নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
আমতলী বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় আওয়ামী লীগের সম্পাদকসহ আট নেতা জেল হাজতে

আমতলী বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় আওয়ামী লীগের সম্পাদকসহ আট নেতা জেল হাজতে

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

আমতলী উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর করার অভিযোগে আট আওয়ামী লীগ নেতাকর্মিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বরগুনার দ্রুত বিচার আদালতে হাজির হলে ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

আসামীরা হলো আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ ফরিদ মালাকার, সাবেক কাউন্সিলর উপজেলা আওয়ামীলীলীগের সদস্য হাবিব মীর, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক সাইদুল ইসলাম, যুবলীগ নেতা হানিফ দফাদার, সুমন প্যাদা সোহাগ প্যাদা।

 

এামলা সূত্রে জানা যায়, আওয়ামীলীগ সরকার পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট আমতলীর পুরান বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়টি ভাংচুর করে আওয়ামীলীগের নেতা কর্মীরা। এ ঘটনায় ২৩ আগস্ট আমতলী উপজেলা পৌর বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন বাদী হয়ে আমতলী থানায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক জিএম হাসানসহ ৩৮ জন আরও অজ্ঞাত ২০০ জনকে আসামী করে একটি মামলা করেন। আমতলী থানার তদন্তকারী কর্মকর্তা মো: আজিজুর রহমান তদন্ত শেষ করে ৮৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এজাহার ভুক্ত আসামীসহ ২৫ জনের বিরুদ্ধে চুড়ান্ত রিপোর্ট দাখিল করেন।

ওই মামলারর নির্ধারিত তারিখ বৃহস্পতিবার সকালে ৪৬ জন আসামী আদালতে হাজির হলে আদালত শুনানী শেষে ৩৮ জনের জামিন মঞ্জুর করে ৮জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

 

আসামী পক্ষের আইনজীবী মো. আবদুল কাদের মিয়া বলেন, ৫ আগস্টের পর দেশে আওয়ামী লীগ নেতা কর্মিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে বিএনপি। এই আসামীরা চার্জশীট দাখিল পর্যন্ত জামিনে ছিলেন। আমরা একই আদালতে আসামীদের পক্ষে আবার জামিনের আবেদন করব। তিনি আরো বলেন, এই মামলায় আমতলীর পৌর মেয়রসহ ৬ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আসামী করেছে। একই ঘটনা দেখিয়ে অপর এক বিএনপি নেতা এই আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আমতলী থানায় আরেকটি মামলা করে। সেই মামলা পুলিশ ফাইনাল দেয়।

বাদির পক্ষের আইনজীবি সহকারী পিপি মো. ইসরাত হোসাইন সুমন বলেন, এই মামলায় ৩৮ জনের নাম ছিল বাকী ২শ’জন অজ্ঞাত ছিল। তদন্ত করে আমরা সব আসামীদের বিরুদ্ধে চার্জ শিট চেয়েছিলাম। পুলিশ সঠিক ভাবে তদন্ত করলে সাবাই চার্জশিটের আওতাভূক্ত হত। আমরা আদালতে নারাজি দিয়ে ছিলাম। আদালত গ্রহন করেনি।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!