নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি’র দুই প্রকৌশলী প্রত্যাহার, দুদকের অভিযান

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি’র দুই প্রকৌশলী প্রত্যাহার, দুদকের অভিযান

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
অবৈধ বিদ্যুৎ সংযোগ, ফাইল আটকে রাখা, অর্থের বিনিময়ে মিটার প্রদানসহ ঘুষ বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি এনওসিএস শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী বেলায়েত হোসেন ও সহকারী প্রকৌশলী সারোয়ার এ আলমকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি এনওসিএস এর নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সোমবার (৬ জানুয়ারী) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর প্রধান কার্যালয় থেকে প্রেরিত চিঠিতে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে।
অপরদিকে, সোমবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ সংযোগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি-এর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তুষার আহমেদ, সহকারি পরিচালক বেলায়েত হোসেন ও উপ-সহকারী পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল, বিদ্যুতের সংযোগ পেতে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে এবং নথিপত্র ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে।
অভিযান চলাকালে দুদকের টিম গ্রাহক রেজিস্টার বই, সংযোগ আবেদনপত্র, বিদ্যুৎ বিলের নথি এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে। তারা উপস্থিত কর্মচারী এবং কর্মকর্তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে। একইসঙ্গে সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকেও অভিযোগ শোনা হয়।
দুদকের টিম জানিয়েছে, প্রাপ্ত নথি এবং বক্তব্য বিশ্লেষণের ভিত্তিতে তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় উপস্থিত গ্রাহকরা জানান, নতুন সংযোগ পেতে মাসের পর মাস ঘুরতে হয়। টাকা না দিলে ফাইল এগোয় না। দুদকের এই পদক্ষেপে তারা আশাবাদী যে, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দুদক সূত্র জানিয়েছে, অভিযানের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার পর এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হবে। ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে দীর্ঘদিন ধরেই অনিয়মের অভিযোগ রয়েছে। এ ঘটনায় দুদকের এই সরাসরি অভিযান প্রমাণ করে, বিদ্যুৎ সংযোগের নামে চলা দুর্নীতির জাল ভেঙে ফেলার সময় এসেছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!