নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
অস্ত্রসহ গনধোলাইয়ের পর পুলিশে সোপর্দ চাদাঁবাজ সাবু, প্রকাশ্যে নাটেরগুরু শহিদ !

অস্ত্রসহ গনধোলাইয়ের পর পুলিশে সোপর্দ চাদাঁবাজ সাবু, প্রকাশ্যে নাটেরগুরু শহিদ !

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানাধীন মাসদাইর ও আশপাশ এলাকার অন্যতম মাদকের গডফাদার সাব্বির হোসেন দিপুর মাদক সা¤্রাজ্যের অন্যতম সহযোগি এবং ছিনতাইকারী,চাদাঁবাজ সাবুকে অস্ত্রসহ আটকের পর জনতা কর্তৃক গনধোলাইয়ের পর র‌্যাব ও পুলিশ এর কাছে সোপর্দ করেছে স্থানীয় সাধারন মানুষ। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মাসদাইর বেকারীরমোড় এলাকায় অস্ত্রসহ প্রতিপক্ষের উপর হামলা চালাতে গিয়ে উল্টো নিজেই ধরা পড়েছেন। স্থানীয়দের দাবী অস্ত্রসহ র‌্যাব-পুলিশের কাছে সোপর্দকৃত সাবু মাসদাইর এলাকার যুবদল নেতা শহিদের চাদাঁবাজ চক্রের অন্যতম সদস্য।
স্থানীয়রা জানান, সাব্বির হোসেন দিপু ও যুবদল নেতা শহিদের অন্যতম সদস্য সাবু যেন এলাকাতে একটি আতংকের নাম। সর্বক্ষন নিজের কাছে পিস্তল এবং সুইচ গিয়ার নিয়ে চলাচল করতো। ব্যবসা প্রতিষ্ঠান,নতুন জমি ক্রয়-বিক্রয় এবং নতুন বাড়ি নির্মানকালে সাবু ও তার বাহিনীকে টাকা না দিলে কোনকিছুই সম্ভব নয়। এছাড়াও চুরি,ছিনতাই,মাদক বিক্রিসহ এমন কোন অপরাধ নেই যা সাবুর দ্বারা হয়না।
মাসদাইর কাশেমনগর যা পতেঙ্গা মাঠ হিসেবেই সর্বজন পরিচিত। সেখানে যুবদল নেতা শহিদের সার্বিক সহযোগিতায় একটি শক্তিশালী অপরাধের সিন্ডিকেট গড়ে তুলেছে এ সাবু। আর যুবদল নেতা শহিদ এক সময়ে স্থানীয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বলয়ে থাকলেও ৫ আগষ্টের পর থেকে শহিদ তার মামা সদর থানা বিএনপির এক শীর্ষ নেতার সান্নিধ্যে থেকেই সাবু ও তার বাহিনী দিয়ে বিভিন্ন অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলে। পতেঙ্গা এলাকায় কোন জমি ক্রয়-বিক্রয় এবং নতুন কোন বিল্ডিং নির্মান করতে মোটা অংকের টাকা চাদাঁ হিসেবে দিতে হতো সাবু বাহিনীকে। আর এ কাজগুলোর নেপথ্যে যুবদল নেতা শহিদ। পরে মালিক পক্ষের সাথে যোগাযোগ করে শহিদ তার মামার মাধ্যমে সমাধান করতো। এ জন্য সেই মামাকেও নাকি দিতো হতো মোটা অংকের টাকা। এছাড়াও উক্ত নবনির্মিত বাড়িগুলো জন্য যাবতীয় নির্মান সামগ্রী সংগ্রহ করতে হতো সাবুর কাছ থেকে। এছাড়াও সেখানে অবস্থিত বিভিন্ন বাড়িতে দুরদরান্ত থেকে বেড়াতো আসা নারী-পুরুষকে আটক করে সবকিছু ছিনিয়ে নেয়ার পাশাপাশি আটক করে ব্লাকমেইলং করে মোটা অংকের টাকাও হাতিয়ে নিতো এ সাবু ও তার বাহিনীর সদস্যরা।
স্থানীয়রা জানান,গত কয়েক মাস পুর্বে সেলিম নামে এক বাড়ির মালিককে চাদাঁর জন্য মারধর করে রক্তাক্ত জখম করে সাবু তার বাহিনীর সদস্যরা। সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে শহিদের নির্দেশে বেশ কয়েকদিন আত্মগোপনে ছিলো চাদাঁবাজ ও ছিনতাইকারী সাবু। আর পতেঙ্গা এলাকায় সাবু ও শহিদের সমন্ময়ে অপরাধের যাবতীয় সমাধানগুলো মাসদাইর বাজারে অবস্থিত শহিদের মামার অফিসেই সম্পন্ন হয়ে থাকে বলে জানান সাবু ও শহিদের মাধ্যমে ভুক্তভোগীরা।
তারা আরও জানান,গত একমাসে চাদাঁবাজ,মাদক বিক্রেতা ও ছিনতাইকারী সাবু ও তার বাহিনীর দ্বারা প্রায় ৮/১০টির মত অপরাধ সংঘটিত হয়েছে। মাসদাইর গুদারাঘাট এলাকায় এক অটো গেরেজে চাদাঁর দাবীতে অস্ত্রসহ হামলা চালিয়ে ৩/৪জনকে কুপিয়ে জখম করেছে সাবু। সেই ঘটনায় গেরেজ মালিক নজরুল ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। এছাড়াও অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে কুপিয়ে আহত করতে গিয়ে উল্টো নিজেই আহত হয়ে এম্বুলেন্সযোগে হাসপাতালে যাচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো।
তারা আরও বলেন,চাদাঁবাজির ক্ষেত্রে শুধু বাড়িওয়ালাই নন সেখানে কর্মরত ছোট কন্ট্রাকটারের কাছ থেকেও চাদাঁ নিতো সাবু। আর এ কাজে নেতৃত্ব দিতো যুবদল নেতা শহিদ। সবদিক বিবেচনা করে সাবু ও তার বাহিনী ছিলো স্থানীয়দের কাছে আতংকের একটি নাম। গতকাল মঙ্গলবার অস্ত্রসহ আটকের পর জনতার হাতে গনধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ হলে এখনও প্রকাশ্যে রয়েছে সাবুর চাদাঁবাজির অন্যতম নাটেরগুরু যুবদল নেতা শহিদ। তারা সাবুর মত যুবদল নেতা শহিদকেও দ্রুত গ্রেফতারের দাবী জানান আইন-শৃংখলা বাহিনীর প্রতি।
এ বিষয়ে যুবদল নেতা শহিদের ব্যবহৃত মুঠোফোনে ( ০১৬৭৬-১০৩০@@) জানতে চাইলে তিনি বলেন,ভাই সাবু মুলত ছিলো ভিকির ঘনিষ্টজন। সে আমার কাছে লোক কিভাবে হয়। আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট। আমাকে হেয় করতেই এ ধরনের মিথ্যাচার ছড়াচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!