিয়াস উদ্দিন ও আনিস মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম জানান, কিশোরগ্যাংয়ের হামলার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ সাদেকুল হক জানান, কিশোরগ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। অবিলম্বে এসব অপরাধীকে চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!