নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার মাসদাইরে মাদকের গডফাদার দিপু-জাহিদকে গ্রেফতারের দাবী!

ফতুল্লার মাসদাইরে মাদকের গডফাদার দিপু-জাহিদকে গ্রেফতারের দাবী!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ২৪.কমে প্রকাশিত “ফতুল্লার মাসদাইরে তিন পান্ডবের মাদকের তান্ডব” শীর্ষক সংবাদের পর মাসদাইর ও আশপাশ এলাকার অনেক সাধারন মানুষ ধন্যবাদ জ্ঞাপন করে অত্র প্রতিবেদককে জানান,এটি একটি সময়োপযোগি সংবাদ। পুলিশের এবং অর্থলোভী কতিপয় নেতাদের যোগসাজেসে দিপু-জাহিদ-সাবুগংরা প্রতিটি পাড়া-মহল্লাগুলো নরকে পরিনত করে তুলেছে। এ ত্রিরতেœর বিক্রিত মাদক সেবনের ফলে বিভিন্ন বয়সী মানুষগুলো ক্রমেই মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে আর তারা মাদক বিক্রির টাকায় আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন।
তারা মুঠোফোনে অত্র প্রতিবেদককে জানান,যদি দিপু-জাহিদ-সাবুগংদের যদি এখন তাদের অপরাধের গতি রোধ না করা যায় তাহলে প্রতিটি পরিবারই ধ্বংসের মুখোমুখি অবস্থানে গিয়ে পৌছাবে। তারা বলেন, মাদক বিক্রির টাকায় তারা মুঠোফোনে অত্র প্রতিবেদককে জানান,যদি দিপু-জাহিদ-সাবুগংরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ক্রয় করে তা দিয়ে এলাকাতে চাদাঁবাজিসহ নানাবিধ অপরাধ কাজ চালিয়ে যাচ্ছে। গত রমজানের সময় মাসদাইর এলাকার অন্যতম মাদক স¤্রাট কসাই সেলিশের মাদক স্পটে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে দিপুর অন্যতম সহযোগি জাহিদসহ ৪ জনকে আটক করলেও দিপুর আরেক সহযোগি সাবুর নেতৃত্ব পুলিশের হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে গেলেও পুলিশ কিন্তু অদ্যবদি তাদেরকে গ্রেফতার করতে পারেনি। সেই ঘটনার ৩/৪দিন পর মাসদাইর ফারিহা গার্মেন্টস সংলগ্ন রমিজউদ্দিনের বাড়ি এবং পরিবহন কাউন্টারে অস্ত্রসহ হামলা চালায় দিপুর অন্যতম সহযোগি জাহিদ। থানায় অভিযোগের পর কোন ব্যবস্থা নেয়া হয়না সেকারনে ভুক্তভোগী রমিজউদ্দিন ক্ষোভে থানায় কোন লিখিত অভিযোগ করেননি। কারন থানার কতিপয় অসাধু ও অর্থলোভী পুলিশের সাথে যোগসাজেস করেই নাকি তারা মুঠোফোনে অত্র প্রতিবেদককে জানান,যদি দিপু-জাহিদ-সাবুগংরা এমন অপরাধ চালাচ্ছে এমনটাই অভিযোগ স্থানীয়দের।
এদিকে মঙ্গলবার ১৭ জুন রাতে অস্ত্রসহ প্রতিপক্ষের উপর হামলা চালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গনধোলাই খেয়েছে। অত:পর র‌্যাব ও থানা পুলিশকে সংবাদ দিয়ে অস্ত্রসহ সাবুকে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়েছে। স্থানীয়রা জানান,মাদক স¤্রাট সাব্বির হোসেন দিপুর মাদকের পাশাপাশি বিশাল অবৈধ অস্ত্র রয়েছে যা পুরোটাই দেখভাল কওে থাকেন জাহিদ ও সাবু। তাদের দাবী গনপিটুনীতে সাবু আটক হলেও এখনও প্রকাশ্যে রয়েছে হত্যা ও একাধিক মাদক মামলার আসামী সাব্বির হোসেন দিপু এবং জাহিদ। তাদেরকে অতিদ্রুত গ্রেফতার করা হোক।
