নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনে বিপ্লব শেখ (২৬) নামে এক গার্মেন্টসকর্মী (দর্জি) রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। লাশটি বৃহস্পতিবার রাতে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত বিপ্লব শেখ মুন্সিগঞ্জের সদর থানাধীন রনছ এলাকার খোরশেদ শেখের ছেলে। সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫নম্বর ভবনের চারতলায় আসাদ মিয়ার কারখানায় (মিনি গার্মেন্টস) সে সেলাইয়ের কাজ করত।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় ওই ভবনের ৪র্থ তলায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে মর্মে ভিকটিমের বোনকে কারখানা থেকে ফোন করে জানানো হয়। সংবাদ পেয়ে ভিকটিমের বোন ঘটনাস্থলে এসে তার লাশ অ্যাম্বুলেন্সযোগে মুন্সিগঞ্জ তার নিজ গ্রামের বাড়িতে নিয়ে যায়। ভিকটিমের দাফন-কাফন করার পূর্বে লাশ গোসল করানোর সময় তার শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত যখম দেখতে পেয়ে ভিকটিমের পরিবারের লোকজনের সন্দেহ হলে স্থানীয় থানায় অবগত করা হয়। পরে মুন্সিগঞ্জ সদর থানা থেকে সিদ্ধিরগঞ্জ থানায় জানানো হলে দুই থানার সমন্বয়ে ভিকটিমের লাশ রাত পৌনে ১০টায় সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

নিহতের বড় বোন সীমা আক্তার তার ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে বলেন, আমার ভাইয়ের মৃত্যু নিয়ে কারখানার কাটিং মাস্টার ভিন্ন ভিন্ন কথা বলেছে। প্রথমে স্ট্রোক করে মৃত্যু হয়েছে বললেও পরবর্তীতে আবার ওয়াশরুমে পড়ে মৃত্যু হয় বলে জানান।

তিনি বলেন, আমাদের খবর দেওয়া হলে এখানে আসার পর সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে মরদেহ পড়ে থাকতে দেখি। একপর্যায়ে কারখানার কর্তৃপক্ষ আমার ভাই স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে তড়িঘড়ি করে লাশ বুঝিয়ে গাড়িতে তুলে দেন। পরবর্তীতে আমরা লাশ গোসল করাতে গিয়ে শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে আমাদের গ্রামের সংশ্লিষ্ট থানায় লাশ নিয়ে যাই। থানায় যাওয়ার পর আমাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক জানায়, আমরা পোস্টমর্টেমের জন্য লাশ মর্গে প্রেরণ করেছি। পোস্টমর্টেম রিপোর্ট আসলে বলা যাবে এটা স্বাভাবিক হত্যা, না কি অন্য কিছু।  তাছাড়া আমরা ঐ ব্যক্তির স্বজনদের বলেছি, আপনারা মামলা দিলে আমরা মামলা নিয়ে সঠিক তদন্ত করব।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!