নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ার প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ার প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

প্রকাশিতঃ

দাবিকৃত চাঁদা না দেওয়ার সোনারগাঁয়ে বাবরুকপুর গ্রামে প্রবাসী মো. জহিরুল ইসলাম লিটনের বাড়িতে সোমবার (৪ জানুয়ারি) ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্তাসীরা।

এ সময় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়ির সব ফলদ বৃক্ষ কেটে ফেলে এবং বিদ্যুৎ–পানি ও গ্যাস লাইন কেটে বিচ্ছিন্ন করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী রণি আক্তার সোনারগাঁও থানা ও এসপি কার্যালয়ে মঙ্গলবার অভিযোগ দায়ের করেছেন।

এতে তিনি উল্লেখ করেন, এখানে বাড়ির করার সময় থেকেই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী– কানাই নগর গ্রামের আ. মোতালেবের মো. হাসমত উল্লাহ (৩০) ও মো. সবুজ (২২), এবং চর সফিকা গ্রামের আলী আক্কাছের ছেলে আউয়াল (৩০), একই গ্রামের তমু উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫), মো. জসীম, আলাউদ্দিন, ও হাসানসহ অজ্ঞাত আরও ১০/১২ জন চাঁদাবাজ দাবিতে হুমকি দিয়ে আসছিল।

উপায় না দেখে এর আগে আমি হাসমত ও আউয়ালকে ৭০ হাজার টাকা দেই। তারা এ টাকা মসজিদের তহবিলে দান করবে বলে নিয়ে যায়। কিন্তু মসজিদ কমিটির সভাপতি হাফেজ মিয়া জানান, ওই টাকা মসজিদে দান করা হয়নি। পরে খবর পাই ওই টাকা তারা মসজিদে না দিয়ে আত্মসাত করেছে।

এছাড়াও, গত বছরের শেষের দিকে আমার বাড়ির কাজ শেষে মিলাদ মাহফিলের আয়োজন করলে ওই চাঁদাবাজরা আবার এসে মিষ্টি খাওয়ার কথা বলে আবাও চাঁদা দাবি করলে আমি তাদেরকে ১০ হাজার টাকা প্রদান করি।

এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে মাদক সেবন করে ওই চাঁদাবাজরা সংঘবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা হুমকি দিয়ে বলে– এই এলাকায় থাকতে হলে তাদের দাবিকৃত টাকা দিতেই হবে।

এ সময় প্রবাসীর স্ত্রী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও বাড়িতে হামলা শুরু করে। চাঁদাবাজরা বাড়ির সব ফলদ গাছ কুপিয়ে কেটে ফেলে এবং বাড়ির বিদ্যুৎ লাইন কেটে তার নিয়ে যায়। এবং বাড়ির পানি ও গ্যাসের লাইনও কেটে বিচ্ছিন্ন করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই প্রবাসীর বাড়িতে একদল ডাকাত অস্ত্রসহ হানা দেয়। এ সময় ওই ডাকাতরা ধারালো ছুরি ধরে আলমারীতে থাকা নগদ ২০ হাজার টাকা, ৫ স্বর্ণালংকার ও কয়েকটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়। প্রবাসীর স্ত্রীর ধারণা ওই মাদকসেবী চাঁদাবাজরাই ওই ডাকাতির সঙ্গে জড়িত।

এ ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন নারায়ণগঞ্জ খ–সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ। তিনি দ্রুত ওই দুষ্কৃতকারীদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন।

সোনারগাঁও থানার ওসি মহিবুল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একটি দল গেছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!