নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে যুবকের লাশ বুঝে নিতে থানা-হাইওয়ে পুলিশের ঠেলাঠেলি

সিদ্ধিরগঞ্জে যুবকের লাশ বুঝে নিতে থানা-হাইওয়ে পুলিশের ঠেলাঠেলি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তবে, বয়স আনুমানিক (৪৫) হবে বলে এমন ভাষ্য পুলিশের।
শুক্রবার (৪ জুলাই) সকাল ৯ টার দিকে নারায়ণগঞ্জ অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় লাশ পাওয়া যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শুক্রবার সকালে মহাসড়কের পাশে লাশ পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেন। বেলা সাড়ে ৯ টার দিকে হাইওয়ে ও থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হন।
উভয় টিমের সদস্যরা উপস্থিত হওয়ার পরও লাশ উদ্ধার কার্যক্রম সম্পূর্ণ হয়নি। লাশটি বুঝে নেওয়া নিয়ে থানা ও হাইওয়ে পুলিশের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে। হাইওয়ে পুলিশ বলছে, এটি সড়ক দুর্ঘটনা না হওয়ায় থানা পুলিশ লাশ বুঝে নেবে, অপরদিকে থানা পুলিশের ভাষ্য, সিসি টিভির ফুটেজ দেখে তারা লাশ বুঝে নেবে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, লাশ দেখে সড়ক দুর্ঘটনা মনে হচ্ছে না। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি, যে কেউ হয়তো এনে এখানে লাশ ফেলে গেছে। থানা পুলিশ লাশ বুঝে নিতে গড়িমসি করছে। আমরা ঘটনাস্থলে আছি। থানা পুলিশের সঙ্গে কথা বলছি, তাদের লাশ বুঝিয়ে দেওয়ার জন্য।
লাশ বুঝে নিতে গড়িমসির কারণ জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, লাশটি যেহেতু মহাসড়কে, সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ লাশ বুঝে নেওয়ার কথা। তবে মৃতদেহের মাথায় দাগ থাকায় তারা বলছে, আমাদের বুঝে নিতে। আমাদের টিম ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ দেখছে। সমস্যা নেই, এটা বুঝে নেওয়া নিয়ে ঝামেলা হবে না।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!