নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
না:গঞ্জ প্রেসক্লাবে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় স্মারকলিপি 

না:গঞ্জ প্রেসক্লাবে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় স্মারকলিপি 

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দ। একই সাথে ফ্যাসিবাদের দোসরদের দ্বারা বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সাংবাদিকদের উপর পরিকল্পিত হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের দাবীও জানানো হয়েছে স্মারকলিপিতে। বুধবার (৬ নভেম্বর) ঢাকা সচিবালয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কতিপয় সদস্যদের অপকর্ম তুলে ধরেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের প্রতিনিধিবৃন্দ।

 

 

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা পেশার নামে একটি সিন্ডিকেট এমনভাবে গড়ে তোলা হয়েছে। এ সিন্ডিকেটের কুচক্রিরা ছাড়া অন্য কোন সাংবাদিক যেন প্রেসক্লাবের কমিটি দূরের কথা সদস্য পদও লাভ করতে না পারে, এজন্য তারা জটিলতম নিয়ম-কানুন সৃষ্টি করে রেখেছে।

 

 

গত ২৯ অক্টোবর  নারায়ণগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সদস্য পদ পেতে স্মারকলিপি প্রদান করতে গেলে তাদের আটক করে রেখে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও হাই ভোল্টের টিজার দিয়ে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালানো হয়। সে সময় সাংবাদিক মাসুদ রানা রনিসহ বেশ কয়েকজন সাংবাদিককে রক্তাক্ত জখম হয়। পুলিশ আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় যার নং- ১২ তারিখ-২৯/১০/২০১৪ইং।

 

 

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অনেক সদস্যই পেশাগতভাবে সংবাদ সংগ্রহের সাথে বিন্দুমাত্র জড়িত নয়। বিগত স্বৈরাচারী সরকারের পালিত সন্ত্রাসী গডফাদার শামীম ওসমানের সহযোগী হিসেবে পরিচিত এসব সাংবাদিক নামধারী বিতর্কিত সদস্যরা গার্মেন্টসের  ঝুট ব্যবসা, গরুর হাট ইজারা, টেন্ডারবাজী, ভূমিদস্যুতা সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলো। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তারা স্বৈরাচারের পক্ষ নিয়ে গণ্য আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এখন তারা খোলস পাল্টে বিএনপি-জামায়াতের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে।

 

 

স্মারকলিপিতে বলা হয়, নারায়ণগঞ্জে একই পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদক যথাক্রমে প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম খাটিয়ে ও মিথ্যা সংবাদ প্রকাশ করে তাকে নিঃস্ব করে দেওয়ার ঘটনা ঘটায়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের সাথে মিলে ছাত্র-জনতার উপর হামলা চালায়, সে সকল সন্ত্রাসীরা প্রেসক্লাবে বহাল রয়েছে। প্রেসক্লাব গঠনের পর থেকে মৃত এবং প্রবাসী সাংবাদিকদের পদ শূণ্য ঘোষনা করা হয় নি। যার ফলে গঠনতান্ত্রিক শূণ্যতায় জর্জরিত এ ঐতিহ্যবাহী ক্লাবটি। প্রেসক্লাবের ম্যানেজার সহ কর্মকর্তা-কর্মচারীরা এবং সদস্যরা রাতারাতি কোটিপতি বনে গেছে।

 

 

স্মারকলিপি প্রদানের পূর্বে জাতীয় প্রেসক্লাবের সিনিয়র বেশ কয়েকজন সদস্যের সাথে বৈঠক করেছেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের প্রতিনিধিগণ এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবকে দালাল মুক্ত করা এবং বৈষম্যহীন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আগামী দিনে আন্দোলন অব্যাহত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!