পাঠকের অনুরোধে পুর্বে প্রকাশিত সংবাদ আবারও হুবুহু প্রকাশ করা হলো:
মাদক অধ্যুষিত ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম মাসদাইর এলাকার অন্যতম অঘোষিত স¤্রাট হলেন হাজী আবুল কালামের ছেলে সাব্বির হোসেন দিপু। শুধু মাসদাইর নয় দিপুর মাদক ব্যবসার বিস্তার এখন এনায়েতনগর ইউপি এবং কাশিপুর ইউপির প্রতিটি পাড়া-মহল্লায় বিদ্যমান রয়েছে। মাদক সংক্রান্ত বিষয়ে কয়েকটি হত্যা মামলারও আসামী এ দিপু। ১৪ জুন নরসিংপুর এলাকায় স্বপন হত্যা মামলারও ১নং এজাহার নামীয় আসামী দিপু। আর দিপুর মাদক সা¤্রাজ্যের অপর দুই সঙ্গী হলেন জাহিদ ও সাবু।
স্থানীয়দের দেয়া তথ্য ও অনুসন্ধানে জানা যায় যে, মাসদাইর বাজার,গুদারাঘাট,ঘোষেরবাগ,দেওভোগ বাশমুলি,আদর্শনগর এবং মুসলিম নগরের প্রত্যন্ত এলাকাতেই চলছে দিপু বাহিনীর প্রকাশ্যে রমরমা মাদক ব্যবসা। প্রায় আড়াই শতাধিক কিশোরগ্যাং বাহিনীর মাধ্যমে গড়ে উঠা দিপুর এ মাদক সা¤্রাজ্যে সহজেই প্রবেশ করাটা অনেকটা মুশকিল। মাসদাইর ছোটকবরস্থান এলাকার পাশে পাপ্পু মিয়ার মাঠে প্রতিদিনই যেন মাদকের হাট বসায় এ দিপু ও তার বাহিনীর সদস্যরা। স্থানীয় কেউ প্রতিবাদ করতে সাহস পায়না দিপু এবং তার বাহিনীর কাছে থাকা আগ্নেয়াস্ত্র থাকার কারনে। এ মাদক ও এর টাকা নিয়ে ঝগড়ায় ইতিমধ্যে দিপু ও তার বাহিনীর নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছে প্রায় ৪ জন।
কে এই দিপু: দক্ষিন মাসদাইর এলাকার হাজী আবুল কালামের ছেলে দিপু ছোট থেকেই বখাটে প্রকৃতির ছিলো। অল্পবয়সে বখে যাওয়ার ফলে তার পরিবার তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হওয়ার মাসুল গুনতে হচ্ছে এলাকার সবাইকে। মাসদাইরের অন্যতম মাদকের হোতা মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীন ডিবি পুলিশের হাতে ক্রসফায়ারে নিহত হওয়ার পর পুলিশের সোর্স নাসির ওরফে কসাই নাসিরের ছেলে কসাই সেলিমের সাথে যুটিবদ্ধ হয়ে নিজেরাই মাদক স¤্রাট বনে যান। মাসদাইর ছাড়াও এনায়েতনগর ও কাশিপুরের প্রত্যন্ত এলাকাতে মাদক সাপ্লাইয়ের কাজ শুরু করে এ দিপু। আর তাকে এ কাজে সহযোগিতার জন্য রয়েছে ঘোষেরবাগ এলাকার জাহিদ এবং গলাচিপা রুপারবাগি এলাকার সাবু।
স্থানীয়দের মতে,ঘোষেরাবগে বাড়ি বসেই দিপুর অন্যতম সহযোদ্ধা জাহিদ প্রতিদিন বিকেল থেকে শুরু গভীর রাত পর্যন্ত মাদক সাপ্লাইয়ের কাজ করেন। এ সময়টুকুতে জাহিদের বাড়ির সামনে প্রায় ১০/১৫টি হোন্ডার বহরও দেখা যায়। স্থানীয়রা জানান,জাহিদের কাছে আসা মাদক ব্যবসায়ীরা হোন্ডার মাধ্যমেই মাদকগুলো নিয়ে যায়। অপর সহযোদ্ধা সাবুর নেতৃত্বে মাসদাইর রোকেয়া খন্দকার স্কুলের সামনে থাকা কসাই সেলিশের মাদক স্পট পাহাড়া দেয়া ছাড়াও তালাফ্যাক্টরী এলাকার কাশেমনগর যা ( পতেঙ্গা মাঠ হিসেবে পরিচিত ) সেখানে মাদক বিক্রির পাশাপাশি ছিনতাই এবং চাদাঁবাজিতে ব্যস্ত থাকে। দিপু বাহিনীর প্রতিটি সদস্য’র কাছে বিদেশী অস্ত্রসহ সুইচ গিয়ারও থাকে বলে জানান তারা। সাবুকে সার্বিকভাবে