নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে ডাকাত আতঙ্ক গুজবে মসজিদে মাইকিং রাত জেগে মানুষের পাহারা

আমতলীতে ডাকাত আতঙ্ক গুজবে মসজিদে মাইকিং রাত জেগে মানুষের পাহারা

প্রকাশিতঃ

ডাকাত ভেবে জেলে ট্রলারের উপর হামলার চেষ্টা  মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে যান ৯ জেলে

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

আমতলী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামের মসজিদ থেকে মাইকং এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডাকাতির গুজব ছড়িয়ে পরায় সর্বত্র ডাকাত আতঙ্কে স্থানীয় বাসিন্দারা নির্ঘমুত রাত জেগে লাঠি সোঠা এবং দা বটি নিয়ে পাহারা দিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় পৌরসভার লঞ্চঘাট এলাকায় ঈদ উপলক্ষে সাগর থেকে বাড়ী ফেরা একটি জেলে ট্রলালের উপর ডাকাত ভেবে হামলার চেষ্টারও অভিযোগ পাওয়া গেছে। অল্পের জন্য ৯জন জেলে মৃত্যুও হাত থেকে প্রাণে বেঁচে যান বলেও জেলেরা জানান। উপজেলা প্রশাসন ও পুলিশ বলছে বিষয়টি সম্পূর্ণ গুজব।

 

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টার পর্যন্ত আমতলী পৌরসভার পায়রা নদী তীরবর্তী লোছা, নয়াভাঙ্গুলী, বাসুগী ও সবুজবাগ লঞ্চঘাট এলাকা, পানি উন্নয়ন বোর্ড অফিষ এলাকা, গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা চাওড়া ইউনিয়নের ঘটখালী,কাউনিয়া, হলদিয়া ইউনিয়নের উত্তরতক্তাবুনিয়া গ্রামে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় উক্ত এলাকা গুলোর মসজিদ থেকে মাইকিং করে এলাকা বাসীকে সতর্ক করে ডাকাতদের প্রতিহত করতে পাহারা বসানোর জন্য অনুরোধ করা হয়। এভাবে মাইকিং শুনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রামে ডাকাত প্রবেশের খবর ছড়িয়ে পরায় ডাকাত আতঙ্কে নারী পুরুষ সবাই লাঠি সোঠা দা বটি নিয়ে রাত জেগে পাড়া মহল্লায় পাহারা দিয়ে নিঘুর্ম রাত কাটিয়েছে।

আমতলী পৌরসভার পায়রা নদী তীরবর্তী লোছা, নয়াভাঙ্গুলী, বাসুগী, সবুজবাগ লঞ্চঘাট, পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন এলাকার মসজিদ থেকে ট্রলার যোগে ডাকাত আসার খবর প্রচার করে সকলকে পাহারা বসানোর আহবান জানায়। এ সময় সাগর থেকে ঈদ উপলক্ষে সবুজবাগ লঞ্চঘাট এলাকার বাসিন্দা রনি খা নামে এক ট্রলার মালিক মা বাবার দোয়া ট্রলার নিয়ে ৯ জন জেলেসহ ঘাটে আসার সময় ফেরিঘাট এলাকায় আলামিন নামে এক খেয়া চালকের নেতৃত্বে তাদের উপর অন্য আরেকটি ট্রলার নিয়ে ডাকাত ভেবে হামলার চেষ্টা করে উত্তেজিত জনতা। খবর পেয়ে জেলেদেও স্বজনরা দ্রুত ঘটনা স্থলে পৌছলে প্রানে বেঁচে যান তারা।

