নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী শরমীকে গ্রেফতারের দাবী!

ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী শরমীকে গ্রেফতারের দাবী!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লায় থানা পুলিশের নিরবতার ফলে মাদক যেন এক অপ্রতিরোধ্য গতিতে ছুটেই চলছে। হাত বাড়ালেই মাদকের ভয়াবহতা যেন অস্থির করে তুলেছে অভিভাবকদের। ফতুল্লার প্রতিটি পাড়া-মহল্লাতে মাদক এখন উন্মুক্ত এক ব্যবসায় পরিনত হয়েছে। শুধু পুরুষ নয় অনেকটাই অগ্রসর হয়ে পড়েছে নারীরাও।
ফতুল্লা থানাধীন মাদকের সবচেয়ে গুরুত্বপুর্ন পয়েন্ট হচ্ছে রেলষ্টেশনসহ আশপাশের এলাকাগুলো। এ সকল এলাকাগুলো পুরুষের পাশাপাশি নারী মাদক ব্যবসায়ীরাও এগিয়ে চলছে দূর্বার গতিতে। দাপা মসজিদ এলাকায় ইয়াবার ব্যবসা যুবলীগ ক্যাডার ডাকাত শহিদ হোসেনের মেয়ে শরমী,রিপন কাজির মেয়ে সোনিয়া, মৃত ডাকাত লিপুর স্ত্রী পারভীন, সুমনের স্ত্রী আল্পনা হলেন অন্যতম। এ সকল নারী মাদক ব্যবসায়ীরা গাজাঁ ও হেরোইনের ব্যবসা করছেন।
স্থানীয়দের মতে, দাপা মসজিদ এলাকায় ইয়াবার ব্যবসা যুবলীগ ক্যাডার ডাকাত শহিদ হোসেনের মেয়ে এবং ডাকাত আজমীরের বোন শরমীকে এখন অন্যতম মাদক সম্রাজ্ঞী বলা চলে। ইসদাইর এলাকার অন্যতম মাদক ব্যবসয়ী প্রতিপক্ষের হাতে নিহত শামীমের স্ত্রী ছিলেন এ শরমী। শামীম হত্যাকান্ডের পর সম্রাট নামে আরেক মাদক বিক্রেতাকে বিয়ে করেন এ শরমী। সম্রাটের বাড়ি ইসদাইর এলাকাতে হলেও সে এখন শশুরবাড়িতে বসবাস করে স্ত্রী শরমীর সাথে নিজেও মাদক ব্যবসা করছেন সম্রাট। তারা আরও বলেন,ডাকাত শহিদেও পুরো পরিবারটিই মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এক কথায় পরিবারের প্রতিটি সদস্যর শরীরে যেন অপরাধের রক্তজোয়ার বইছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মামলা ডাকাত শহিদ ও তার ছেলে আজমীর জেলে থাকলেও তাদের অপকর্ম যেন পিছিয়ে নেই।
স্থানীয়রা আরও জানান,কিছু অর্থলোভী পুলিশ সদস্য,তাদের সোর্স এবং বিশেষ কিছু কর্তাকে ম্যানেজ করে দূর্দান্ত গতিতে শরমী চালিয়ে যাচ্ছে মাদকের সাম্রাজ্য। এলাকাতে নেই পুলিশী অভিযান এবং নেই স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নেই কোন তদারকি যার ফলে বেপরোয়াভাবেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে শরমীগং।
তারা আরও বলেন,৫ই আগষ্টের ছাত্র জনতা আন্দোলনে স্বেরাচারী সরকারের পতনের পর বাংলার আকাশে উদিত সূর্য দেখে অনেকেই শান্তির বাতাস গায়ে লেগেছে ভাবলেও তা যেন হয়ে উঠেনি। সাধারন মানুষের ভাগ্য পরিবর্তন না হলেও ভাগ্য পরিবর্তন হয়েছে মাদক ব্যবসায়ী,কিছু অর্থলোভী পুলিশ ও নামধারী কিছু বিশেষ মানুষের।
স্থানীয়রা অনতিবিলম্বে দাপা এলাকার অন্যতম নারী মাদক সম্রাজ্ঞী শরমীগংদের গ্রেফতারের জন্য র‌্যাব-১১ এবং সেনাবাহিনীর প্রতি সদয় আহবান জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!