নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
হত্যা ও চাঁদাবাজি মামলার আসামী অস্ত্রবাজ সানমুন যৌথ বাহিনীর হাতে আটক

হত্যা ও চাঁদাবাজি মামলার আসামী অস্ত্রবাজ সানমুন যৌথ বাহিনীর হাতে আটক

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার ঃ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলার আসামী অস্ত্রবাজ সানমুন অবশেষে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছে। পলাতক সন্ত্রাসী গডফাদার আজমির ওসমানের হুন্ডা বাহিনীর অন্যতম সদস্য এবং কিশোর গ্যাং লিডার ও হত্যাসহ চাঁদাবাজি মামলার আসামী সানমুনকে ২৭ জুলাই বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ডের গোদনাইল পুরাতন আইলপাড়া এলাকার মা মঞ্জিল থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আটক করে। এ সময় এলাকাবাসী যৌথ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে মাদক কারবারী সন্ত্রাসী সানমুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে।

জানা যায়, অস্ত্রবাজ সানমুনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রয়েছে। মামলা নং-৭(৬)২৫ এবং ফতুল্লা মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষনকারী হিসেবে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা নং-৩৪(৮)২০২৪। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় এবং ডিসি এসপির কাছে মাদকের তালিকায়ও রয়েছে এই সানমুনের নাম। দীর্ঘদিন যাবৎ আজমির ওসমানের নাম ব্যবহার করে বিগত আওয়ামী সরকারের আমলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে গোদনাইলে মাদকের হাট বসিয়েছিল এবং অস্ত্র বিক্রি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যায়। অথচ তার নেই কোন আয়ের উৎস। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মারধরসহ নানা ভাবে হয়রানী করেছিল এই অস্ত্রবাজ সানমুন। সানমুনের পিতা আব্দুর রহমান সেন্টু এলাকায় নারী লিপ্সু হিসেবে পরিচিত এবং এলাকার মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দাতা হিসেবে তার জুড়ি ছিলো না। সেন্টুর বিরুদ্ধেও ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও বিষ্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। ২৭ জুলাই দুপুরে সেনা বাহিনী, পুলিশ, র‌্যাব সহ যৌথ বাহিনী সানমুনের বাড়িতে সাড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক ও ছুরি সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র তল্লাশী চালিয়ে পাওয়া গেছে বলে এলাকাবাসী জানায়। সানমুন আটক হওয়ার সময় তার পিতা সেন্টু তাৎক্ষনিক ভাবে অজ্ঞান হওয়ার অভিনয় করে মাটিতে লুটিয়ে পড়ে। যার কারণে যৌথ বাহিনী মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে আটক করেনি। কিন্তু দুরন্ধর এই সেন্টু বিগত সময়েও পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে অজ্ঞান হওয়ার নাটক করে থাকে বলে এলাকাবাসী জানায়। যৌথ বাহিনী সানমুনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে চলে আসার পর সেন্টু এলাকায় বীরদর্পে ঘরের বাহিরে এসে পুলিশ প্রশাসন এবং এলাকার জনসাধারণকে অস্লীল গালিগালাজ করতে থাকে। তবে পুলিশ বলছে সেন্টুকে যে কোন সময় গ্রেফতার করা হতে পারে। এদিকে এলাকাবাসী জানায় সানমুন বাহিনীর অন্যতম সদস্য তার ছোট বোন জামাই স্বদেশ শিবু মার্কেট লামাপাড়া দরগা মসজিদ এলাকা থেকে আইলপাড়া এসে সংঘবদ্ধ হয়ে চুরি, ছিনতাই ও রাহাজানি করে আসছে। স্বদেশকে দ্রুত গ্রেফতার করার জন্য দাবী জানিয়েছে এলাকাবাসী। এছাড়াও এই বাহিনীর সদস্যদের মধ্যে পলাশ, শাকিল, মেহেদী, কৌশিক, রিফাত, জয়, বাদশা, কদু, মস্তান, রাব্বিসহ আরো কয়েকজন চিহ্নিত ছিনতাইকারী এবং মাদককারবারী এলাকায় অতিষ্ঠ করে তুলেছে। ইতিমধ্যে পুলিশ সানমুনের চাচাতো ভাই ডাকাত দলের সদস্য রাজুকে সিদ্ধিরগঞ্জ পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এত এই রিপোর্ট লেখা পর্যন্ত একাধিক মামলার আসামী সানমুন যৌথ বাহিনীর হেফাজতে রয়েছে এবং অস্ত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। ২৮ জুলাই সোমবার আটককৃত আসামী সানমুনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠাতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!