নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব এখন সোনারগাঁয়ের মূর্তিমান আতঙ্ক

জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব এখন সোনারগাঁয়ের মূর্তিমান আতঙ্ক

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব এখন সোনারগাঁয়ের মূর্তিমান আতঙ্ক। নিজ হাতে গড়ে উঠা সন্ত্রাসী বাহিনী দিয়ে,নৌ-চাঁদাবাজী থেকে শুরু করে দাপটের সাথে চর দখলের মত, উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩৮টি শিল্প-কারখানায় দায়িত্বরত কর্মকর্তাদের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে ঝুট,স্ক্রাবসহ বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণে নেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে নিজ দলের নেতাকর্মী থেকে শুরু করে উপজেলার সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুখে গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গা-ঢাকা দেন। এই সুযোগে থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান’র ছেলে সজিব ও তার সহযোগীরা বেপরোয়া হয়ে ওঠেন। বিভিন্ন লোকজনের বাড়িঘরে হামলা, পিরোজপুর ইউপির সাবেক মহিলা সদস্য মমতাজ বেগমকে তার বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয়া,সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু ও সহকারী অধ্যাপক খন্দকার দিল আফরোজকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়াসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন।

এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় আসামি করার হুমকি দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় সে ও তার লোকজন। তাছাড়া মামলা করার পর বাদীকে দিয়ে আদালতের মাধ্যমে আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আরেক দফা অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় সোনারগাঁ থানায় যে ৬টি মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত।

উল্লেখিত মামলা গুলোর প্রকৃত ঘটনাস্থল ছিল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর ও রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকা। অথচ হতাহতের পবিবারের লোকাজনকে তখন টাকা দিয়ে ঘটনাস্থল সোনারগাঁ দেখিয়ে মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। উল্লেখিত মামলায় আওয়ামী লীগের নেতাকর্মী,সাধারণ ব্যবসায়ী ও দিনমজুর লোকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েক হাজার সাধারণ মানুষকে আসামি করা হয়।

একই সাথে নিরীহ মানুষকে  মামলায় আসামি করে তাদের ঘরবাড়ি দখল,ব্যবসা প্রতিষ্ঠান দখল,শিল্প কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রনে নেয় খাইরুল ইসলাম সজিব। এরই মধ্যে মান্নান’র ছেলে সজিবের বিতর্কিত কর্মকান্ডে সোনারগাঁ উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তাছাড়া মান্নান পুত্র খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে নৌ চাঁদাবাজি নিয়ন্ত্রনের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকার এর সময় যুবলীগ নেতা পলিথিন জাকির মেঘনা নদীর সীমানাজুড়ে  উপজেলার নুনেরটেক থেকে চর কিশোরগঞ্জ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে তার লোকজন নিয়মিত চাঁদা উত্তোলন করতো।

আর এখন সজিব এসব চাঁদাবাজি নিজের নিয়ন্ত্রনে নিয়ে,সেই পলিথিন জাকির’র মাধ্যমেই তার বাহিনী দিয়ে চাঁদাবাজী করে আসছে বলে জানা গেছে। খাইরুল ইসলাম সজিব ও তাদের বাহিনী এলাকার জনসাধারণের কাছে যেন এক মূর্তিমান আতঙ্ক। তার বাহিনী প্রতাবেরচর,ঝাউচর গ্রামের সাধারণ মানুষের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করার অভিযোগ রয়েছে। তার ভয়ে প্রতাবেরচর, ঝাউচর ও আষাড়িয়ারচর গ্রামের ব্যবসায়ীরা এখন এলাকা ছাড়া। শুধু তাই নয়,মেঘনা গ্রুপের ৩টি ইকোনমিক জোনসহ ৩৮টি শিল্প প্রতিষ্ঠান দখলে নিয়েছে সে। সম্প্রতি গত ২৫ জুন চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হন সজিব বাহিনীর ১১জন। তারা বর্তমানে জেল হাজতে আছেন।

এ ব্যাপারে খায়রুল ইসলাম সজিব’র সাথে যোগাযোগ করা হলে,তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে দাবী করেন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!