নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে বহাল তবিয়তে মাদক ব্যবসায়ীরা

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে বহাল তবিয়তে মাদক ব্যবসায়ীরা

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশকে মাসিক মাসোহারা দিয়ে বহাল তবিয়তে মাদক ব্যবসা পরিচালনা করছে মাদক কারবারিরা বলে অভিযোগ এ এলাকার বাসিন্দাদের। থানা পুলিশের কোন অভিযান না থাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদক ব্যবসায়ীর সংখ্যা।আদমজী এলাকার নতুনবাজার, বিহারী ক্যাম্পসহ একাধিক এলাকার মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মামলা হলেও আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে। এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে জমজমাটভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে স্থানীয় রাজনৈতিক নেতা ও থানা প্রশাসনকে ম্যানেজ করে। ফলে তাদের গ্রেফতার করার বিষয়ে পুলিশের কোনো তৎপরতা নেই। এমন অভিযোগ করেছেন এলাকার সচেতন নাগরিকরা। স্থানীয় সূত্র জানায়, আদমজী নতুন বাজার এলাকার পক্ষী মুজিবরের ছেলে নাহিদ (৩৫), নাহিদের ভাই রাব্বি (২০), মিজান (২৫), টাল মজিবুরের ছেলে তুষার (৩৫), আদমজী সুমিলপাড়া পাম্প হাউজ এলাকার বাবলা (৩৬), বিহারি কলোনির ছোট মসজিদ স্কুলের পাশে আরমান (৩৭), বিহারী ক্যাম্প ৩নং বালুর মাঠ এলাকার জলিলের ছেলে ওকিল (৪২), আকাশ (২০), আদমজীর পাশে নদীর পাড়ের বিল্লাল (২৮), লোহা মানসুরের ছেলে পিচ্চি, তাজুর ছেলে সারোয়ার, ফকিরার ছেলে ছনু, জাকির, শাকিলের ছেলে চাঁন, ভাত মুন্নার ছেলে হীরা, মাদক ব্যবসায়ী শুক্কুর, কাল্লু, বারেকের ছেলে ইরফান, দুঃখিনী, জাহিদ, ফাকু, বালতি মুন্নার ছেলে সোহেল, ইবরাল, জাহাঙ্গীর, খুরশিদের  ছেলে সাজ্জাদ, মেজরের ছেলে মিথুন, মোস্তফার ছেলে লামিম, বাবুসহ মাদকের ডিলার নাহিদ এবং ভুয়া সাংবাদিক তুষার তাঁদের মাধ্যমে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলে তাকে মারধর করে এই মাদক ব্যবসায়িরা। গত কয়েকদিন আগে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মুস্তাক (৪৫) নামে এক নাপিতকে কুপিয়ে হত্যাচেষ্টা চালায় মাদক সম্রাট নাহিদ ও তুষার বাহিনী। এ ঘটনায় আহত মুস্তাকের ভাই বাদী হয়ে নাহিদ ও তুষার সহ তাদের বাহিনীর ১৩ মাদক ব্যবসায়ির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ মামলার এক আসামি সোলায়মান (২৭)কে গ্রেপ্তার করে। কিন্তু মূলহোতারা এখনো গ্রেপ্তার হয়নি। এলাকাবাসী আরও জানায়, মাদকের ডিলার নাহিদের বিরুদ্ধে হত্যাসহ এক ডজন মামলা রয়েছে। একাধিকবার সে গ্রেফতারও হয়েছিল। কিন্তু মোটা অংকের টাকা খরচ করে জামিনে বেরিয়ে আসে। তার সহযোগি তুষার পুলিশের সোর্স হওয়ায় পুলিশের তৎপরতার খবর আগেই পেয়ে যায় মাদকের ডিলার নাহিদ। এদিকে স্থানীয় একাধিক সূত্র জানা যায়, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকাসহ বিহারী কলোনি পুরো এলাকা মাদকের ডিলার নাহিদের নিয়ন্ত্রণে। বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতারের ভয়ে নাহিদ দিনে এলাকায় থাকে না। রাতে আসে। তার প্রধান সোর্স চাচাতো ভাই মাদক ব্যবসায়ী তুষার ও দুই ভাই মিজান ওরফে ডিলার মিজান রাব্বি এই তিন জনকে দিয়ে ব্যবসা পরিচালনা করে নাহিদ। এসব মাদক ব্যবসায়ীর কারণে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় হাত বাড়ালেই মিলছে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। এদিকে এসব মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে থানা পুলিশের ভূমিকাকে রহস্যজনক হিসেবে দেখছে এলাকাবাসী। তারা সেনাবাহিনী, র‌্যাব-১১’র অভিযানের মাধ্যমে এসব আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!