নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
Next
Prev
প্রচ্ছদ
রশিদ মেম্বার ও ফেন্সি মাসুমের শেল্টারে চলে মাদক ব্যবসা ও সেবনের আসর!

রশিদ মেম্বার ও ফেন্সি মাসুমের শেল্টারে চলে মাদক ব্যবসা ও সেবনের আসর!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার, আওয়ামী লীগ ক্যাডার আব্দুর রশিদ ওরফে রশিদ মেম্বার ও তার ছোট ভাই মদুদী এবং ফেন্সি মাসুমের শেল্টারে চলে মাদক ব্যবসা ও সেবনের আসর এমনটি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, একসময়ের ৭০ হাজার টাকার মালিক রশিদ মেম্বার মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, ভূমিদস্যুতা সহ নানান অপকর্ম করে এখন শত কোটি টাকার মালিক বনে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানিয়েছেন, গত ১৭ বছর ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শওকত আলী,নারায়ণগঞ্জের গডফাদার বলে খ্যাত শামীম ওসমানের দোসর হিসেবে বেপরোয়া হয়ে ওঠেন আব্দুর রশিদ ওরফে রশিদ মেম্বার।
অল্প সময়ের মধ্যে কালো টাকার মালিক ও আধিপত্য বিস্তারের নেশায় মত্ত হয়ে ওঠেন রশিদ মেম্বার। এর জন্য গড়ে তোলেন একটি বিশাল সন্ত্রাসী বাহিনী।
যে বাহিনীতে রয়েছে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ সহ নানান অপকর্মের হোতারা।
যাতে তার অবৈধ কার্যক্রম সহজলভ্য হয় আশেপাশে এলাকায় গড়ে তুলেছেন বিশাল সন্ত্রাসী বাহিনী। কেউ রশিদের অপকর্মের বাধা হয়ে দাঁড়ালে ওই সমস্ত সন্ত্রাসীদের দিয়ে প্রতিবাদকারীকে শায়েস্তা করে থাকেন এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।
গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনকে দমন করার লক্ষ্যে শওকত আলী চেয়ারম্যান ও গডফাদার শামীম ওসমানের সাথে মিলে শিক্ষার্থীদের ও আন্দোলনকারীদের গুলি বর্ষন করে হতাহতের ঘটনা ঘটান।
ফলে রশিদ মেম্বার এর বিরুদ্ধে ৪ থেকে ৫টি বৈষম্য বিরোধী ছাত্র জনতার হত্যা মামলার ঘটনায় মামলা হয়।
পরে রেব চট্টগ্রাম হতে রশিদ মেম্বারকে গ্রেফতার করতে সক্ষম হয়। ১৫ দিন জেল খাটার পরে মোটা অংকের টাকা খরচ করে রহস্যজনক কারণে জামিন লাভ করে এলাকায় ফিরে আসেন।
ভুল সংশোধন না করে আগের মতই অবৈধ ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় নিয়োজিত হয়ে পড়েন। আর আপন মামা বাদল যিনি রশিদকে লালন পালন করে বড় করেন। সেই মামার বিরুদ্ধেও একাধিক মামলা দায়ের করে জেল বন্ধী করাতে সক্ষম হন। রশিদের মেম্বারের মামা ব্যবসায়ী বাদল বিএনপি করার কারনে ২০১৮ সালে শামীম ওসমান ও শওকত আলীর সাথে মিলে রশিদ মেম্বার বাদলকে নাশকতা মামলা দিয়ে জেল খাটান বলে জানিয়েছেন এলাকাবাসী।
আরো জানা যায়,৫ আগস্টের পর রশিদ নিজেকে বিএনপি কর্মী দাবি করে চাঁদাবাজি শুরু করে। নিজের আপন মামার কাছ থেকে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে আপন মামা বাদলকে প্রাননাশের হুমকি দেয়।
পরে এলাকাবাসী রশিদ মেম্বার কে গনপিটুনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ভূয়া রশিদ ছাপিয়ে নদীর উভয় পাশে ভিড়ে থাকা কার্গো,ভেসেল,ট্রলার হতে চাঁদাবাজি করছে। জেলা যুবদলের এক নেতার পিতাকে রশিদ মেম্বারের তার ছোটভাই মাসুমের বিয়েতে উকিল বাবা হিসেবে নিযুক্ত করে মোটা অংকের টাকার বিনিময়ে রশিদ ও মাসুম এখন নিজেদেরকে বিএনপির অনেক বড়মাপের নেতা হিসেবে জাহির করতে উঠেপড়ে লেগেছে। বিগত স্বৈরাচারের আমলে থান া যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর সাথে থেকে দীর্ঘদিন যুবলীগের রাজনীতি করলেও ৫ তারিখের পটপরিবর্তনে এবং উক্ত যুবদলের নেতার বাবাকে উকিল বাবা হিসেবে প্রষ্ঠিঠিত কওে এখন দুই সহোদরের অপরাধ কর্ম যেন কেউ থামাতে পারবেনা এমনটাই দাবী স্থানীয়দের।
অনুসন্ধানে জানা যায়, রশিদ মেম্বার ও তার ভাই মদুদী এবং ফেন্সি মাসুমের নেতৃত্বে পূর্ব গোপালনগর, নবীনগর, মুসলিম নগর সহ বক্তাবলীর আশেপাশের এলাকায় মাদক বিক্রি ও সেবনের দূর্গ গড়ে তোলেন।
রশিদ মেম্বার বাহিনীর ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। নদীপথে মাদক এনে বিভিন্ন স্থানে বিক্রি করে শত কোটি টাকার মালিক বনে যায় একসময়ের কষ্টে চলা রশিদ মেম্বার।
এ কাজে নিয়োজিত করেন তার আপন সহোদর মদুদী মাসুমকে। মাসুম নিজেও একজন মাদক সেবন কারী।
রশিদ মেম্বার সহ তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা,জিডি ও অভিযোগ রয়েছে। রশিদ মেম্বার ও তার ভাই মদুদী মাসুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে র‌্যাব ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।
এ বিষয়ে মদদী মাসুম এর ব্যবহৃত মুঠোফোনে (০১৭৪২৪৬৮২@@ ) একাধিকবার ফোন দেয়া হলে তিনি কলটি রিসিভ করেননি।
এ বিষয়ে রশিদ মেম্বারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!