নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বেলায়েতের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বেলায়েতের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি এনওসিএস উপ-বিভাগীয় প্রকৌশলী বেলায়েত হোসেনের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। অবৈধ লাইন সংযোগ, ফাইল আটকে রাখা, অর্থের বিনিময়ে মিটার প্রদানসহ বহু অভিযোগ উঠেছে সুবিধাবাদী এ প্রকৌশলীর বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে অফিস ফাঁকি দেওয়ার অভিযোগ।
অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের সাবেক এমপি মির্জা আজমের প্রভাব খাটিয়ে বিদ্যুৎ অফিসে আধিপত্য বিস্তার করে কায়েম করেছিলেন রামরাজত্ব। ৫ অগস্ট দেশের পটরিবর্তনের পর কেন্দ্রীয় এক বিএনপি নেতার ছায়া নিয়ে অব্যাহত রেখেছেন তার ঘুষ বাণিজ্য। উপ-সহকারী প্রকৌশলী মো. সানোয়ার হোসেন, লাইনম্যান মো. মহসীন, শাহাদাত হোসেন, জাহাঙ্গীর হোসেন, মিটার পাঠক মোবারক হোসেন, সুপারভাজার আকবরসহ একটি ঘুষবাণিজ্য সি-িকেট গড়ে তুলেন।
অভিযোগ জানা গেছে, উপ-বিভাগীয় প্রকৌশলী বেলায়েত হোসেন সি-িকেট ১২ লাখ টাকা ঘুষ নিয়ে মৌচাক ফিডারের আওতায় উম্মে সুমাইয়া নামে একটি প্রতিষ্ঠানে ১০২ কিলোওয়াট লোডের পরিবর্তে ৪৫ কিলোওয়াট মিটার ও ১৩৫ কিলোওয়াট লোডের স্থলে ৪৫ কিলোওয়াট লোডের সংযোগ দিয়েছেন। এতে অতিতাপে চলা ট্রান্সফর্মার জ্বলে যাচ্ছে। ফলে ডিপিডিসির মোটা অংকের আর্থিক ক্ষতি হচ্ছে। যার গ্রাহক নং-৩৮১৯৮৯৩১ ও ৩৮১৮১৩১৬। প্রতিটি মিটারের ১ টিতে উচ্চ চাপ গ্রাহকে রূপান্তর করার কথা বলে নিজস্ব উপকেন্দ্র স্থাপন না করে ৭ লাখ টাকা ঘুষ নিয়ে আবাসিক সরবরাহকৃত ট্রান্সফর্মা থেকে লাইন সংযোগ দিয়েছেন। এ অপকর্মের জন্য ওই প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে প্রতি মাসে ১ লাখ টাকা করে সুবিধা নিচ্ছেন বেলায়েত সি-িকেট।
এ বিষয়ে প্রতিষ্ঠান মালিক জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি লাইন সংযোগ নিয়েছি অফিসিয়ালভাবে।
এছাড়া মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার হাবিব মিয়া বলেন, আমার স্থাপনায় একটি ৭তলা বাড়িতে পূর্বের দুটি মিটার ছিল। বর্তমানে আরও ১১টি মিটারের আবেদন করি। তারা আমার বাড়ি পরিদর্শন করে জানায় এইচটি সংযোগ নিতে হবে। আমি তার কাছে গেলে সে ৬ লাখ টাকা ঘুষ দাবি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাহক জানায়, প্রকৌশলী বেলায়েত সি-িকেটের লোকজনকে মাসোহারা দিতে বিলম্ব হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে মোটা অংকের ঘুষ দিলে আবার তারা এসে সংযোগ দিয়ে দেয়।
জানতে চাইলে ডিপিডিসি এনওসিএস উপ-বিভাগীয় প্রকৌশলী বেলায়েত হোসেন এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।
সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী বলেন, এমন কোন অভিযোগ আমার জানা নেই। যদি এমন কেউ করে থাকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!