নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
মাদক ও অনলাইন জুয়া থেকে যুবসমাজকে রক্ষার্থে খেলাধুলার বিকল্প নাই – উজ্জ্বল

মাদক ও অনলাইন জুয়া থেকে যুবসমাজকে রক্ষার্থে খেলাধুলার বিকল্প নাই – উজ্জ্বল

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

এ আর পারভেজ

৩য় পূর্ব ইসদাইর বুড়ির দোকান ফুটবল টুর্নামেন্টে এর ফাইনাল খেলায় আকাশ স্পটিং ক্লাবকে ৫-৪ গোলে পরাজিত করে জয় লাব করে সিলভার সার্ক।

পূর্ব ইসদাইর বুড়ির দোকান যুব সমাজের উদ্যোগে,সালাম,মমিন,শুক্কুরের আয়োজনে ১৬ মে শুক্রবার বিকেলে যাএার মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকেই আক্রমণাতœক খেতলতে থাকে দুই দল। যার ফলশ্রুতিতে গোল পায় দুই দল। ৩-৩ গোলে নির্দিষ্ট সময়ের খেলা শেষ হলে খেলাটি গড়ায় ট্রাইবেকারে।

পরে ট্রাইবেকারে ৫-৪ গোল এর ব্যাবধানে জয় তুলে নেন সিলভার সার্কের খেলোয়াড়রা। এর পর বিজয়ী উল্লাসে মেতে উঠেন সিলভার সার্কের খেলোয়াড় ও সমর্থকবৃন্দ। পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিলভার সার্ক দলের খেলোয়াড় মোহাম্মদ আশিক।

ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি মিঠু খান,বিশিষ্ট সমাজ সেবক হাজী মান্নান,আব্দুল কাদের সিকদার, হাজী মোবারক, আমিন মেম্বার, মোহাম্মদ সিরাজ,মনির হোসেন,আব্দুল মান্নান,রেজাউল করিম ফারুক,মোহাম্মদ সুজন এবং যুবদল নেতা স্বপন, আমির,মামুন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, যুব সমাজকে মাদক ও ইভটিজিংয়ের মতো ভয়াল গ্রাস হতে দূরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধূলা। এছাড়াও খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।

তিনি আরও বলেন, নিয়মিত খেলার মাধ্যমে বিভিন্ন মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। খেলাধুলা মানুষকে শক্ত মনের অধিকারী হতে সাহায্য করে। সুন্দর দেশ গড়তে হলে একটি সুন্দর তরুণ প্রজন্ম তৈরি করতে হবে।

তিনি বলেন, যুব সমাজকে ভয়ানক মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা অনেক বড় ভূমিকা পালন করে। পড়াশোনা পাশাপাশি খেলাধুলাকেও প্রাধান্য দিতে হবে। সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জয়-পরাজয় প্রতিযোগিতার পথ ধরেই সৃষ্টি হয় এবং প্রতিযোগিতার ফলে খেলার মান উন্নত হয়।

অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্যে ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাট বলেন, অনলাইন জুয়ায় ধ্বংস হচ্ছে যুবসমাজ, ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশ। বাংলাদেশে জুয়া খেলা নিষিদ্ধ হলেও অনলাইন জুয়া খেলা প্রতিনিয়ত বেড়ে চলেছে।এখন দেখা যায় বাচ্চারা অনলাইন জুয়ায় আসক্ত, অভিভাবক ভাবছে বাচ্চা ছোট, কিন্তু অনলাইনে এ ক্যাসিনো চালিয়ে যাচ্ছে সকলের অগোচরে। আস্তে আস্তে নিঃশেষ করছে আমাদের যুব সমাজকে। তাদের প্রতিভা নষ্ট হচ্ছে জুয়ার নেশায়।

তিনি আরও বলেন, জীবনে বিনোদন ও খেলাধুলা খুবই দরকার। খেলাধুলা যুব সমাজকে আনন্দ ও উজ্জীবিত করে।  মাদক ও নেশা থেকে দূরে রাখে। তাই সবাইকে খেলাধুলায় মনোনিবেশ হতে হবে। মাদক থেকে সবাই বিরত থাকবেন। যুবকরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হলে এ দেশ মাদকমুক্ত হবে।

পরে বিজয়ী দলের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!