নারায়ণগঞ্জ সোমবার | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হত্যার প্রতিবাদে মানববন্ধন
আড়াইহাজারে ক্ষমতার দাপট: চিকিৎসক পেটালেন বিএনপি নেতার ভাই
ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা
ফতুল্লার ফাজিঁলপুরে বিপ্লবের ইয়াবায় ধ্বংসের পথে যুব সমাজ!
এইচএসসি পরীক্ষার্থীদের অভিবাবকদের মাঝে খোরশেদের হাতপাখা ও পানি বিতরন
বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত
সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
বন্দরে হাতুড়ি পেটায় আলমগীর হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২
বন্দরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
টেক্সটাইল খাতের মহাপুরুষ মাইক্রো ফাইবার গ্রুপের কর্নধার প্রকৌশলী এম. এস. জামান এর সাফল্য
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন
বাড়ছে রাজনৈতিক হানাহানি: নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি
ফতুল্লায় মাতাল অবস্থায় যুবদল নেতা ও কাউন্টার ষ্টাফদের মারধর করলো কিলার নয়ন-মিঠু খান!
খুনী নয়নের ‘শেল্টারদাতা’ যুবদল নেতা মিঠু! ফতুল্লায় তোলপাড়
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেয়ায় অটোরিকশা চালককে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
মাদকের একাধিক মামলার আসামি রকির নতুন কান্ড, ফতুল্লা থানায় জোড়া অভিযোগ!
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর নৃশংস হত্যা
প্রকল্পের প্রয়োজনেই মাটি কাটা হচ্ছে: সেতুমন্ত্রী
সোনারগাঁয়ে কলেজ ছাত্রীকে বিবস্ত্র করে হানিট্র্যাপ চক্রের ভিডিও ধারণ, চাঁদা দাবি
খোরশেদের উদ্যেগে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি বিতরণ
রূপগঞ্জে এমপির উদ্যোগে এ‌ইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস চালু
ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ
বন্দরে প্রেমের ফাঁদে ফেলে শিক্ষার্থীকে মারধর ও মুক্তিপন দাবি, গ্রেপ্তার ৭
নিজাম উদ্দিনের ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ
ফতুল্লায় স্বামীকে হত্যা: আদালতে ঘাতক স্ত্রীর দায় স্বীকার
সোনারগাঁয়ে ১৯ মামালার আসামি জঙ্গী সোহান গ্রেপ্তার
পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিশেষ মিশনে মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম 
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নারী শ্রমিকের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
বান্দরবান যাওয়ার পথে সোনারগাঁয়ে সমন্বয়কদের গাড়িতে হামলা

বান্দরবান যাওয়ার পথে সোনারগাঁয়ে সমন্বয়কদের গাড়িতে হামলা

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গত রোববার দিবাগত মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা একটি গাড়ি ‘ছিনতাইকারীদের কবলে’ পড়েছিল বলে জানিয়েছে পুলিশ। ধারালো অস্ত্রের মুখে গাড়িতে থাকা ছাত্রনেতাদের মোবাইল ও মানিব্যাগও লুট করা হয়েছে।

 

বান্দরবানের লামায় যাওয়ার পথে সোমবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মেনিখালী ব্রিজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ।

 

ওসি বলেন, শীতের রাতে কুয়াশা থাকায় ছাত্রনেতাদের বহন করা মাইক্রোবাসটি ধীরগতিতে চলছিল। এ সময় একদল ব্যক্তি ধারালো অস্ত্র হাতে গাড়িটি থামিয়ে গাড়ির কাচ ভেঙে ছাত্রনেতাদের মোবাইল-মানিব্যাগ লুট করে। গাড়ির কাচ ভাঙায় দু’জন ছাত্রনেতা আঘাত পেয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রনেতাদের নিরাপত্তার ব্যবস্থা করে এবং পরে অন্য গাড়ি এলে ছাত্রনেতাদের কয়েকজন ঢাকায় এবং বাকিরা লামার উদ্দেশে রওনা হন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

তিনি আরও বলেন, ঘটনার ধরণ ও বিবরণে ঘটনাটি ছিনতাইকারীদের কোনো দল ঘটিয়েছে বলে ধারণা করছি। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সোনারগাঁ থানা পুলিশ কাজ করছে।

 

তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ঘটনার পরপর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘটনাকে ‘হামলা’ হিসেবে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

 

হামলা’র শিকার গাড়িটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আরিফ সোহেল, সদস্য, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চজ্ঞা, মাহমুদা সুলতানা রিমি, রাকিব মোহাম্মদ, মুঈনুল ইসলাম, ইব্রাহিম নিরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী সুহাস ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে মাহমুদা সুলতানা রিমি ও রাকিব মোহাম্মদ আহত হয়েছেন।

 

সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা মোবাইল ফোনে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সোমবার বান্দরবানের লামা উপজেলায় একটি স্মরণসভা ও মতবিনিময়ে অংশ নেওয়ার কথা। সে উদ্দেশ্যেই রোববার দিবাগত রাতে একটি গাড়িতে করে আট সদস্যের প্রতিনিধি দল ঢাকা ছাড়েন।

 

গাড়িতে থাকা রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চজ্ঞা বলেন, ‘গাড়িতে আমরা আটজন ছিলাম। গাড়িটি যানজটের কারনে থেমে থেমে চলছিল। এরই মধ্যে চাপাতিসহ দেশীয় অস্ত্র হাতে কাপড়ে মুখঢাকা একদল লোক এসে গাড়ির কাঁচ ভেঙ্গে চালকের গলায় চাপাতি ধরে। হামলাকারীরা তখন গাড়িটির চারপাশ ঘিরে ফেলে। তারা চাপাতিসহ হাতে থাকা অস্ত্রের আঘাতে পুরো গাড়িটির কাঁচ ভেঙে আমাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা, ব্যাগ ও গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেয়। একদল হামলাকারী তখন আরিফ সোহেল ভাইকে টেনে হিচড়ে গাড়ির বাইরে নেওয়ার চেষ্টা করে। এরই মধ্যে কোনো কারণে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা এসে উপস্থিত হয়।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল। পাশেই আমাদের একটি টহল টিম ছিল। তাৎক্ষনিক আমাদের টহল টিমটি এগিয়ে গেলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এরই মধ্যে আমরা ছিনতাইকারীদের ধরতে তৎপরতা শুরু করেছি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!