নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
রিয়াদ চৌধুরীর চাদাঁবাজির সহযোগী এসকে শাহিনকে বহিস্কার ও গ্রেফতারের দাবী

রিয়াদ চৌধুরীর চাদাঁবাজির সহযোগী এসকে শাহিনকে বহিস্কার ও গ্রেফতারের দাবী

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানা বিএনপির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর চাঁদাবাজ গ্রুপের অন্যতম সহযোগী ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসকে শাহীনকে দল থেকে বহিস্কার ও গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবী জানিয়েছেন বিএনপির ত্যাগী নেতাকর্মী ও এসকে শাহীনের চাঁদাবাজির শিকার ভুক্তভোগী ব্যবসায়ী মহল।
সরেজমিন শিবু মার্কেট, কায়েমপুর,সস্তাপুর,কুতুবাইল এলাকার ঘুরে জানা গেছে এসকে শাহীনের নানান অপকর্মের কাহিনী। সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে রাজি না হলেও কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন,এসকে শাহীন বহিস্কৃত বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শেল্টারে থেকে উল্লেখিত এলাকার শিল্প প্রতিষ্ঠান, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান হতে চাঁদা আদায়,ঝুট দখল, জমি জমা ক্রয় বিক্রয়, কেউ নতুন বাড়ি করতে গেলে বাধ্যতামুলক ভাবে চাঁদা দিতে হয়।
একটি সুত্র হতে জানা যায়,এসকে শাহীন ইউসুফের মালিকানাধীন বোর্ড মিল হতে মাসিক ৩০ হাজার টাকা,ওসমান গার্মেন্টস হতে মাসিক ৪০ হাজার টাকা, প্যাট্রিয়ট গার্মেন্টস হতে মাসিক ৫০ হাজার টাকা, রেডিক্যাল গার্মেন্টস হতে মাসিক ৫০ হাজার টাকা,ক্ষুদ্র দোকান পাট গুলো হতে ১০০০-২০০০ টাকা আদায় করছে। সাইদুল ইসলামের খামার হতে গরু নিয়ে বিক্রি করে দেয়। জেলখানা পশু হাসপাতালের সংলগ্ন খামার হতে গরু নিয়ে যায়। আওয়ামী লীগ নেতা মজিবরের বাড়িঘর ভাংচুর চালায়।
আড়াইহাজার এলাকার মনির হোসেনের বাড়ি দখল করে অফিস বানিয়ে সেখান থেকে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে এসকে শাহীন বাহিনী। এছাড়াও এলাকায় মাদক,চুরি, ছিনতাই সহ নানান অপকর্ম করাচ্ছে এসকে শাহীন।
রিয়াদ চৌধুরীর প্রভাব ও স্বেচ্ছাসেবক দলের পদবী ব্যবহার করে নানান অপকর্ম করে এখনো ধাবড়িয়ে বেড়াচ্ছে।
ফতুল্লা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল শৃংখল ও সুন্দর দল। ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা বিএনপি জনগণের দল জনগণের পাশে দাঁড়াতে হবে। সারাদেশে বহিষ্কার করছে ও শুদ্ধ অভিযান চালাচ্ছে যারা দলের নাম ব্যবহার করে অপকর্ম করছে তাদের বিরুদ্ধে।
এস কে শাহিন যদি মনে করে অমানবিকভাবে অপকর্মে লিপ্ত থাকবে তারা যেন সতর্ক হয়ে যায়। যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায় এস কে শাহিনের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে এসকে শাহীন মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,প্রথমত মজিবর আমার সমন্ধি। তার সাথে পারিবারিক ঝামেলা রয়েছে তা একটা সময় অবসান ঘটবে। মনির হোসেনের জমি দখল প্রসঙ্গে তিনি বলেন, ১৮ বছর আগে আমাদের একটি জমি থেকে মিউটিশন কেটে সে জমিটি দখল করেছিলো পরবর্তীতে মামলা করে সেটায় জয়ী হয়ে আমি আমাদের জমিটি নিজের আয়ত্বে নিয়েছি। বিভিন্ন গার্মেন্টস থেকে টাকা নেয়ার বিষয়ে তিনি বলেন,উক্ত গার্মেন্টস এর মালিকরা আমাকে চিনে কিনা বা আমি কখনো তাদের ওখানে গিয়েছি কিনা তাও বোদহয় তারা কেউ বলতে পারবেনা। প্রয়োজনে আপনি উক্ত মালিকদের সাথে যোগাযোগ করে জানতে পারেন। তাছাড়া টাকার বিনিময়ে সবাইতো মালামাল নিতে পারেন। সাইদুলের গরুর বিষয়ে তিনি বলেন, গরুটির বিষয়ে আপনি সাইদুলের স্ত্রীকে ফোন করে জানতে পারেন আমি সেটা নিয়েছি কিনা। বরং সেটা উদ্ধারের জন্য কতটুকু সহযোগিতা করেছি তা সাইদুলের স্ত্রী বলতে পারবে। আর ক্ষুদ্র দোকান পাট গুলো হতে চাদাঁবাজি সর্ম্পকে তিনি বলেন,এর একটা অংশ থেকে যুবদলের পরিচয়ে রুবেল চাদাঁবাজি করছে। এ চাদাঁবাজির প্রতিবাদে আমি শিবু মার্কেট এলাকাতে মানববন্ধনও করেছি। তিনি আরও বলেন,পুরো এলাকাতে ঘুরে দেখুন এবং জানুন কোন দোকান হতে বাকি খাই কিনা এবং তারা আমার কাছ থেকে কোন একটা পয়সা পাবে কিনা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!