জেলে ট্রলারের মালিক রনি খা অভিযোগ করে বলেন, ১৬ মার্চ মাছ ধরার জন্য আমরা ৯ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যাই। ঈদ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টার সময় আমরা বাড়ি আসার জন্য রওয়ানা হই। পথে বসেই আমরা এলাকায় ডাকাত আতঙ্কের খবর পেয়ে আমাদের ট্রলারের সকল আলো জ্বালিয়ে দিয়ে আমরা ট্রলারের সামনে দাড়িয়ে ছিলাম যাতে সবাই আমাদের চিনতে পারে আমরা ডাকাত নয় জেলে। তারপরও আলমিন নামে এক খেয়ার মাঝির নেতত্বে একটি ট্রলার নিয়ে উত্তেজিত জনতা আমাদের ডাকাত ভেবে হামলার চেষ্টা করে। স্বজনরা এসে পরায় আমরা অল্পের জন্য মৃত্যুও হাত থেকে প্রাণে বেঁচে যাই। তিনি আরো বলেন, ঘটনার খবর পেয়ে ইউএনও স্যারে এসে আমাদের সকলকে এটি গুজব বলে বোঝানোর পর সব মানুষ শান্ত হয়।

কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের জুয়েল মৃধা বলেন, রাত ১০ টার পর থেকে এলাকার মসজিদগুলোর মাইকে গ্রামে ডাকাত ঢুকছে মর্মে সর্তকতা অবলম্ভন করে পাহারা দিতে এলাকাবাসীকে অনুরোধ করা হয়। তাই আমরা গ্রামবাসীরা মিলে পাহারা দিতে টর্চ হাতে রাস্তায় নেমে এসেছি।

আমতলী পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা ইসরাত শাহ আল-আমিন পিকু ও ফারুক মিয়া বলেন, রাত সাড়ে ১১টার পর পৌরসভাসহ আমতলী উপজেলার সর্বত্র ডাকাত আতংকে মসজিদের মাইকে এলাকাবাসীকে সর্তক থাকতে বলা হয়েছে। এ কারনে আমরা এলাকাবাসী সারা রাত ঘুমাতে পারি নাই। সবাই রাত জেগে লাঠি সোঠা নিয়ে পাহারা দিয়েছে।

গুলিশাখালী গ্রামের চান মিয়া নামের একজন বলেন, পায়রা নদীতে ট্রলারে ডাকাত আসছে খবর পেয়ে গ্রামবাসী সবাই আতঙ্কিত হয়ে পরি। এসময় আমরা রাত জেগে সাবাই পাহারা দিয়েছি।

হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের শাহীন হাওলাদার বলেন, রাত সাড়ে ১১টার পর থেকে গ্রামে ডাকাত ঢুকছে মর্মে মসজিদের মাইকিং শুনতে পেয়েছি। রাতভর রাস্তায় রাস্তায় এলাকার মানুষজন মিলে আমরা পাহারা দিয়েছি।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, একটি মহল উদ্দেশ্য প্রনোদিতভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে মিথ্যা ডাকাত পড়ার তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে আতংক সৃষ্টি করছে। যারা এভাবে গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে এজন্য আমিসহ মাঠে একাধিক পুলিশের টিম কাজ করছে এবং সর্বত্র নজর দারি বাড়ানো হয়েছে।

 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিভিন্ন এলাকায় ডাকাত পরার বিষটি আসলে গুজব। সবাইকে এ বিষয়ে তিনি সতর্ক থাকার আহবান জানান এবং সবুজবাগ লঞ্চঘাট এলাকায় ডাকাত ভেবে জেলেদেও উপর হামলার চেষ্টার খবর পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। মুল ঘটনা ছিল সবুজবাগ লঞ্চঘাট এলাকার একটি মাছ ধরা ট্রলার ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিল। ট্রলারটিতে ৯ জন জেলে ছিল। বিষয়টি যে গুজব এ নিয়ে সকলকে বুঝানোর পর তারা সবাই বাসায় ফিরে যান।তিনি আরো বলেন, বিভিন্ন এলাকায় ডাকাত পরার মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। যারা এসব কাজের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। অপরাধীদেও বের করার পর তাদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!