নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
আদালত চত্বরে মামলা তুলে নিতে বাদীসহ পরিবারকে মারধর!

আদালত চত্বরে মামলা তুলে নিতে বাদীসহ পরিবারকে মারধর!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ আদালত চত্বরে একটি মামলার বাদীসহ তার পিতা-মাতাকে মারধর করার অভিযোগ আসামীদের বিরুদ্ধে।
এ ঘটনায় রাশিদা বেগম যুথি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মৃত আব্বাস খানের ছেলে মহসিন খান পরশ (৫০) ও মিজানুর রহমান (৪৮) এর নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়,মহসিন খান পরশ (৫০) ও মিজানুর রহমান (৪৮) উভয় পিতা-মৃত আব্বাস খান, উভয় সাং- ৭০০নং সরাইল মসজিদ রোড, থানা-কদমতলী, জেলা-ঢাকাসহ অজ্ঞাত নামা ৫/৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে যে, বাদী উল্লেখিত বিবাদীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি মামলা দায়ের করে, যাহার সি. আর মামলা নং-১০৩৩/২৩, ধারা- যৌতুক নিরোধ আইনের ৩ ধারা। উক্ত মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে জেরা পর্যায়ে চলমান আছে। বিবাদীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করার পর হইতে উল্লেখিত বিবাদীদ্বয় বিভিন্ন সময় বাদীকে মোবাইল ফোনে এবং বাসার সামনে আসিয়া দায়ের কৃত মামলাটি উঠাইয়া নেওয়ার জন্য এবং পরবর্তীতে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে কোন প্রকার স্বাক্ষ্য প্রমান উপস্থাপন করি তাহাহইলে বাদীকে যে কোন সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি অথবা জীবণে শেষ করিয়া ফেলিবে মর্মে হুমকি প্রদান করে।
গত রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বাদী রাশিদা বেগম যুথি সহ মা জোত্মা বেগম (৫৫) এবং পিতা আব্দুর রশিদ (৬৫) তার দায়েরকৃত মামলায় স্বাক্ষী দেওয়ার জন্য ফতুল্লা থানাধীণ নারায়ণগঞ্জ নতুন কোর্টে আসলে একই তারিখ দুপুর ২ টার দিকে বাদী সহ তার পিতা মাতা বিবাদীদ্বয়ের বিরুদ্ধে স্বাক্ষী দিয়া কোর্ট হইতে বাহির হইয়া কোর্ট অভ্যন্তরীন জিয়ারু সেকশন ও আইনজীবি সমিতি ভবনের সামনে ফাঁকা জায়গায় পৌছামাত্র উল্লেখিত বিবাদীদ্বয় সহ অজ্ঞাত নামা ৫/৬ জন বে-আইনী জনত্যবন্ধে পূর্ব পরিকল্পিত ভাবে তার পরিবারের উপর অতর্কিত ভাবে আক্রমন করিয়া এলোপাতাড়ী ভাবে মারধর শুরু করে। এক পর্যায়ে ১নং বিবাদীর হাতে থাকা কাঠের ডাসা দ্বারা হত্যার উদ্দেশ্যে বাদীর পিতার মাথার পিছনে স্বজোরে বারি মারিয়া মামার পিছনে রক্তাক্ত ফাঁটা জখম করে। তখন পিতাকে রক্ষা করিতে আগাইয়া আসিলে ১নং বিবাদী বাদীর ডান চোখে, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে স্বজোরে কিল ঘুষি মারিয়া নীলা ফোলা ও রক্ত জমাট জখম করে এবং গলা চাপিয়া ধরিয়া শ্বাস রোধ করতঃ হত্যার চেষ্টা করে। তখন মা বাদী রাশেদা বেগম জুতিকে বাচাইতে আসিলে ২নং বিবাদী মায়ের বাম চোখে সহ শরীরের বিভিন্ন স্থানে স্বজোরে ঘুমি মারিয়া নীলা ফোলা ও রক্ত জমাট জখম করে এবং মায়ের গলা চাপিয়া ধরিয়া শ্বাস রোধ করতা হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে ১নং বিবাদী আমার এবং ২নং বিবাদী মায়ের পড়নের জামা কাপড় টানা হেচড়া করিয়া শ্লীনতাহানী করে। এ সময় এক ও দুই নং বিবাদী স্বর্ণালংকার সহ নগদ টাকা ছিনিয়ে নেয়। তাদের ডাক চিৎকারে কোর্টে থাকা আশপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে উল্লেখিত বিবাদীরা তাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। পরবর্তীতে কোর্ট চত্তরে থাকা লোকজনের সহায়তায় আহতদের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল খানপুরে চিকিৎসা গ্রহণ করিয়া ঘাটনার বিষয়টি উল্লেখ্য করে ফতুল্লা মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!