সহযোগিতা করছেন সদও থানা বিএনপির এক শীর্ষ নেতার ভাগিনা যুবদল নেতা শহিদ। গত রমজান মাসে রোকেয়া স্কুলের পাশে কসাই সেলিমের মাদক স্পটে জেলা মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের অভিযানের সময় দিপুর সহযোগি জাহিদসহ ৪ জনকে আটক করলেও সাবুর নেতৃত্বে কিশোরগ্যাং সদস্যরা উক্ত ৪ জনকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। পরে রাতে নাকি একজন বিশেষ পেশার ব্যক্তির সহায়তায় ৪ লাখ টাকার বিনিময়ে উক্ত হ্যান্ডকাপগুলো ফেরত দেয়া হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ে। সেই ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হলেও সেই আসামীগুলোকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি অজ্ঞাত কারনে। তবে স্থানীয়দেন মাঝে গুঞ্জন রয়েছে যে,দিপুর মাদক স্পটের টাকা নাকি প্রতিটি দপ্তরে চলে যায় সময় মতো। যার ফলে প্রকাশ্যে থাকলেও পুলিশের চোখে অধরাই থেকে যায় কুখ্যাত এ মাদক স¤্রাট দিপু।
স্থানীয়দের মতে, দিপু-জাহিদ-সাবুগংদের মাদকের কড়ালগ্রাসে যেন প্রতিটি পাড়া-মহল্লার সকল বয়সী মানুষকে মৃত্যুর মুখে ধাবিত করছে এবং একটি পরিবারকে ধ্বংসের মুলে ঠেলে দিচ্ছে। মাদক নির্মুলে পুলিশের নিরবতা আর কতকাল চলবে তা বলতে পারেনা তারা। যদি পুলিশ প্রশাসন এখনই মাদক নির্মুল এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থা না নেয় তাহলে প্রতিদিনই এ সকল দিপু-জাহিদ-সাবু বাহিনীর দ্বারা হত্যাকান্ডের ঘটনা প্রতিটি পাড়া-মহল্লাতেই বেড়ে যাবে।
এদিকে মাদক স¤্রাট দিপুকে কেন পুলিশ গ্রেফতার করছে তা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে স্থানীয়দের। মাসদাইর ছোটকবরস্থান এলাকায় একটি হত্যাকান্ড ঘটালেও গ্রেফতার করা হয়নি দিপু। তাছাড়া মাদক মামলা তো রয়েছেই। সর্বশেষ নরসিংপুর এলাকায় স্বপন হত্যাকান্ড এবং তার ভাই বাবুকে গুরুতর জখমের ঘটনায় দায়ের করা মামলায় আসামী সাব্বির হোসেন দিপু এখনও রয়েছে প্রকাশ্যে। হত্যাকারী ও মাদক স¤্রাট দিপুর এ রকম সাহসিকতার কোন সদুত্তর প্রশাসনের কাছে পাচ্ছে স্থানীয়রা। তাদের সকলের প্রশ্ন,তাহলে কি মাদক বিক্রি করে শত কোটি টাকার মালিক বনে যাওয়া দিপুর কাছে সবাই ধরাশায়ী? তার অন্যতম সহযোদ্ধা জাহিদ নিজ বাড়ি হতেই মাদক সাপ্লাই দিচ্ছে দিনের আলোতে এবং অপর সহযোদ্ধা সাবু প্রকাশ্যে মাদক বিক্রি করছেন পতেঙ্গামাঠ এলাকাতে। তাহলে এ মানে কি?
দিপুর সহযোদ্ধা মাদক ব্যবসায়ী,ছিনতাইকারী ও চাদাঁবাজ সাবুর শেল্টারদাতা না হয় যুবদল নেতা শহিদ তাহলে দিপু এবং জাহিদের শেল্টারদাতা কে ? কোন রাজনৈতিক নেতা নাকি প্রশাসনের ক্ষমতাধর কোন ব্যক্তি এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মাঝে।
মাদক স¤্রাট ও স্বপন হত্যাসহ একাধিক হত্যা মামলা আসামী সাব্বির হোসেন দিপুগংদের দ্রুত গ্রেফতারের জন্য সেনা অভিযানের দাবী জানান স্থানীয়রা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!